এক্সপ্লোর

8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর

Salary News: অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে বাড়িভাড়া ভাতা। সেই ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তে পারে এই ভাতা।

Salary News: একেবারে বদলে যেতে পারে পুরো বেতন কাঠামোর চিত্র। অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এক লাফে অনেকটাই বেড়ে যেতে পারে বাড়িভাড়া ভাতা। সেই ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশ বাড়তে পারে এই ভাতা। একটি নির্দিষ্ট শ্রেণির শহরের জন্যই এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ।

কাদের জন্য কী প্রস্তাব
সম্প্রতি অষ্টম বেতন কমিশনের কাছে এই নিয়ে প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। যেখানে লেভেল ৫ কর্মীদের জন্য HRA বা হাউজ রেন্ট অ্যালাউন্স বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতি মাসে বাড়িভাড়া ভাতা ১৫,৭৬৮ টাকা পর্যন্ত হতে পারে।

কী এই বাড়িভাড়া ভাতা ?
আসলে কর্মীদের বাড়ি বা ঘরের জন্য বেতনে হাউজ রেন্ট অ্যালাউন্স বা HRA যোগ করে দেয় কোম্পানিগুলি। আপনিও যদি কোনও ভাড়া বাড়িতে থাকেন, তাহলে আপনার পকেটের জন্য লাভদায়ক হবে এই HRA । পাশাপাশি ইনকাম ট্যাক্স ছাড়ের ক্ষেত্রেও কাজে লাগে এই সুবিধা। আপনি যদি পুরনো কর ব্যবস্থা ধরে চলেন তাহলে এটি আপনাকে ইনকাম ট্যাক্স অ্য়াক্টের 10(13A) ধারা অনুসারে কর ছাড়ের সুবিধা দেবে।  

সপ্তম বেতন কমিশনে কত টাকা দেওয়া হত ?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিসংখ্যান বলছে, সপ্তম বেতম কমিশনে লেভেল ৫ কর্মীদের ন্যূনতম বেতন রয়েছে ২৯,২০০ টাকা। যেখানে বাড়িভাড়া ভাতা বাবদ কর্মীরা মাসে পাচ্ছেন এই বেতনের ৩০ শতাংশ বা ৮৭৬০ টাকা। সরকারি নিয়মে বলা হয়েছে, কোনও কারেণ DA বা মহার্ঘ ভাতা ৫০ শতাংশ ছাড়ায়ে গেলে HRA ৩০ শতাংশ ছাড়ানো উচিত। এক্স ক্যাটেগরির শহরের ক্ষেত্রেই লেভেল ৫ কর্মীরা পাবেন এই বাড়িভাড়া ভাতা।

বর্তমানে DA ৫০ শতাংশ বেড়ে গেলেও বাড়িভাড়া ভাতা বাড়েনি। এই ভাতার পরিমাণটাই বাড়াতে বলছে কেন্দ্রীয় সরকারি কর্মী সংগঠনগুলি। তাদের দাবি, এই স্কেলে কর্মীদের বেসিক পে ২৯,২০০ টাকা থেকে বাড়িয়ে অষ্টম বেতম কমিশনে ৬১,৩২০ টাকা করা হোক। সেই ক্ষেত্রে HRA ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতংশের দাবি তুলেছে সংগঠন। সেই ক্ষেত্রে ৮৭৬০ টাকার HRA বেড়ে ২৫,৫২৮ টাকা হবে। 

কীভাবে HRA-র হিসেব হয়

সরকার ও বেসরকারি কোম্পানিগুলি দেশের বিভিন্ন শহরকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে। 

১ ক্যাটেগরি X - এই ক্যাটেগরি বা বিভাগ দেশের মহানগরগুলির জন্য প্রযোজ্য। যার মধ্য়ে পড়ে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুর মতো শহর। এখানে জীবনযাত্রার খরচ অনেক বেশি। সেই কারণে সবথেকে বেশি বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। এই ক্ষেত্রে বেসিক বেতনের ৩০ শতাংশ HRA পাওয়া যায়।

২  ক্যাটেগরি Y - এই বিভাগে টায়ার ২ যেমন পটনা, লখনউ, জয়পুরের মতো শহরের ক্ষেত্রে HRA বেসিক বেতনের ২০ শতাংশ দেওয়া হবে।

৩ ক্যাটেগরি Z - এই বিভাগে পড়ছে ছোট শহর ও গ্রামীণ এলাকার মতো জায়গাগুলি। যেখানে  বেতনের ১০ শতাংশ HRA হিসেবে দেওয়ার নিয়ম রয়েছে।

আরও পড়ুন : ৫৮,০০০ টাকা হতে পারে এদের ন্যূনতম পেনশন ? ৭ সেপ্টেম্বর বসছে অষ্টম বেতন কমিশনের বৈঠক

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget