এক্সপ্লোর

8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে বড় খবর ! এবার সরকারি কর্মীদের বেতন ঠিক করবে '৩৪৯০ ক্যালোরি' ফর্মুলা ?

Salary News: দুধ, শাকসবজি, রেশন ও ক্যালোরির হিসাব আগামী দিনে লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করবে।  

Salary News: ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নির্ভর করবে '৩৪৯০ ক্যালরি' ফর্মুলার ওপর। এই বিষয়ে অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত। দুধ, শাকসবজি, রেশন ও ক্যালোরির হিসাব আগামী দিনে লাখ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করবে। ইতিমধ্য়েই কমিশনের কাছে এই দাবি তুলেছে কর্মী ইউনিয়ন গুলি। জেনে নিন, কী এই '৩৪৯০ ক্যালোরি' ফরমুলা।

কী দাবি করেছে কর্মী সংগঠনগুলি
অন্যান্য আগের নিয়মের পাশাপাশি এবার পরিবারের মাসিক পুষ্টি ও খাদ্যের প্রয়োজনীয়তাকে বড় মাপকাঠি হিসেবে ধরার দাবি উঠেছে। কর্মচারী সংগঠনগুলির যুক্তি, পুরনো নিয়মে বর্তমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার প্রকৃত খরচ প্রতিফলিত হচ্ছে না। আর এই কারণেই আলোচনার টেবিলে উঠে এসেছে ৩৪৯০ ক্যালরির এক নতুন ফর্মুলা।

বেতন নির্ধারণে কেন এই নতুন ভিত্তি  ?
একটা বিষয় মাথায় রাখতে হবে। যেকোনও বেতন কমিশন গঠনের মূল উদ্দেশ্য হল, সরকারি কর্মচারী ও তাঁর পরিবারের মর্যাদাপূর্ণভাবে বেঁচে থাকার বিষয়টি নির্ধারণ করা। সেই ক্ষেত্রে তাদের কতা টাকা ন্যূনতম বেতন প্রয়োজন তা বুঝে নেয় কমিশন। এই হিসেব করা হয় খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পোশাক ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে। এর মধ্যে খাবারের খরচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়, কারণ এটিই ন্যূনতম মজুরির ভিত্তি তৈরি করে। সহজ কথায়, পুষ্টিকর খাবারের দাম বাড়লে কর্মচারীদের ন্যূনতম বেতনও বাড়াতে হবে, এটাই পে কমিশনের মূল দর্শন।

কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠল '৩৪৯০ ক্যালোরি'র হিসাব ?
'ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি' (NC-JCM)-এর পক্ষ থেকে অষ্টম পে কমিশনের কাছে জমা দেওয়া দাবিপত্রে জানানো হয়েছে, আগের বেতন কাঠামোর হিসাব করা হতো পুরনো প্রায় ২৭০০ ক্যালরির স্ট্যান্ডার্ড অনুযায়ী, যা বর্তমান সময়ে প্রাসঙ্গিক নয়। 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ' (ICMR) এবং 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন' (NIN)-এর নতুন নির্দেশিকা উল্লেখ করে সংগঠনটি জানিয়েছে, একজন প্রাপ্তবয়স্ক কঠোর পরিশ্রমী মানুষের দৈনিক প্রায় ৩,৪৯০ ক্যালরি প্রয়োজন।

ICMR-এর তথ্য অনুযায়ী, ১৯ থেকে ৩৯ বছর বয়সীদের ক্যালরির প্রয়োজনীয়তা নীচে দেওয়া হল:
কম পরিশ্রমী (Sedentary): পুরুষ ২১১০ কি.ক্যালরি, মহিলা ১৬৬০ কি.ক্যালরি  
মাঝারি পরিশ্রমী (Moderate): পুরুষ ২৭১০ কি.ক্যালরি, মহিলা ২১৩০ কি.ক্যালরি  
কঠোর পরিশ্রমী (Heavy): পুরুষ ৩৪৭০ কি.ক্যালরি, মহিলা ২৭২০ কি.ক্যালরি  
কর্মচারী ইউনিয়নগুলির দাবি, বেশিরভাগ সরকারি চাকরিতেই দীর্ঘ সময় ডিউটি, ফিল্ড ওয়ার্ক, যাতায়াত এবং মানসিক চাপ থাকে, তাই বেতন নির্ধারণে 'কঠোর পরিশ্রমী' (Heavy Activity)-র স্ট্যান্ডার্ডকেই ভিত্তি করা উচিত।  

কীভাবে উঠল ৬৯,০০০ টাকা ন্যূনতম বেতনের দাবি ?
NC-JCM শুধুমাত্র ক্যালোরির কথাই বলেনি, তারা চাল, গম, ডাল, দুধ, ফল, সবজি, ভোজ্য তেল, মাছ, ডিম, মশলা, চিনি এবং জ্বালানির বর্তমান বাজারদরের একটি বিস্তারিত হিসাব জমা দিয়েছে। এই খাদ্য খরচের সঙ্গে ঘরভাড়া, স্বাস্থ্য ও শিক্ষার খরচ যোগ করে সংগঠনটি দেখিয়েছে, বর্তমান বেতন কাঠামোতে একটি পরিবারের পক্ষে চলা অসম্ভব। এই বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করেই তারা ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম বেসিক পে বা বেতন ৬৯,০০০ টাকা করার দাবি জানিয়েছে।

 অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন (AINPSEF) কী বলছে
খাবারের খরচ ও মূল্যবৃদ্ধির এই ইস্যুতে সরব হয়েছে 'অল ইন্ডিয়া এনপিএস এমপ্লয়িজ ফেডারেশন'-ও। তাদের মতে, বর্তমান ন্যূনতম বেতন মূল্যস্ফীতির বাজারে অত্যন্ত কম। ICMR-এর ৩৪৯০ ক্যালরির পুষ্টির মানদণ্ড বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে। AINPSEF প্রতি কনজাম্পশন ইউনিট (Consumption Unit) পিছু ৬,০০০ টাকা ধরে ৫ জনের পরিবারের জন্য ৩০,০০০ টাকা খরচের হিসাব কষেছে। এর সঙ্গে প্রায় ৫৮% ডিএ (DA) এবং স্বাস্থ্য-শিক্ষা ও আধুনিক জীবনযাত্রার খরচ যোগ করে তারা ন্যূনতম বেতন ৫৫,০০০ থেকে ৬০,০০০ টাকা করার দাবি তুলেছে।

ফ্যামিলি ইউনিট ৩ থেকে বাড়িয়ে ৫ করার দাবি
আগে পে কমিশনগুলিতে একটি পরিবারকে ৩টি ইউনিট (স্বামী, স্ত্রী ও সন্তান) হিসেবে ধরা হতো। কিন্তু ইউনিয়নগুলির দাবি, বর্তমানে এই নিয়ম বাস্তবসম্মত নয়। কারণ একজন কর্মচারীকে তাঁর স্বামী/স্ত্রী ও সন্তান ছাড়াও বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্বও নিতে হয়। তাই ফ্যামিলি ইউনিট ৩ থেকে বাড়িয়ে ৫ করা উচিত।

আরও পড়ুন : কবে থেকে অষ্টম বেতন কমিশন মেনে বেশি স্যালারি ঢুকবে, প্রকাশ্যে এল সময় ?

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget