এক্সপ্লোর

8th Pay Commission : অষ্টম বেতন কমিশনে কার কত স্যালারি বাড়বে ? রেলওয়ে দিল ৪০০ শতাংশের ফর্মুলা 

Salary News : সম্প্রতি রেলের (Indian Railways) তরফে কমিশনের কাছে পাঠানো হয়েছে নতুন ফর্মুলা। দেখে নিন, এই সূত্র কার্যকর হলে কার কত বেতন বাড়বে। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অষ্টম বেতন কমিশন: কর্মীদের বেতন কাঠামোয় বড় বদলের সম্ভাবনা।
  • রেলের প্রস্তাবে, কর্মীদের পদের ভিত্তিতে ৫টি ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর।
  • বেসিক পে ৪০০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব, বেতন বৃদ্ধির হিসাব।
  • কাজের ঝুঁকি ও দায়িত্ব অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি Union-এর।

Salary News : একেবারে বদলে যেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন (Salary) কাঠামা (Central Government Employees)। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) অনুযায়ী কিছু স্তরের কর্মীদের মূল বেতন বা বেসিক পে (Basic Pay) বাড়তে পারে ৪০০ শতাংশেরও বেশি। সম্প্রতি রেলের (Indian Railways) তরফে কমিশনের কাছে পাঠানো হয়েছে নতুন ফর্মুলা। দেখে নিন, এই সূত্র কার্যকর হলে কার কত বেতন বাড়বে। 

কী বড় খবর প্রকাশ্যে এসেছে
সম্প্রতি রেলের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য একটি বড় খবর সামনে এসেছে। এই রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশনে আলোচনা শুরু হতেই একটি বড়সড় দাবি সামনে এনেছে ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশন (IRTSA)। সাধারণত সব স্তরের কর্মচারীদের জন্য একটি সাধারণ গুণক বা ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হলেও, এবার রেলওয়ে ইউনিয়ন সম্পূর্ণ আলাদা এক ফর্মুলা প্রস্তাব করেছে।

কী বলা হয়েছে রেলের এই প্রস্তাবিত ফর্মুলায়
রেল ইউনিয়নের দাবি, কর্মচারীদের পদ ও দায়িত্ব অনুযায়ী ১টির বদলে ৫টি ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর চালু করা হোক। এই বৈপ্লবিক প্রস্তাবটি যদি কেন্দ্রীয় সরকার মেনে নেয়, তবে কিছু স্তরের কর্মচারীদের মূল বেতন (Basic Pay) ৪০০%-এরও বেশি বৃদ্ধি পেতে পারে।

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
মনে রাখবেন,  ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গাণিতিক গুণক, যা পে কমিশন ব্যবহার করে কর্মচারীদের পুরোনো মূল বেতনকে নতুন বেতন কাঠামোতে পরিবর্তন করার জন্য। বর্তমান সপ্তম পে কমিশনে সবার জন্য অভিন্ন ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর রয়েছে। কিন্তু অষ্টম পে কমিশনের জন্য IRTSA স্তরভিত্তিক আলাদা গুণকের দাবি জানিয়েছে। যা বাস্তবায়িত হলে বিশাল পরিবর্তন হবে কেন্দ্রীয় সককারি কর্মীদের বেতন কাঠামোতে।

প্রস্তাবিত ৫টি ফিটমেন্ট ফ্যাক্টরে কী রয়েছে
রেলওয়ে ইউনিয়নের দেওয়া প্রস্তাব অনুযায়ী, নিচের ৫টি ধাপে ফিটমেন্ট ফ্যাক্টর নির্ধারণ করার কথা বলা হয়েছে:

ক্যালকুলেটর: আপনার বেতন কতটা বাড়তে পারে ?
এই নতুন ফর্মুলা (বর্তমান মূল বেতন x প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন মূল বেতন) অনুযায়ী বিভিন্ন স্তরের কর্মচারীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি কেমন হতে পারে, তা দেখে নিন:

লেভেল ১ থেকে ৫-এর কর্মচারী: ধরা যাক, কোনও কর্মচারীর বর্তমান মূল বেতন ২০,০০০ টাকা। ইউনিয়নের প্রস্তাবিত ২.৯২ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তাঁর নতুন মূল বেতন বেড়ে হবে ৫৮,৪০০ টাকা (২০,০০০ x ২.৯২)।

লেভেল ৬ থেকে ৮-এর কর্মচারী: যদি বর্তমান মূল বেতন ৪৫,০০০ টাকা হয়, তবে ৩.৫০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন হবে ১,৫৭,৫০০ টাকা (৪৫,০০০ x ৩.৫০)।
লেভেল ১৩ থেকে ১৬-এর কর্মচারী: ১,২০,০০০ টাকা বর্তমান মূল বেতন হলে, ৪.০৯ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী নতুন মূল বেতন একলাফে বেড়ে দাঁড়াবে ৪,৯০,৮০০ টাকা (১,২০,০০০ x৪.০৯)।  

লেভেল ১৭ থেকে ১৮-এর শীর্ষ আধিকারিক: বর্তমান মূল বেতন ২,৫০,০০০ টাকা হলে, ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সেটি বেড়ে দাঁড়াতে পারে ১০,৯৫,০০০ টাকা (২,৫০,০০০ x ৪.৩৮)।

পে-ম্যাট্রিক্স লেভেল প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর
লেভেল ১ - ৫ (নিম্ন স্তর) ২.৯২
লেভেল ৬ - ৮ (মধ্যম স্তর) ৩.৫০
লেভেল ৯ - ১২ ৩.৮০
লেভেল ১৩ - ১৬ (উচ্চ স্তর) ৪.০৯
লেভেল ১৭ - ১৮ (শীর্ষ স্তর) ৪.৩৮

কেন এই আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি ?
রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজার্স অ্যাসোসিয়েশনের (IRTSA) মতে, নিম্ন, মধ্যম এবং উচ্চ স্তরের কর্মচারীদের কাজের ঝুঁকি, দায়িত্ব এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে অনেক তফাত থাকে। সবার জন্য একটি সাধারণ গুণক ব্যবহার করলে পরিকাঠামোয় ভারসাম্য নষ্ট হয়। বিশেষ করে রেলের টেকনিক্যাল স্টাফদের অতিরিক্ত কাজের সময় এবং ঝুঁকি বিবেচনা করে উচ্চতর ইন্ডেক্সিং দেওয়া উচিত।

আরও পড়ুন : ৬৯,০০০ থেকে ৭২,০০০ টাকা হবে বেসিক পে ? অষ্টম বেতন কমিশনে কত স্য়ালারি বাড়বে ? 

Frequently Asked Questions

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোতে কী পরিবর্তন আসতে পারে?

অষ্টম বেতন কমিশন অনুযায়ী কিছু স্তরের কর্মীদের মূল বেতন ৪০০% পর্যন্ত বাড়তে পারে। রেলের প্রস্তাবিত নতুন ফর্মুলা এই পরিবর্তনের প্রধান কারণ।

রেলের প্রস্তাবিত নতুন বেতন ফর্মুলায় কী বলা হয়েছে?

রেলওয়ে ইউনিয়ন দাবি করেছে যে, কর্মচারীদের পদ ও দায়িত্ব অনুযায়ী ১টির বদলে ৫টি ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর চালু করা হোক। এটি কার্যকর হলে কর্মীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ফিটমেন্ট ফ্যাক্টর কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ?

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গাণিতিক গুণক যা পে কমিশন কর্মচারীদের পুরোনো মূল বেতনকে নতুন বেতন কাঠামোতে পরিবর্তন করতে ব্যবহার করে। অষ্টম বেতন কমিশনের জন্য স্তরভিত্তিক ভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করা হয়েছে।

কেন কর্মচারীদের জন্য আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি করা হচ্ছে?

কর্মচারীদের কাজের ঝুঁকি, দায়িত্ব এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে পার্থক্য বিবেচনা করে এই দাবি করা হয়েছে। বিশেষ করে রেলের টেকনিক্যাল স্টাফদের অতিরিক্ত কাজের সময় ও ঝুঁকি বিবেচনা করা প্রয়োজন।

সেরা শিরোনাম

8th Pay Commission : ২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা ? কীসের ভিত্তিতে এই হিসেব
২৫,০০০ টাকার বেসিক পেনশন বেড়ে হতে পারে ৬৮,৭৫০ টাকা ? কীসের ভিত্তিতে এই হিসেব
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
Bank Holidays Next Week : আগামী সপ্তাহে SBI, HDFC ছাড়াও এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে কবে ?
আগামী সপ্তাহে SBI, HDFC ছাড়াও এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন রাজ্যে কবে ?
Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম

ভিডিও

Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী
Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget