এক্সপ্লোর

Aadhaar Card Update: ৩১ অক্টোবরের মধ্যে করতে হবে আধারের এই আপডেট, না হলে দিতে হবে বেশি টাকা

UIDAI : সম্প্রতি আধার আপডেটের জন্য ফি সংশোধন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মও কার্যকর হচ্ছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • আধার আপডেট ফি ১ নভেম্বর থেকে বৃদ্ধি, UIDAI নিয়ম পরিবর্তন করেছে।
  • শিশুদের বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে, তবে তথ্য আপডেটে ফি লাগবে।
  • ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্কিং বাধ্যতামূলক, নয়তো প্যান বাতিল।
  • নতুন ই-আধার অ্যাপে AI, ফেস রেকগনিশন সহ তথ্য আপডেট সহজ।

 

UIDAI : আপনিও যদি আধার কার্ডের (Aadhaar Card Update) তথ্য আপডেট না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি করুন। কারণ ১ নভেম্বর থেকে আপনার আধার আপডেট করার জন্য আরও বেশি টাকা লাগবে। সম্প্রতি আধার আপডেটের জন্য ফি সংশোধন করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মও কার্যকর হচ্ছে।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে আপনার আধার আপডেটের প্রয়োজনীয়তাগুলি সম্পন্ন করুন, নাহলে ১ নভেম্বর থেকে আপনাকে আপডেটের জন্য অতিরিক্ত টাকা দিতে হবে।

অনলাইন আপডেটগুলি আগে বিনামূল্যে ছিল

UIDAI ২০২৬ সালের জুন পর্যন্ত অনলাইন ডকুমেন্ট আপডেট বিনামূল্যে করেছে। তবে আপনি যদি আপডেটের জন্য আধার পরিষেবা কেন্দ্রে যান, তাহলে এখন আপনাকে একটি ফি দিতে হবে। আপনার আধার কার্ডের তথ্য- যেমন নাম, ঠিকানা, জন্ম তারিখ, বা মোবাইল নম্বর আপডেট করার জন্য ৭৫ খরচ হবে। আঙুলের ছাপ, চোখের স্ক্যানিং বা ছবি আপডেটের জন্য আপনাকে ১২৫ দিতে হবে।

আগে এই পরিষেবাগুলির খরচ ছিল ৫০, অর্থাআপডেটের জন্য আধার কেন্দ্রগুলিতে যাওয়ার ফি বেড়েছে। তবে, UIDAI শিশুদের জন্য আপডেট প্রক্রিয়া বিনামূল্যে রেখেছে। ৫ থেকে ৭ এবং ১৫ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক, তবে কোনও ফি নেওয়া হবে না।

৩১ ডিসেম্বরের মধ্যে প্যান-আধার লিঙ্কিংও বাধ্যতামূলক

UIDAI আরও স্পষ্ট করেছে বলেছে, প্যান কার্ডকে আধারের সঙ্গে লিঙ্ক করা বাধ্যতামূলক। যারা ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে তা করতে ব্যর্থ হবেন, তাদের ১ জানুয়ারি, ২০২৬ থেকে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। এর অর্থ হল সেই প্যান ব্যবহার করে কোনও আর্থিক লেনদেন বা কর-সম্পর্কিত লেনদেন সম্ভব হবে না। নতুন প্যান কার্ডের জন্য আবেদনকারীদের জন্যও আধার যাচাইকরণের প্রয়োজন হবে। আপনি ঘরে বসে এবার আধারের বিবরণ আপডেট করতে পারবেন।

নতুন করে কী করছে UIDAI

UIDAI একটি নতুন মোবাইল অ্যাপ, ই-আধার চালু করারও প্রস্তুতি নিচ্ছে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। এর সাহায্যে ব্যবহারকারীরা তাদের আধারের বিবরণ যেমন জন্ম তারিখ, ঠিকানা, ফোন নম্বর ও অন্যান্য বিবরণ ঘরে বসেই আপডেট করতে পারবেন। এই নতুন অ্যাপটিতে AI এবং ফেস রেকগনিশন প্রযুক্তি থাকবে, যা আধার আপডেট প্রক্রিয়াটিকে আরও সহজ এবং দ্রুততর করবে।

এতদিন এই কাজটি mAadhaar অ্যাপের মাধ্যমে করা হত। তবে নতুন অ্যাপটি ডেটা আপডেট করার বিকল্পও প্রদান করবে। UIDAI-এর নতুন নিয়ম অনুসারে, ব্যবহারকারীদের আর তাদের আধার আপডেট করার জন্য আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে না। অ্যাপে আপনি যে কোনও তথ্য প্রবেশ করান তা আপনার প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ডের মতো সরকারি নথির সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। এটি জালিয়াতির সম্ভাবনা হ্রাস করবে ও একটি নিরাপদ আপডেট প্রক্রিয়া নিশ্চিত করবে।

Frequently Asked Questions

আধার কার্ড আপডেট করার জন্য নতুন ফি কবে থেকে কার্যকর হবে?

১ নভেম্বর থেকে আধার কার্ড আপডেট করার জন্য নতুন ফি কার্যকর হবে। ৩১শে অক্টোবরের মধ্যে আপডেট সম্পন্ন করলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে না।

আধার পরিষেবা কেন্দ্রে তথ্য আপডেট করার খরচ কত?

নাম, ঠিকানা, জন্ম তারিখ, বা মোবাইল নম্বর আপডেটের জন্য ₹৭৫ এবং আঙুলের ছাপ, চোখের স্ক্যানিং বা ছবি আপডেটের জন্য ₹১২৫ খরচ হবে।

শিশুদের জন্য আধার আপডেট কি বিনামূল্যে?

হ্যাঁ, UIDAI শিশুদের জন্য আধার আপডেট প্রক্রিয়া বিনামূল্যে রেখেছে। ৫-৭ এবং ১৫-১৭ বছর বয়সী শিশুদের জন্য বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক হলেও কোনো ফি নেওয়া হবে না।

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার শেষ তারিখ কবে?

৩১শে ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। এর পরে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

UIDAI কি নতুন কোনো অ্যাপ চালু করছে?

হ্যাঁ, UIDAI একটি নতুন মোবাইল অ্যাপ, ই-আধার চালু করছে। এটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে এবং AI ও ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget