এক্সপ্লোর

AC Using Guide : অত্যধিক গরমে আপনার এসি থেকেই হতে পারে বিস্ফোরণ, কীভাবে বাঁচবেন ?

AC Using Tips In Summer : অত্যধিক গরমে আপনার এসি( AC Using Guide) হয়ে উঠতে পারে বিস্ফোরণের কারণ। কেবল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলেই এই ঘটনা ঘটতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গরমকালে এসি বিস্ফোরণ রোধে নিয়মিত সার্ভিসিং জরুরি।
  • এসির আউটডোর ইউনিট সরাসরি রোদ থেকে বাঁচান।
  • এসির প্লাগ একটি সকেটে রাখুন, একাধিক নয়।
  • ত্রুটিপূর্ণ ওয়্যারিং ও ভোল্টেজ ওঠানামা পরীক্ষা করুন।

AC Using Tips In Summer : গরমকালে অনেকেই এই বিষয়টি নিয়ে আশঙ্কা করেন। অত্যধিক গরমে আপনার এসি( AC Using Guide) হয়ে উঠতে পারে বিস্ফোরণের কারণ। কেবল সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হলেই এই ঘটনা ঘটতে পারে। তাই গরমে কীভাবে এসি ভাল (AC Service) রাখবেন, তা আগেই দেখে নিন।

সাম্প্রতিক একটি ঘটনা চোখ খুলে দিয়েছে ব্যবহারকারীদের
কিছুদিন আগেই গাজিয়াবাদের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে জানা যায়, এসি মেশিন থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যার আগুন ছড়িয়ে পড়েছে বিল্ডিংয়ে। তাই নিয়ম মনে সময়ে সময়ে আপনার এসির সার্ভিসিং করান। অন্যথায় সমস্যা বাড়তে বাড়তে একটি সময় অতিরিক্ত চাপ সহ্য করতে পারবেন না আপনার এসি। সেখান থেকেই বিস্ফোরণ হতে পারে।

কোথায় রাখা উচিত এসির আউটডোর ইউনিট
অনেকেই এই বিষয়টি আমরা জানি না। বেশিরভাগ লোকজনই এসির আউটডোর ইউনিট ছাদের বাইরের খোলা জায়গায় রেখে দেন। এখানেই যাবতীয় সমস্যা হয়। সরাসরি সূর্যের আলো পাওয়ার ফলে এসির আউটডোর অতিরিক্ত গরম হতে শুরু করে। তাই এটি বাইরে রাখলেও তার ওপর ছাউনি দেওয়ার চেষ্টা করুন। তবেই আগুন জ্বলা বা এসিতে বিস্ফোরণের মতো ঘটনা থেকে মুক্তি পাবেন আপনি। 
  
টানা অনেকক্ষণ এসি চালাবেন না
অনেকের বাড়িতেই সারা রাত এসি চালিয়ে রাখে। কেউ আবার সারা দিন এসি চালান। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, দীর্ঘক্ষণ এসি চললে তাতে অতিরিক্ত গরম তৈরি হয়। য়া থেকে ঘটতে পারে অঘটন। তাই রাতে এসি চালালে টাইমার ব্যবহার করুন। নির্দিষ্ট সময়ে যাতে নিজে থেকেই বন্ধ হয়ে যায়, তার ব্যবস্থা করুন। মূল কথা, মেশিন ঠান্ডা হওয়ার সময় দিন।

এসির প্লাগে একাধিক সকেট রাখবেন না
এই বিষয়টি অবশ্য়ই মাথায় রাখবেন। এসির প্লাগ সব সময় একটা সকেটে গুজে রাখবেন। ওই বোর্ডে একাধিক সকেট বা প্লাগ লাগানোর ব্যবস্থা করবেন না।  তাতে হিতে বিপরীত হতে পারে। কোনও কারণে বোর্ডে কিছু শর্ট সার্কিট হলে এসির ওপরওতার প্রভাব পড়বে। অনায়াসেই আপনার এসিতে আগুন লেগে যেতে পারে।

এসির তারের দিকে নজর রাখুন
এসি বসানোর সময়েই এর ওয়্যারিং পরীক্ষা করে দেখা উচিত। তাছাড়া, আপনার নিয়মিতভাবে এসির ওয়্যারিং পরীক্ষা করা প্রয়োজন। ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে শর্ট সার্কিট হতে পারে, যার ফলে হঠাৎ করে ভোল্টেজের ওঠানামা দেখা দেয়। এই বিষয়টি সরাসরি কম্প্রেসরের ওপর প্রভাব ফেলে। তাই, নিয়মিত ওয়্যারিং পরীক্ষা করুন ও প্রয়োজনে তা পরিবর্তন করুন। বার-বার আপনার অঞ্চলে কারেন্ট গেলে এসির ক্ষেত্রে ভোল্টেজ স্টেবিলাইজার ব্য়বহার করতে পারেন। 

আরও পড়ুন : এসির গ্যাস ভরাতে বেশি টাকা নিচ্ছে কোম্পানির লোক ? কীভাবে বুঝবেন গ্যাসের প্রয়োজন আছে কিনা ? 

Frequently Asked Questions

গরমকালে এসি বিস্ফোরণের প্রধান কারণ কী?

সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা এসির বিস্ফোরণের প্রধান কারণ। অতিরিক্ত গরমে এসি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে।

এসির আউটডোর ইউনিট কোথায় রাখা উচিত?

এসির আউটডোর ইউনিট সরাসরি সূর্যের আলো থেকে দূরে ছায়াযুক্ত স্থানে রাখা উচিত। প্রয়োজনে এর উপর ছাউনি দিন।

এসি কি একটানা অনেকক্ষণ চালানো উচিত?

না, একটানা অনেকক্ষণ এসি চালানো উচিত নয়। এতে অতিরিক্ত গরম তৈরি হতে পারে। রাতে টাইমার ব্যবহার করুন।

এসির প্লাগ লাগানোর ক্ষেত্রে কী সতর্কতা অবলম্বন করা উচিত?

এসির প্লাগ সবসময় একটি সকেটে লাগান। একই বোর্ডে একাধিক সকেট বা প্লাগ ব্যবহার করা উচিত নয়।

এসির তারের দিকে কেন নজর রাখা প্রয়োজন?

ত্রুটিপূর্ণ ওয়্যারিংয়ের কারণে শর্ট সার্কিট হতে পারে যা এসির কম্প্রেসরের উপর প্রভাব ফেলে। তাই নিয়মিত ওয়্যারিং পরীক্ষা করা প্রয়োজন।

সেরা শিরোনাম

Post Office Schemes: ৩০০ টাকা করে জমিয়ে ৫ বছরে ৬.৪২ লাখ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৩০০ টাকা করে জমিয়ে ৫ বছরে ৬.৪২ লাখ, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Beti Bachao Beti Padhao: শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
Bank Saturday Closing : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
8th Pay Commission : এবার পাবেন 'এক পদ-এক পেনশন' ? অষ্টম বেতন কমিশনে কী উঠল দাবি ?
এবার পাবেন 'এক পদ-এক পেনশন' ? অষ্টম বেতন কমিশনে কী উঠল দাবি ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget