এক্সপ্লোর

AC Gas Leak: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না ? এই ৫ লক্ষণ বলে দেবে এসির গ্যাস কিনা 

AC  Using Guide: এসি একটানা চললেও ঘর ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না, কিংবা ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগছে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এসি গ্যাস কমে গেলে ঘর ঠান্ডা হতে বেশি সময় লাগে।
  • পাইপে মরচে, ভুল ইনস্টলেশন, সার্ভিসিংয়ে অবহেলা গ্যাস লিক করে।
  • আউটডোর পাইপে বরফ, হিস হিস শব্দ, বিল বৃদ্ধি গ্যাস শেষের ইঙ্গিত।
  • ঘরে আর্দ্রতা, দুর্গন্ধ ও ভ্যাপসা গরম গ্যাস লিকের লক্ষণ।

AC  Using Guide: অত্যধিক গরমে প্রায়শই এই বিষয়টি নজরে আসে আমাদের। গরম পড়ার আগেই অনেকে পুরনো এসি সার্ভিসিং (AC Servicing) করিয়ে নিলেও এই সমস্যার মুখে পড়তে হয়। অনেক সময় দেখা যায়, এসি একটানা চললেও ঘর ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না, কিংবা ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগছে।

এসির গ্যাস কমে যাওয়ার কারণে এমন হয়

সাধারণত মানুষ এই পরিবর্তনটা চট করে বুঝতে পারেন না। ফলস্বরূপ, ঘরের তাপমাত্রা কমাতে কম্প্রেসর একটানা চলতে থাকে এবং মাসের শেষে বিদ্যুতের বিল আসে আকাশছোঁয়া! বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার অন্যতম প্রধান কারণ হল এসির গ্যাস (Refrigerant) কমে যাওয়া বা গ্যাস লিক হওয়া।

 ঘরে বসে কীভাবে বুঝবেন আপনার এসির গ্যাস শেষ হয়েছে কিনা ? 

এসির গ্যাস লিক হওয়ার প্রধান ৪টি কারণ
১. পাইপে মরচে বা ক্ষয় : এসি গ্যাস লিকের অন্যতম বড় কারণ হলো পাইপের ক্ষয়। এসির ইনডোর এবং আউটডোর ইউনিটের মধ্যে সংযোগকারী তামার (Copper) পাইপগুলিতে দীর্ঘদিন ধরে ধুলো-ময়লা জমে থাকলে তাতে মরচে ধরে যায়। এর ফলে পাইপে সূক্ষ্ম ছিদ্র তৈরি হয় এবং গ্যাস লিক হতে শুরু করে।

২. ভুল ইনস্টলেশন ও কম্পন : এসি বসানোর সময় যদি পাইপের জয়েন্টগুলো ঠিকমতো টাইট না করা হয়, তবে ধীরে ধীরে গ্যাস বেরোতে থাকে। এছাড়া, আউটডোর ইউনিট চলার সময় যে কম্পন (Vibration) তৈরি হয়, তার ফলেও অনেক সময় পাইপের জয়েন্ট আলগা হয়ে গ্যাস লিক হয়।

৩. সার্ভিসিংয়ে অবহেলা : গরমের শুরুতে অনেকেই অলসতাবশত এসি সার্ভিসিং করান না। দীর্ঘদিন সার্ভিসিং না করায় এয়ার ফিল্টারে ধুলো জমে তা জ্যাম হয়ে যায়। এর ফলে ইনডোর ইউনিটের কয়েলে বরফ জমতে শুরু করে, যা কয়েলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ধীরে ধীরে গ্যাস কমিয়ে দেয়।

৪. সস্তা সামগ্রী ও অদক্ষ মেকানিক : সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে অনেকেই স্থানীয় বা আনাড়ি মেকানিক দিয়ে এসি মেরামত করান। কম দামি বা নিম্নমানের তামার পাইপ ব্যবহার করলে তা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং গ্যাস লিকের সমস্যা দেখা দেয়।

ঘরে বসে কীভাবে বুঝবেন এসির গ্যাস শেষ হচ্ছে? (৫টি সহজ লক্ষণ)
যদি আপনার এসিতে নিচের লক্ষণগুলি দেখা যায়, তবে বুঝবেন এখনই ব্যবস্থা নেওয়ার সময় এসেছে:

ঘর ঠান্ডা না হওয়া: এসি চালু রাখার পরেও যদি ঘরের তাপমাত্রা না কমে, তবে বুঝবেন এসির গ্যাস ফুরিয়ে এসেছে।

আউটডোর পাইপে বরফ জমা: এসির আউটডোর ইউনিটের কাছে থাকা সরু তামার পাইপটিতে যদি সাদা বরফ জমতে দেখেন, তবে এটি গ্যাস কমে যাওয়ার একটি স্পষ্ট সংকেত।

হিস হিস শব্দ হওয়া: ইনডোর বা আউটডোর ইউনিট থেকে যদি গ্যাস বেরিয়ে যাওয়ার মতো কোনো 'হিস হিস' (Hissing) শব্দ শুনতে পান, তবে বুঝবেন লাইনে লিক রয়েছে।

বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে যাওয়া: গ্যাস কমে গেলে ঘর ঠান্ডা করতে কম্প্রেসরের দ্বিগুণ খাটুনি হয়। ফলে স্বাভাবিকের চেয়ে কারেন্ট বিল অনেক বেশি আসে।

বাতাসে আর্দ্রতা ও দুর্গন্ধ: ঘর ঠান্ডা হওয়ার বদলে যদি ঘরের ভেতরে ভ্যাপসা গরম বা আর্দ্রতা বাড়ে, কিংবা এসি থেকে অদ্ভুত কোনো গন্ধ বেরোয়, তবে তা গ্যাস লিকের লক্ষণ হতে পারে।

আরও পড়ুন : অর্ধেক হবে বিদ্যুতের বিল, গরমে নিন এই চার পদক্ষেপ

Frequently Asked Questions

এসি ঘর ঠান্ডা করতে পারছে না কেন?

এসির গ্যাস কমে গেলে বা লিক হলে ঘর ঠান্ডা হতে অনেক সময় লাগে বা একেবারেই ঠান্ডা হয় না। কম্প্রেসর তখন একটানা চলতে থাকে।

এসির গ্যাস কমে যাওয়ার প্রধান কারণ কী?

পাইপে মরচে, ভুল ইনস্টলেশন, সার্ভিসিংয়ে অবহেলা এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে এসির গ্যাস লিক হতে পারে।

কীভাবে বুঝব আমার এসির গ্যাস ফুরিয়ে আসছে?

ঘর ঠান্ডা না হওয়া, আউটডোর পাইপে বরফ জমা, হিস হিস শব্দ হওয়া এবং বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া এসির গ্যাস কমে যাওয়ার লক্ষণ।

এসির গ্যাস লিকের কারণে কি বিদ্যুৎ বিল বেড়ে যায়?

হ্যাঁ, গ্যাস কমে গেলে ঘর ঠান্ডা করতে কম্প্রেসরকে বেশি খাটতে হয়, ফলে বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget