এক্সপ্লোর

Electricity Bill Saving Tips : অর্ধেক হবে বিদ্যুতের বিল, গরমে নিন এই চার পদক্ষেপ

Electricity Bill : এমন কিছু সহজ ও কার্যকরী টিপস, যা মেনে চললে ঘরও থাকবে ঠান্ডা পাশাপাশি বিদ্যুতের বিলও একধাক্কায় অনেকটা কমে যাবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে রেখে বিদ্যুৎ বিল বাঁচান।
  • প্রয়োজনে অপ্রয়োজনীয় আলো, পাখা বন্ধ করে বিদ্যুৎ সাশ্রয় করুন।
  • ৫-স্টার রেটিং যুক্ত ইলেক্ট্রনিক্স সরঞ্জাম কিনলে বিদ্যুৎ খরচ কমবে।
  • দরজা-জানালা বন্ধ রেখে এবং এলইডি বাল্ব ব্যবহার করুন।

Electricity Bill : প্রতিবার গরমেই এই অবস্থা হয় দেশবাসীর। তীব্র গ্রীষ্মের দাবদাহে (Electricity Bill Saving Tips)  শরীরের পাশাপাশি বিদ্যুতের বিলেও পড়ে মারাত্মক প্রভাব। তবে আপনিও এই সময় কিছু পরামর্শ মনে চললে বাঁচাতে পারেন বিদ্য়ুতের বিল। কীভাবে, জেনে নিন এখানে।

 বিদ্যুতের বিল নিয়ে চিন্তিত ? রইল উপায়

  গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, তখন স্বস্তির খোঁজে ঘরে ঘরে দিন-রাত চলছে এসি, কুলার আর ফ্যান। কিন্তু মাসের শেষে বিদ্যুতের বিল হাতে পেলেই সেই স্বস্তি নিমেষেই উধাও হয়ে যাচ্ছে! পকেট ফাঁকা করা এই বিদ্যুতের বিল নিয়ে চিন্তিত? আর চিন্তা নেই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু সহজ এবং কার্যকরী টিপস, যা মেনে চললে ঘরও থাকবে ঠান্ডা আর বিদ্যুতের বিলও আসবে একধাক্কায় অনেক কম।

আসুন জেনে নেওয়া যাক সেই জাদুকরী উপায়গুলি :

১ এসির তাপমাত্রা সঠিক রাখুন
আমরা প্রায়শই করে থাকি এই কাজ। অনেকেরই অভ্যাস থাকে বাড়ি ফিরেই এসি-র তাপমাত্রা একবারে ১৬ বা ১৮ ডিগ্রিতে সেট করে দেওয়া। মনে রাখবেন, তাপমাত্রা যত কমাবেন, এসির কম্প্রেসরের ওপর তত বেশি চাপ পড়বে এবং বিদ্যুতের বিল রকেটের গতিতে বাড়বে। বিশেষজ্ঞদের মতে, এসির আদর্শ তাপমাত্রা হলো ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় ঘর যেমন আরামদায়ক ঠান্ডা থাকে, তেমনই বিদ্যুতের বিলও প্রায় ২৫% পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। তাহলে এবার থেকে এই ডিগ্রিতেই এসি চালান।

২ প্রয়োজন ছাড়া অযথা আলো-পাখা চালিয়ে রাখবেন না
এই কাজটির সঙ্গে পরিবারের অনেকেই আমরা পরিচিত। আমরা অনেক সময়ই ঘর থেকে বেরোনোর সময় লাইট বা ফ্যান বন্ধ করতে ভুলে যাই। এই ছোট ভুলটিই মাসের শেষে বিলের অঙ্কটা বাড়িয়ে দেয়। তাই অভ্যাস বদলে ফেলুন। যে ঘরে কেউ নেই, সেখানকার আলো, পাখা বা টিভি অবিলম্বে বন্ধ করুন। দিনের বেলা যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে বিল অনেকটাই কমে যাবে

৩ ইলেকট্রনিক্স জিনিস কেনার আগে '৫-স্টার' রেটিং দেখে নিন
ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা গিজারের মতো ভারী ইলেকট্রনিক্স জিনিস কেনার আগে সবসময় তার এনার্জি রেটিং (Star Rating) দেখে নিন। একটি ৩-স্টার রেটিংয়ের যন্ত্রের তুলনায় ৫-স্টার রেটিংযুক্ত অ্যাপ্লায়েন্স অনেক কম বিদ্যুৎ খরচ করে। শুরুতে এগুলির দাম সামান্য বেশি মনে হলেও, দীর্ঘমেয়াদে এরা আপনার হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল বাঁচিয়ে দেবে।

৪ বুঝেশুনে বিদ্যুতের ব্যবহার করুন ঘরে
প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, বিদ্যুতের ক্ষেত্রেও তাই। ঘর ঠান্ডা হয়ে যাওয়ার পর এসি বন্ধ করে শুধু ফ্যান চালাতে পারেন। ফ্রিজের দরজা বারবার খোলা-বন্ধ করবেন না, এতে ভেতরের ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় এবং ফ্রিজকে আবার নতুন করে ঠান্ডা করতে বেশি বিদ্যুৎ খরচ করতে হয়।

এই বিষয়গুলিতেও নজর রাখুন :

১ পুরনো ফিলামেন্টের বাল্ব বদলে আজই বাড়িতে LED বাল্ব ও টিউবলাইট ব্যবহার শুরু করুন।

২ এসি চালানোর সময় ঘরের দরজা-জানলা ভালো করে বন্ধ রাখুন, যাতে ঠান্ডা হাওয়া বাইরে না যেতে পারে।

৩ নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার রাখুন, এতে এসির কার্যক্ষমতা বাড়ে এবং বিদ্যুৎ কম টানে।

৪ এই তীব্র গরমে সামান্য কিছু সতর্কতা আর অভ্যাসের পরিবর্তনই পারে আপনাকে চড়া বিদ্যুৎ বিলের হাত থেকে রেহাই দিতে। আজ থেকেই এই নিয়মগুলি মেনে চলুন, নিজে বাঁচুন আর পকেটের টাকাও বাঁচান!

আরও পড়ুন : এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না ? এই ৫ লক্ষণ বলে দেবে এসির গ্যাস কিনা 

Frequently Asked Questions

বিদ্যুৎ বিল বাঁচাতে এসি কত তাপমাত্রায় চালানো উচিত?

বিদ্যুৎ বিল বাঁচাতে এসি ২৪ ডিগ্রি সেলসিয়াসে চালানো উচিত। এই তাপমাত্রায় ঘর আরামদায়ক ঠান্ডা থাকে এবং বিদ্যুৎ বিল প্রায় ২৫% পর্যন্ত সাশ্রয় করা যায়।

অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমাতে কী করা উচিত?

প্রয়োজন ছাড়া ঘর আলো, পাখা বা টিভি চালিয়ে রাখবেন না। দিনের বেলা যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে।

ইলেকট্রনিক্স জিনিস কেনার সময় কী দেখে কেনা উচিত?

ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা গিজারের মতো ইলেকট্রনিক্স জিনিস কেনার সময় '৫-স্টার' রেটিং দেখে নিন। ৫-স্টার রেটিংযুক্ত অ্যাপ্লায়েন্স কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘমেয়াদে বিল বাঁচায়।

ফ্রিজের বিদ্যুৎ খরচ কমাতে কী করা উচিত?

ফ্রিজের বিদ্যুৎ খরচ কমাতে দরজা বারবার খোলা-বন্ধ করবেন না। এতে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায় এবং ফ্রিজকে আবার ঠান্ডা করতে বেশি বিদ্যুৎ খরচ করতে হয়।

সেরা শিরোনাম

SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
PF UPI Withdrawal : UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত
UPI দিয়ে পিএফের টাকা তুলতে চান, টেস্টিং শুরু, এই ৩টে জিনিস আপনার জানা উচিত

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget