Mutual Fund : মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (Investment) করেও লাভের মুখ দেখতে পারছেন না ! সেই ক্ষেত্রে কোন ফান্ডে বিনিয়োগ করছেন, তার ওপর নির্ভর করছে সবকিছু। গত তিন বছরের হিসেবে ফ্লেক্সিক্যাপ ফান্ডগুলি (Best Flexi Cap Funds) দিয়েছে দারুণ রিটার্ন। 

Continues below advertisement

কেন ফ্লেক্সি ক্যাপে এত উৎসাহ আজকাল ?

কেবল লার্জ ক্যাপে টাকা রাখলেই আপনার রিটার্ন বেশি আসবে এমনটা নয়। সেই কারণে এখন ফ্লেক্সি ক্যাপ ফান্ডে বিনিয়োগ করে চলেছে লোকজন। এখানে ফান্ড ম্য়ানেজার সুবিধা ও বাজারের পরিস্থিতি অনুযায়ী লার্জ, মিড ও স্মল ক্যাপে বিনিয়োগ করে থাকেন। এখানে অনেক ফান্ড দুর্দান্ত রিটার্ন দিলেও প্রচুর ফান্ড নীচে নেমে গেছে। 

Continues below advertisement

গত তিন বছরে কোন ফ্লেক্সিক্যাপগুলি দারুণ রিটার্ন দিয়েছে ?

কোথায় কোন ফান্ডফ্লেক্সিক্যাপ ফান্ড৩ বছরের বার্ষিক রিটার্ন
১ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড১৮.৬৮ শতাংশ
২ ITI ফ্লেক্সিক্যাপ ফান্ড১৮.১৫ শতাংশ
৩মতিলাল ওসওয়াল ফ্লেক্সিক্যাপ ফান্ড১৭.৫৮ শতাংশ
৪ইনভেসকো ইন্ডিয়া ফ্লেক্সিক্যাপ ফান্ড১৬.৩২ শতাংশ

(সৌজন্যে-ভ্যালু রিসার্চ, ডেটা, ৫ অক্টোবর ২০২৬ সাল পর্যন্ত পাওয়া) 

হিসেব বলছে, দেশের মধ্যে দুটি টপ মিউচুয়াল ফান্ড ৪০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এখানে দেওয়া হল সেরা ৯টি ফান্ডের নাম । জেনে নিন কে কত রিটার্ন দিয়েছে। ১ বছরের SIP-তে ৩০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে এই ৯ ফান্ড। 

১ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড- এটি এক বছরের SIP-তে দিয়েছে ৪৫.৯৫ শতাংশ। মাসে ১০,০০০ টাকা করে রাখলে আপনি এখন ১.৪৬ লাখ টাকা পেতেন।

২ ট্রাস্টএফএফ স্মল ক্য়াপ ফান্ড- বছরে ৪১.৫৩ রিটার্ন দিয়েছে এই ফান্ড

৩ মতিলাল ওসওয়াল ফোকাসড ফান্ড- এটি বছরে দিয়েছে ৩৮.৩০ শতাংশ রিটার্ন। আপনি এখানে মাসে ১০,০০০ টাকা করে রাখলে এখন ১.৪২ লাখ টাকা পেতেন।

৪ হিলিওস স্মল ক্যাপ ফান্ড- এটি গত এক বছরে ৩৮.১৭ শতাংশ রিটার্ন দিয়েছে।

৫ মতিলাল ওসওয়াল স্মলক্যাপ ফান্ড- এই ফান্ড দিয়েছে ৩৫ শতাংশ রিটার্ন।

৬ আইটিআই স্মল ক্যাপ ফান্ড- এক বছরে এদের তরফে এসেছে ৩৪.৭৮ শতাংশ।

৭ ইউনিয়ন স্মল ক্যাপ ফান্ড- এটি দিয়েছে ৩৩.২৪ শতাংশ রিটার্ন।

৮ LIC MF স্মল ক্যাপ ফান্ড- ৩২.৪৪ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ড।

৯ জেএম স্মল ক্য়াপ ফান্ড- গত এক বছরে এটি দিয়েছে ৩১.২৯ শতাংশ রিটার্ন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে ৪৪৪ দিনের জন্য ২ লাখ রাখলে কত পাবেন, কী রয়েছে FD রেট ?