Post Office Investment Schemes: আপনিও যদি পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ (Investment) করে অবসরের পর রেগুলার ইনকাম পেতে চান, তাহলে এই বিনিয়োগের বিষয়ে জানতে পারেন। এখানে, প্রতি ৩ মাসে পাবেন ৬১,৫০০ টাকা সুদ। পোস্ট অফিসে (Post Office) রয়েছে এই দারুণ স্কিম।

Continues below advertisement

কাদের জন্য এই স্কিম, কত টাকা সুদ ?

আসলে সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম এনেছে সরকার। বর্তমানে এই স্কিমে বছরে ৮.২ শতাংশ সুদ পাবেন আপনি। এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি ত্রৈমাসিকে বা তিন মাস অন্তর সুদের টাকা পেতে থাকবেন বিনিয়োগকারী। এই স্কিমের নাম সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম।

Continues below advertisement

কারা এখানে বিনিয়োগ করতে পারবেন ?

৬০ বছর বা তার বেশি বয়সীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এ ছাড়াও সরকারি কর্মী যাদের বয়স ৫০-৬০ বছরের মধ্য়ে তারা এখানে ইনভেস্ট করতে পারেন। এই নিয়মের আওতায় ডিফেন্স সেক্টরের কর্মীরাও পড়েন,তারাও এখানে বিনিয়োগ করতে পারেন।  

৩০ লক্ষ টাকা থেকে কীভাবে বিপুল টাকা আসবে ? যেমন ধরুন, কোনও প্রবীণ নাগরিক এই স্কিমে সর্বোচ্চ সীমা অর্থাৎ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। বর্তমান সুদের হার অনুযায়ী তাঁর আয়ের হিসেবটি হবে ঠিক এইরকম হতে পারে। দেখে নিন নীচের হিসেব।

মোট বিনিয়োগ: ৩০ লক্ষ টাকা

বার্ষিক সুদের হার: ৮.২ শতাংশ

ত্রৈমাসিক সুদ (প্রতি ৩ মাসে): ৬১,৫০০ টাকা

বছরে মোট সুদ: ২,৪৬,০০০ টাকা 

যেহেতু এই স্কিমের মেয়াদ ৫ বছর, তাই অ্যাকাউন্ট রিনিউ না করেই একজন বিনিয়োগকারী টানা ৫ বছর ধরে প্রতি বছর ২.৪৬ লক্ষ টাকা করে মোট ১২.৩ লক্ষ টাকা শুধুমাত্র সুদ বাবদ আয় করতে পারবেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট ,বিনিয়োগ, সঞ্চয় সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ৫০০ না ১০০০ টাকা SIP করবেন ? ২০ বছর পরে কত রিটার্ন আসবে জানেন ?