এক্সপ্লোর

Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস

Best Stock To Buy : এরমধ্যে নাম রয়েছে স্টেট ব্যাঙ্ক ছাড়াও অনেকগুলি স্টকের। এই বিষয়ে ব্রোকারেজ ফার্ম দিয়েছে ৫টি স্টকের নাম।  

Best Stock To Buy : আমেরিকার মিড টার্ম ইলেকশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর ধাক্কা খেতেই ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market) শুরু হয়েছে উচ্ছ্বাস। বেড়েই চলেছে ভারতের শেয়ার বাজার। সেই ক্ষেত্রে নভেম্বরে কিছু বাছাই স্টক নিতে পারেন আপনি। যা দিতে পারে ভাল রিটার্ন। এরমধ্যে নাম রয়েছে স্টেট ব্যাঙ্ক ছাড়াও অনেকগুলি স্টকের। এই বিষয়ে ব্রোকারেজ ফার্ম দিয়েছে ৫টি স্টকের নাম।  

এই ৫টি স্টকের নাম জানেন ?
নভেম্বর ২০২৬-এ কোন স্টলগুলি কিনলে আপনার লাভ হতে পারে, তা নিয়ে মতামত দিয়েছেন বাজাজ ব্রেকিংয়ের পবিত্র মুখার্জি। টেকনিক্যাল চার্ট দেখে তিনি SBI, লয়েড ইঞ্জিনিয়ারিং, আদানি পাওয়ার, সুইগি ছাড়াও GE ভেরোনোভা কেনার পরামর্শ দিয়েছেন। এই বিষয়ে টার্গেট , স্টপ লস ও কেনার রেঞ্জও দেখিয়ে দিয়েছেন তিনি। নীচে সেই বিষয়ে বিস্তারিত দেওয়া হল।  

১ SBI : স্টেট ব্যাঙ্কের স্টক আপনি ৯৯০ টাকা থেকে ১০২০ টাকার মধ্যে কিনতে পারেন। সেই ক্ষেত্রে টার্গেট ১১৪৯ টাকা রাখতে হবে। স্টপ লস রাখতে হবে ৯২০। মোট ১২ মাসের সময়সীমা নিয়ে এই স্টক কিনতে হবে। 

২ লয়েড ইঞ্জিনিয়ারিং : এই স্টকটি আপনি ৮২ টাকা থেকে ৮৪ টাকার মধ্যে নিতে পারেন। সেই ক্ষেত্রে টার্গেট প্রাইস ৯৯ টাকা রাখা হয়েছে। তবে স্টকে স্টপ লস আপনাকে ৭২ টাকায় রাখতে হবে। এই ক্ষেত্রেও আপনার বিনিয়োগের সীমা ১২ মাস রাখতে হবে।

৩ আদানি পাওয়ার : এই স্টক কেনার ক্ষেত্রে আপনাকে ১৯৯ টাকা থেকে ২০৪ টাকার মধ্যে স্টক কিনতে হবে। এই ক্ষেত্রে টার্গেট প্রাইস রাখতে হবে ২২৩ টাকা। তবে মনে করে স্টপ লস ১৮৭ রাখবেন। এই ক্ষেত্রে বিনিয়োগের সীমা ৬ মাস রাখতে হবে।

৪ সুইগি : এখানে আপনাকে বিনিয়োগের সীমা ৬ মাস রাখতে হবে। স্টক কিনতে হবে ১৮৮ টাকা থেকে ১৯১ টাকার মধ্যে। সেই ক্ষেত্রে টার্গেট রাখতে হবে ২২৬ টাকা। তবে মনে করে স্টপ লস ১৭৭ টাকায় ফিক্স করতে হবে।  

৫ GE ভেরোনোভা : এই স্টক কেনার ক্ষেত্রে আপনাকে রে়ঞ্জ ৩৯৮০ টাকা থেকে ৪০৩০ টাকা দেওয়া হবে। বিনিয়োগকারীদের এই ক্ষেত্রে টার্গেট ৪৫৪৫ টাক রাখতে হবে। তবে মনে করে স্টপ লস ৩৬১০ রাখতে হবে আপনাকে। এখানে বিনিয়োগের সময়সীমা ১২ মাসে রাখতে হবে আপনাকে।  

(এই বিষয়ে তথ্য় মিন্ট অনলাইন থেকে নেওয়া হয়েছে।) 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bank FD : ৭ শতাংশ সুদে ৫০ লাখ টাকা ব্যাঙ্কে FD করবেন ? মাসে কত করে সুদ পাবেন জানেন ?
৭ শতাংশ সুদে ৫০ লাখ টাকা ব্যাঙ্কে FD করবেন ? মাসে কত করে সুদ পাবেন জানেন ?
FD Rates: ১ লাখ টাকা ৫ বছরে কত রিটার্ন দেবে, কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ?
১ লাখ টাকা ৫ বছরে কত রিটার্ন দেবে, কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ?
ATM New Rules : বদলে গেল ATM-এর নিয়ম, এখন কতবার টাকা তুলতে পারবেন ?
বদলে গেল ATM-এর নিয়ম, এখন কতবার টাকা তুলতে পারবেন ?
Gold VS Silver : সোনা না রুপো ? ২০২৭ সালে কে দেবে বেশি রিটার্ন ?
সোনা না রুপো ? ২০২৭ সালে কে দেবে বেশি রিটার্ন ?
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget