এক্সপ্লোর

Cyber Attack: অপারেশন সিঁদুরের পর ভারতের ১৫ লক্ষ ওয়েবসাইটে সাইবার হানার চেষ্টা পাকিস্তানি হ্যাকারদের, আপনি সতর্ক তো ?

Pakistani Hacker: নোডাল সাইবার এজেন্সি জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যুক্ত বেশ কিছু হ্যাকিং গ্রুপ সাইবার যুদ্ধ চালাচ্ছে ভারতের বিরুদ্ধে। এই রিপোর্ট সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে পাঠানো হয়েছে।

Pakistani Hacker: ভারতের ১৫ লক্ষেরও বেশি ওয়েবসাইটে সাইবার হানার চেষ্টা করেছিল পাকিস্তানি হ্যাকাররা। সম্প্রতি মহারাষ্ট্র সাইবার বিভাগের পক্ষ থেকে এমন সাতটি অ্যাডভান্সড পার্সিসট্যান্ট থ্রেট (এপিটি) শনাক্ত করা হয়েছে এই সাইবার হানার পিছনে। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে ব্যাপক হারে। এই ১৫ লক্ষ ওয়েবসাইটের মধ্যে মাত্র ১৫০টি ওয়েবসাইটেই সাইবার হানায় সফল হয়েছে পাকিস্তানিরা। এমনটাই জানা যাচ্ছে পিটিআই সংবাদমাধ্যমে। অর্থাৎ এই হানায় ৯৯.৯৯ শতাংশ ব্যর্থতার হার রয়েছে।   

সন্ত্রাসবাদীদের দমনের লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী 'রোড অফ সিন্দুর' নামে আরেকটি গুপ্ত অভিযান চালিয়েছিল। আর সেই অভিযানের রিপোর্টের নামও দেওয়া হয়েছে 'রোড অফ সিন্দুর'। আর এই রিপোর্টেই নোডাল সাইবার এজেন্সি জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে যুক্ত বেশ কিছু হ্যাকিং গ্রুপ সাইবার যুদ্ধ চালাচ্ছে ভারতের বিরুদ্ধে। এই রিপোর্ট সমস্ত ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে পাঠানো হয়েছে, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং স্টেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী এই ধরনের সাইবার হানা দেখা দিয়েছিল বাংলাদেশ, পাকিস্তান, মধ্য-প্রাচ্য, এবং ইন্দোনেশিয়ার বেশ কিছু গ্রুপের মাধ্যমে। মহারাষ্ট্র সাইবার সেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব জানিয়েছেন এই তথ্য।

যুদ্ধবিরতি হলেও এই সাইবার হ্যাকারদের বিরতি নেই

যুদ্ধ পরিস্থিতি থামানোর সিদ্ধান্তে এসে উপনীত হয়েছে ভারত ও পাকিস্তান। কিন্তু এই যুদ্ধবিরতি হলেও ভারতীয় ওয়েবসাইটগুলিতে পড়শি দেশ থেকে একের পর এক সাইবার হানা চলছে। বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য থেকে হানা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্তে দেখা গিয়েছে যে ভারতের সরকারি ওয়েবসাইটে এই সাইবার হানা কমে গিয়েছিল ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতির পরে, কিন্তু তবু পাকিস্তান, বাংলাদেশ, মরক্কো, ইন্দোনেশিয়া, মধ্যপ্রাচ্যের শহরগুলি থেকে ক্রমাগত এই সাইবার হানার চেষ্টা চালানো হচ্ছে।

ভারতের বড় বড় বিমানবন্দর, নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তানি হ্যাকাররা এমন তথ্য প্রকাশ্যে ছড়িয়ে পড়লেও মহারাষ্ট্র সাইবার সেলের এক প্রবীণ আধিকারিক এই তথ্যকে নাকচ করে জানিয়েছেন যে বিমান, মিউনিসিপ্যাল সিস্টেম, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন কোনও সাইবার হানা হয়নি।

এমন ৭টি পাকিস্তানি হ্যাকার গ্রুপকে শনাক্ত করেছে সাইবার বিভাগ। এপিটি ৩৬, পাকিস্তান সাইবার ফোর্স, টিম ইনসেন পিকে, মিস্টিরিয়াস বাংলাদেশ, ইন্দো হ্যাকস সেক, সাইবার গ্রুপ হোয়াক্স ১৩৩৭ এবং পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রিউ। যে ১৫০টি ওয়েবসাইটে সফলভাবে হামলা চালিয়েছে হ্যাকাররা তাদের মধ্যে রয়েছে কুলগাঁও বদলাপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়েবসাইট, এমনকী জানা যাচ্ছে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইট থেকেও তথ্য চুরি করেছে পাকিস্তানিরা। জানা গিয়েছে জলন্ধরের ডিফেন্স নার্সিং কলেজের ওয়েবসাইটও ক্র্যাশ করে গিয়েছে এই সাইবার হানায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
LPG Fast Delivery : রান্নার গ্যাস এবার ১০ মিনিটে, এইভাবে অ্যাপে বুক করলেই হবে কাজ, রইল সব ধাপ
রান্নার গ্যাস এবার ১০ মিনিটে, এইভাবে অ্যাপে বুক করলেই হবে কাজ, রইল সব ধাপ
LPG In Instamart : অর্ডারের ১০ মিনিটেই ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস, দেশে শুরু 'অন-ডিমান্ড' সিলিন্ডার ডেলিভারি
অর্ডারের ১০ মিনিটেই ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস, দেশে শুরু 'অন-ডিমান্ড' সিলিন্ডার ডেলিভারি
8th Pay Commission : বাড়তে পারে সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা, অষ্টম বেতন কমিশনে বড় আপডেট
বাড়তে পারে সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা, অষ্টম বেতন কমিশনে বড় আপডেট

ভিডিও

Abhishek Banerjee : অবশেষে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা অভিষেকের
Madan Mitra Joins Ritabrata Faction : মমতার শিবিরে 'দমবন্ধ' আবহ, ঘর বদল করে বললেন মদন
CM Suvendu Adhikari : চোখে প্রত্যাশা! কামদুনি-কাণ্ডের বিচার চেয়ে জনতার দরবারে নির্যাতিতার পরিবার
Ekushe July Controversy | জট কাটিয়ে শর্তসাপেক্ষ অনুমোদন! অবশেষে হচ্ছে Mamata-র শিবিরের শহিদ-স্মরণ
Anubrata Mondal : অভিষেকের জন্য জেলে যেতে হয়েছে, ঋতব্রত শিবিরে গিয়ে বিস্ফোরক কেষ্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget