DA Hike : ২৮ অক্টোবর ঘোষণা হবে DA ? কত শতাংশ বৃদ্ধি আশা করতে পারেন কর্মীরা ?
DA HIke News Update : শোনা যাচ্ছে, আগামী ২৮ অক্টোবর এই নিয়ে খবর পেতে পারেন কর্মচারীরা। অন্তত তেমনই বলছে রিপোর্ট।

DA HIke News Update : ফের ডিএ নিয়ে জল্পনা শুরু। কেন্দ্রীয় সরকারি কর্মীদের হাতে আসেনি জুলাই ২০২৬-এর ডিএ। শোনা যাচ্ছে, আগামী ২৮ অক্টোবর এই নিয়ে খবর পেতে পারেন কর্মচারীরা। অন্তত তেমনই বলছে রিপোর্ট।
কীসের ভিত্তিতে তৈরি হয়েছে নতুন জল্পনা
অক্টোবর হয়ে গেলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, ডিআর নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি সরকার। সাধারণত এই ধরনের বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভাতেই হয়, তাই ২৮ অক্টোবরকে ঘিরে আশায় বুক বাঁধছে কর্মীরা। কারণ, ওইদিনই হতে পারে মোদি সরকারের ক্যাবিনেট মিটিং। সেখানে DA ও DR বৃদ্ধি নিয়ে হতে পারে আলোচনা। একবার এই ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি প্রায় এক কোটিরও বেশি লোক উপকৃত হবেন। এর মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছাড়াও থাকবে পেনশনহোল্ডারদের নাম।
আগামী সপ্তাহেই সরকার যে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে , এরকম আশা খুব কম। 'দ্য ইকোনমিক টাইমস'-এর রিপোর্ট বলছে, শনি, রবিবারও যদি এই সংক্রান্ত কোনও ঘোষণা না করা হয়, তবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের।
ক্য়াবিনেট মিটিংয়ের পরই কি ডিএ ঘোষণা ?
সাধারণত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই বছরে ২ বার ডিএ ও ডিআর বৃদ্ধি করে সরকার। তবে মনে রাখতে হবে, এটা সরকারের কোনও অবশ্য কর্তব্যের মধ্য়ে পড়ে না। চাইলে অর্থমন্ত্রকের আওতায় থাকা ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার এই ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। সেই ক্ষেত্রে ক্যাবিনেটের বিজ্ঞপ্তি ছাড়াই এই কাজ করতে পারে ডিপার্টমেন্ট।
সম্প্রতি কেন্দ্রীয় সরকার 'নন পারফরমেন্স লিঙ্কড বোনাস' ঘোষণা করলেও ডিএ বৃদ্ধির বিষয়ে কোনও ঘোষণা করেনি। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মীরা আশা করেছিলেন, দশেরার পর দিন ২১ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরই হয়তো ডিএ বৃদ্ধির খবর ঘোষণা হয়ে যাবে। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
কতটা ডিএ বৃদ্ধি কর্মীরা আশা করতে পারেন ?
ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে, ২০২৬ সালের জুলাই মাসের ডিএ ৩ শতাংশ বাড়তে পারে। যার অর্থ বর্তমান ৬০ শতাংশ থেকে তা বেড়ে ৬৩ শতাংশ হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের অনুমোদনের পরই সম্ভব।
আরও পড়ুন : বেসিক স্যালারির সঙ্গে জুড়ে যাবে DA ? কী বলছে TOR রুল, সরকার দিয়েছে এই বার্তা






















