এক্সপ্লোর

E20 Petrol : ইথানল ক্ষতি করছে গাড়ির ! E-20-র পরিবর্তে আসবে E-10 পেট্রোল ? সংসদে এই বলল সরকার

Govt On Ethanol Fuel : এর প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা। অবিলম্বে ই ২০ পেট্রোল বাজার থেকে তুলে নেওয়ার দাবি করেছে তারা। এবার সংসদে এই বিষয়ে তাদের নীতি স্পষ্ট করল মোদি সরকার।

Govt On Ethanol Fuel : দেশজুড়ে পেট্রোলের দাম বৃদ্ধির পরই সংবাদের শিরোনামে এসেছে E20 Petrol । গাড়ির মালিকদের একাংশের অভিযোগ, ২০ শতাংশ ইথানল-মিশ্রিত পেট্রোল (Ethanol Fuel) ক্ষতি করছে গাড়ির। যার ফল ভুগতে হচ্ছে তাদের। এর প্রতিবাদে পথে নেমেছে বিরোধীরা। অবিলম্বে ই ২০ পেট্রোল বাজার থেকে তুলে নেওয়ার দাবি করেছে তারা। এবার সংসদে এই বিষয়ে তাদের নীতি স্পষ্ট করল মোদি সরকার।

সরকার বাজার থেকে তুলে নেবে E20 পেট্রোল ?
সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। যেখানে E20 Petrol নিয়ে মুখ খুলেছে সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপীর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, E20 Petrol সম্পূর্ণভাবে নিরাপদ। এর বিজ্ঞানসম্মত প্রমাণ রয়েছে সরকারের কাছে। ইথানল মিশ্রিত এই পেট্রোল আগেই পরীক্ষা করা হয়েছে। তাই নতুন করে E20 Petrol নীতি থকে সরে আসছে না সরকার।

গাড়ি কোম্পানিগুলি কী করছে ?
সরকারের তরফে বলা হয়েছে, গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি ইতিমধ্যেই সরকারের E20 Petrol উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এমনকি এই বিষয়ে ওয়ারেন্টটিও দেওয়া হচ্ছে। তাই নতুন করে E-20 বন্ধ করে E-10 বা E-0 (ইথানল ছাড়া পেট্রোল) আনার কোনও ইচ্ছে নেই সরকারের।    
 
কোনও অভিযোগ জমা পড়েনি ?
সংসদে এই বিষয়ে সরকার বলেছে, এখনও E20 Petrol -এর জন্য সরকারের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। কেউ বলেননি ইথানল মিশ্রিত এই পেট্রোল ব্যবহার করায় তার গাড়িতে সমস্য়া্ হয়েছে বা খারাপ পারফরমেন্স দিচ্ছে। এখানেই শেষ নয়, সরকারের তরফে বলা হয়েছে-গত সাড়ে তিন বছর ধরে দেশে E-15 পেট্রোল চলেছে। আ়ড়াই বছর ধরে সবাই E-20 পেট্রোল ব্যবহার করছে। এই তেলেই ২০ কোটি বাইক ও ৩ কোটি গাড়ি চলেছে। এরপরও কোনও ইঞ্জিন খারাপের কোনও অভিযোগ জমা পড়েনি। কোম্পানিগুলি এখনও E-20 পেট্রোলে চলা গাড়িতে ওয়ারেন্টি দিচ্ছে। 

তেল কোম্পানিগুলিকে এই বিষয়ে কী বলেছে সরকার
E-20 পেট্রোল নিয়ে বিতর্কর মাঝেই সরকার দিয়েছে বড় নির্দেশ। ইতিমধ্য়েই তেল কোম্পানিগুলিকে এই ইথানল মিশ্রিত তেল সরবরাহ করতে বলেছে সরকার। এর সপক্ষে যুক্তি দিয়েছে কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, E-20 পেট্রোল BIS স্ট্যান্ডার্ড মেনে তৈরি করা হয়েছে। NITI আয়োগের একটি কমিটি ইতিমধ্যেই এই তেল পরীক্ষা করেছে। যাতে বলা হয়েছে, গাড়ি স্টার্ট, চালানোর সময় এই তেলে কোনও সমস্যা হচ্ছে না।

ইথানল মিশ্রিত এই তেল ব্যবহার করে গাড়ির কোনও ধাতব ও প্লাস্টিক পার্টসের ক্ষতি হচ্ছে না। এমনকি পুরনো গাড়িগুলিতেও এরফলে সমস্য হয়নি। এরপরই সারা দেশে এই তেল সরবরাহের জন্য তেল বিপণন সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সরকার।  

আরও পড়ুন : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget