এক্সপ্লোর

EPFO New Rule : ভুল আইডিতে ঢুকছে আপনার পিএফের টাকা ? EPFO দিচ্ছে নতুন সুবিধা, এভাবে করুন ডিলিঙ্ক

UAN New Rules : অতীতে ভুল কোম্পানির সঙ্গে আপনার মেম্বার আইডি অনেক সময় প্রযুক্তিগত কারণে লিঙ্ক হয়ে যেত। সেখানে অন্যের নামের সঙ্গেও আপনার নাম মিলে যাওয়ার একটা বিষয় ছিল। UAN -এ হত এই সমস্যা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ইউএএন-এ ভুল মেম্বার আইডি সহজেই ডিলিঙ্ক করা যাবে।
  • ক্লেম করা বা টাকা তুলে নিলে মেম্বার আইডি ডিলিঙ্ক করা যাবে না।
  • ইপিএফও পোর্টালে লগ ইন করে সার্ভিস হিস্ট্রি চেক করুন।
  • অনুরোধ প্রত্যাখ্যান হলে স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় অফিসে পাঠানো হবে।

UAN New Rules : আপনার সঙ্গেও অতীতে এই ধরনের সমস্যা হয়ে থাকলে এবার সমাধান এসে গেছে অনলাইনে। এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে, ভুলভাবে আপনার নামের টাকা অন্য কোনও অ্যাকাউন্টে এবার থেকে আর যাবে না। কারণ, ইউনিভার্সাল অ্য়াকাউন্ট নম্বরে (UAN) নিজেই ওই EPFO মেম্বার আইডি বা (MID) সরিয়ে বা ডিলিঙ্ক করতে পারবেন আপনি। 

কী কারণে হয় সমস্যা
অতীতে ভুল কোম্পানির সঙ্গে আপনার মেম্বার আইডি অনেক সময় প্রযুক্তিগত কারণে লিঙ্ক হয়ে যেত। সেখানে অন্যের নামের সঙ্গেও আপনার নাম মিলে যাওয়ার একটা বিষয় ছিল। UAN -এ হত এই সমস্যা। আগে যা শোধরানো বেশ সময় সাপেক্ষ ছিল। কিন্তু এবার নিজেই অনলাইনে সহজে এই ত্রুটি শুধরে ফেলতে পারবেন আপনি। 

কারা এই ধরনের সুবিধা পাবেন না
তবে মনে রাখতে হবে, যারা ইপিএফের টাকা ক্লেম করেছেন অথচ এখনও আসেনি, তারা এই সুবিধা পাবেন না। পাশাপাশি, কেউ টাকা ক্লেমের টাকা তুলে নিলে আর মেম্বার আইডি ডিলিঙ্ক করতে পারবেন না। এমনকী এর প্রক্রিয়া শুরু হলেও আর করা যাবে না ডিলিঙ্কের প্রসেস। কেউ যদিও ৬ বারের বেশি অ্যাকাউন্টে টাকা পেয়ে যান, সেই ক্ষেত্রেও আপনি ওই মেম্বার আইডিগুলি সরিয়ে ফেলতে বা ডিলিঙ্ক করতে পারবেন না।

কীভাবে করবেন এই কাজ
এই বিষয়টি চেক করতে গলে আপনাকে প্রথমে EPFO পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে UAN ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে যান। এবার সেখানে আপনার সার্ভিস হিস্ট্রি দেখাবে। এই হিস্ট্রিতে কোনও অন্যের মেম্বার আইডি পেলেই তা সরিয়ে দিন। তবে বিষয়টা খুব সহজ না। এখানে আপানাকে ওই ভুল মেম্বারের আইডি দিয়ে নিয়োগকারীর কাছে তা সরানোর অনুরোধ পাঠাতে হবে। কোনওভাবে যদি দেখা যায়, ওই মেম্বারের আইডিতে দু-বারের বেশি টাকা যায়নি, তাহলে কোম্পানি আপনাকে অনুমতি দিয়ে দেবে।

কোম্পানি বা নিয়োগকর্তা আপনার অনুরোধ না শুনলে কী করবেন
কোনও কারণে কোম্পানি বা নিয়োগ কর্তা আপনার অনুরোধ না শুনলে বা খারিজ করলে তা স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় অফিসে চলে যাবে। ২ সপ্তাহের মধ্যে কোম্পানি কোনও সাড়া না দিলেই রিজিওনাল অফিস দেখবে সব। মনে রাখতে হবে, কারও মেম্বার আইডিতে ২ বার বা ৬ বারের বেশি টাকা চলে যাওয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এরপর স্থানীয় অফিস আপনার রিকোয়েস্ট রিভিউ করবে। একবার বিস্তারিত কেসের বিষয়ে দেখা হয়ে গেলে, তা ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সেই সময় ওই অফিসার নির্দিষ্ট নিয়ম দেখিয়ে আপনার অনুরোধ রাখতে বা খারিজ করতে পারেন।

UAN ও মেম্বার আইডি আসলে কী
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN হল একটি ১২-অঙ্কের সংখ্যা, যা EPFO ​ প্রত্যেক বেতনভোগী কর্মীকে দিয়ে থাকে। এটি বিভিন্ন প্রতিষ্ঠানে করা চাকরির সুবাদে প্রাপ্ত একাধিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টকে একটি ছাতার তলায় নিয়ে আসে।

কেন এই ত্রুটি হয়
কোনও কর্মী যখন কোনও প্রতিষ্ঠানে যোগদান করেন, তখন সংশ্লিষ্ট নিয়োগকর্তা বা এমপ্লয়ার তাঁকে একটি মেম্বার আইডি দিয়ে থাকে। অনেক সময় চাকরি পরিবর্তন কিংবা প্রশাসনিক ত্রুটির কারণে একটি UAN-এর সঙ্গে একাধিক মেম্বার আইডি জুড়ে যেতে পারে।   

কর্মীদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই নতুন নিয়ম
এই নতুন নিয়মের ফলে নকল বা ভুল প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টের কারণে সৃষ্ট বিভ্রান্তি কমবে। এছাড়াও কর্মচারীরা নিজেদের PF রেকর্ডের ওপর ভরসা করতে পারবেন। তাদের জমা অর্থ যেন সঠিকভাবে তাদের বর্তমান ওয়ার্ক হিস্ট্রি সঙ্গে যুক্ত থাকে সেই বিষয়েও তারা নিশ্চিত হবেন। EPFO জানিয়েছে , যেসব অ্যাকাউন্ট বিচ্ছিন্ন বা 'ডিলিঙ্ক' করা হয়েছে, সেগুলির জমার অর্থ কীভাবে ট্রান্সফার বা ম্য়ানেজ করা হবে, সে বিষয়ে শীঘ্রই আরও বিস্তারিত নির্দেশিকা দেবে সংগঠন।   
 

Frequently Asked Questions

আমি কীভাবে আমার UAN থেকে ভুল মেম্বার আইডি সরাতে পারি?

EPFO পোর্টালে লগ ইন করে আপনার সার্ভিস হিস্ট্রি চেক করুন। সেখানে ভুল মেম্বার আইডি পেলে নিয়োগকর্তার কাছে তা সরানোর অনুরোধ জানান।

EPF টাকা ক্লেম করার পর কি মেম্বার আইডি ডিলিঙ্ক করা যাবে?

না, যারা EPF টাকা ক্লেম করেছেন অথচ এখনও পাননি, বা টাকা তুলে নিয়েছেন, তারা মেম্বার আইডি ডিলিঙ্ক করার সুবিধা পাবেন না।

নিয়োগকর্তা আমার মেম্বার আইডি সরানোর অনুরোধ না শুনলে কী হবে?

নিয়োগকর্তা অনুরোধ না শুনলে বা খারিজ করলে, বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় অফিসে চলে যাবে এবং রিজিওনাল অফিস তা পর্যালোচনা করবে।

UAN এবং মেম্বার আইডি আসলে কী?

UAN হলো একটি ১২-অঙ্কের সংখ্যা যা EPFO প্রত্যেক কর্মীকে দেয় এবং এটি একাধিক PF অ্যাকাউন্টকে একত্রিত করে। মেম্বার আইডি হলো নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত একটি নির্দিষ্ট আইডি।

সেরা শিরোনাম

Post Office Schemes : ১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
১০ বছরে পাবেন ২৫ লাখ, ঝুঁকিহীন বিনিয়োগের স্কিম রয়েছে পোস্ট অফিসে, জানুন পুরো অঙ্ক
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget