এক্সপ্লোর

EPFO New Rules 2026: EPFO-র নিয়মে বড় বদল, এবার বাধ্যতামূলক পিএফের সীমা ১৮০০ টাকা, অতিরিক্ত রাখতে চাইলে তা ঐচ্ছিক

PF New Rule : আপনি এরপরও অতিরিক্ত সঞ্চয় করতে চাইলে তা ঐচ্ছিক (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের প্রভাব পড়বে ৮ কোটি EPFO সদস্যের ওপর।

PF New Rule : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়মে (EPFO New Rules 2026) এবার বড় বদল করলে সংগঠন। নতুন নিয়ম অনুসারে, কর্মীদের বাধ্যতামূলক পিএফ ১৮০০ টাকায় সীমাবদ্ধ করা হয়েছে। আপনি এরপরও অতিরিক্ত সঞ্চয় করতে চাইলে তা ঐচ্ছিক (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের প্রভাব পড়বে ৮ কোটি EPFO সদস্যের ওপর।

নতুন নিয়মে কী বদল
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নতুন নিয়ম অনুসারে, এখন ১২ শতাংশ পিএফ কাটার বিষয়টি কেবল ১৫,০০০ টাকার বিধিবদ্ধ সীমার মধ্যেই বাধ্যতামূলক রইল। সহজ ভাষায় বলতে গেলে, আপনার বেসিক পে যাই হোক না কেন, বাধ্যতামূলক পিএফ (১৫,০০০ x ১২%) সব মিলিয়ে ১৮০০ টাকা সীমাবদ্ধ থাকবে। এই টাকাই পিএফ হিসাবে জমা পড়বে।  

১ লাখ টাকা বেসিক পেলে কী হবে
নতুন নিয়ম অনুসারে কোনও কর্মীর বেসিক পে ১ লাখ টাকার ওপরে হলেও তাকে ১৮০০ টাকাই পিএফ হিসাবে জমা রাখতে হবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম ২০২৬ সালের এই নতুন নিয়ম মানতে হবে সদস্যদের। মনে রাখতে হবে, কেউ যদি এর বাইরে গিয়ে পিএফে টাকা রাখতে চায় , সেই অর্থকে বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের বাইরে অতিরিক্ত ঐচ্ছিক বা ভলান্টারি প্রভিডেন্ট ফান্ড (VPF) হিসাবে ধরা হবে। এই নতুন নিয়মের ফলে, EPFO সদস্যরাই ঠিক করতে পারবেন, তাদের অ্যাকাউন্টে কত টাকা তারা রাখতে চান। 

এতে কী সুবিধা হবে সদস্যদের
টেক হোম স্য়ালারি বাড়বে
এই নতুন নিয়ম অনুসরে, হাতে বেশি নগদ রাখতে চাইলে তা এবার থেকে করতে পারবেন কর্মীরা। কেউ আপনাকে ১৮০০ টাকার বেশি পিএফ জমা করতে বাধ্য করতে পারবে না। এরফলে আপনার টেক হোম স্য়ালারি বা হাতে নগদ টাকা বৃদ্ধি পাবে।

এরফলে অন্য জায়গায় বিনিয়োগ বাড়াতে পারবেন
এই নতুন নিয়মের ফলে আপনি চাইলেই অতিরিক্ত টাকা পিএফে না জমা করে মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে রাখতে পারেন। এর বাইরে কোনও লাভজনক জায়গায় খাটাতে পারেন  টাকা।

নিয়োগকর্তা ও কর্মীর এতে কী সুবিধা
EPFO-র এই নতুন নিয়মে নিয়োগকর্তা ও কর্মী দু'জনেরই লাভ। যেকোনও সময় তারা পিএফে অতিরিক্ত ঐচ্ছিক টাকা কমাতে বা বন্ধ করে দিতে পারবেন। পাশাপাশি এতে বেশি লাভবান হবেন বেসরকারি কোম্পানির নিয়োগকর্তা ও কর্মীরা। বেতন পরিকাঠামো পুনর্গঠনে যা সুবিধা দেবে উভয়কেই। যেহেতু কর্মীদের ক্ষতিপূরণ বাবদ টাকা 'কস্ট টু কোম্পানি'র ওপর নির্ভর করে। 

আরও পড়ুন : ৫ লাখ টাকার ১ বছরের FD করলে কোথায় বেশি সুদ, কোন ব্যাঙ্কে বেশি লাভ ? জেনে নিন হিসেব


 

 

 

 

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Bank FD : ৭ শতাংশ সুদে ৫০ লাখ টাকা ব্যাঙ্কে FD করবেন ? মাসে কত করে সুদ পাবেন জানেন ?
৭ শতাংশ সুদে ৫০ লাখ টাকা ব্যাঙ্কে FD করবেন ? মাসে কত করে সুদ পাবেন জানেন ?
FD Rates: ১ লাখ টাকা ৫ বছরে কত রিটার্ন দেবে, কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ?
১ লাখ টাকা ৫ বছরে কত রিটার্ন দেবে, কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি সুদ ?
ATM New Rules : বদলে গেল ATM-এর নিয়ম, এখন কতবার টাকা তুলতে পারবেন ?
বদলে গেল ATM-এর নিয়ম, এখন কতবার টাকা তুলতে পারবেন ?
Gold VS Silver : সোনা না রুপো ? ২০২৭ সালে কে দেবে বেশি রিটার্ন ?
সোনা না রুপো ? ২০২৭ সালে কে দেবে বেশি রিটার্ন ?

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget