এক্সপ্লোর

1000 Rs Note : ওপরে মন্দিরের ছবি ! এবার ১০০০ টাকার নোট আনল RBI ? অবশেষে মুখ খুলল সরকার

Viral 1000Rs Note : এই নোটের ওপরেই বসানো রয়েছে মন্দিরের ছবি। স্বাভাবিকভাবেই নতুন নোটকে ঘিরে কৌতূহল জেগেছে সাধারণ মানুষের মনে। যা নিয়ে এবার মুখ খুলল সরকার।


Viral 1000Rs Note : আপনার চোখেও কি পড়েছে এই ছবি ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভারতীয় মুদ্রা সংক্রান্ত এক খবর। যেখানে ছবি দেখিয়ে বলা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সিদ্ধান্ত মেনে ১০০০ টাকার নতুন নোট এনেছে সরকার। এই নোটের ওপরেই বসানো রয়েছে মন্দিরের ছবি। স্বাভাবিকভাবেই নতুন নোটকে ঘিরে কৌতূহল জেগেছে সাধারণ মানুষের মনে। যা নিয়ে এবার মুখ খুলল সরকার।

কী দাবি করা হচ্ছে ফটো, ভিডিয়োতে ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হলুদ রঙের একটি ১০০০ টাকার নোট দেওয়া ছবি। যেখানে নোটের ওপর দেখা যাচ্ছে মন্দিরের ছবি। বলা হচ্ছে, নভেম্বরের ১৫ তারিখ থেকে এই নোট বাজারে পাওয়া যাবে।  

কী বলা হয়েছে সরকারের তরফে
সম্প্রতি এই ভাইরাল খবর নিয়ে মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম। সরকারের এই যাচাই সংস্থা জানিয়েছে, নতুন ১০০০ টাকার নোট প্রকাশের খবরটি পুরোপুরি মিথ্যে। সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের কোনও নোট প্রকাশ করেনি। এক্স হ্য়ান্ডেলে এই বিষয়ে বিবৃতি দিয়েছে PIB Fact Check টিম। তাদের তরফে বলা হয়েছে, RBI বা সরকার এই ধরনের কোনও নোট প্রকাশ তো দূর, সিদ্ধান্তও নেয়নি। এই ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট থেকে নিজেদের বিরত থাকতে বলেছে PIB। পাশাপাশি এই ধরনের পোস্টের বিশ্বাসযোগ্যতা বুঝতে সরকারি ওয়েবসাইট দেখতে বলেছে সংস্থা। এই নোটের খবর পুরোপুরি ভিত্তিহীন।

 

এখন ভারতের বাজারে কী কী নোট চলছে ?
বর্তমানে ভারতের বাজারে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকার নোটের প্রচলন রয়েছে। মনে রাখতে হবে, এক টাকার নোট ভারতীয় সরকারের অর্থ মন্ত্রক প্রকাশ করেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটি প্রকাশ করেনি। মজার বিষয় হল, রিজার্ভ ব্যাঙ্ক অনেক আগেই ২ ও ৫ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছে। যদিও এই নোটগুলি এখনও বাজারে পাওয়া যায়, সেগুলি এখনও আইনত বৈধ।

আপনার চোখে সন্দেহজনক কিছু চোখে পড়লে কোথায় পাঠাবেন
কেন্দ্রীয় সরকারের বিষয়ে এই ধরনের কোনও সন্দেহজনক ফটো, ভিডিয়ো বা পোস্ট পেলে সরাসরি @PIBFactCheck-এ পাঠিয়ে দিন। সরকার আপনাকে সঠিক তথ্য় জানিয়ে দেবে।

এই বার্তা আপনি +91 8799711259 হোয়াটসঅ্যাপ নম্বরে ও factcheck@pib.gov.in. ইমেল আইডিতে পাঠাতে পারবেন। অতীতে এই ধরনের অনেক ভিডিয়ো বার্তার সঙ্গে লিঙ্ক জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে বেশি টাকার লোভে অনেকেই এই প্রতারকদের ফাঁদে পা দিয়েছেন। পরবর্তীকালে যার ফল ভুগতে হয়েছে আমাদের।  

 

আরও পড়ুন : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana : সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
সুকন্যা সমৃদ্ধি যোজনায় তোলা যায় ৫০ শতাংশ পর্যন্ত টাকা, কখন নিতে পারবেন সুবিধা, কী রয়েছে নিয়ম
8th pay Commission : ৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
৭ শতাংশ ইনক্রিমেন্ট হলেই ১০ বছরে বেসিক পে ছাড়াবে ১,০০,০০০ টাকা, কীভাবে জানেন ?
Best Mutual Fund : ৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
৫ বছরে এই পাঁচ স্মল ক্যাপ ফান্ড দিয়েছে দারুণ রিটার্ন, কাদের নাম রয়েছে ?
SBI Customer Alert : সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI
সাবধান ! বিদ্যুতের বিলের নামে হচ্ছে নতুন প্রতারণা, গ্রাহকদের সতর্ক করল SBI
Advertisement

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget