এক্সপ্লোর

Financal Rule Change : রান্নার গ্যাস থেকে ব্যাঙ্ক FD, ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, না জানলে ভুগবেন !

New Rule From 1 October : আগেই জেনে নিতে হবে এই নতুন নিয়মগুলির বিষয়ে। অন্যথায় সময় মতো না জানতে পারলে সমস্যা বাড়বে আপনার। জেনে নিন, ঠিক কোন-কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে এবার।

New Rule From 1 October : অক্টোবর মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তার আগেই জেনে নিতে হবে এই নতুন নিয়মগুলির বিষয়ে। অন্যথায় সময় মতো না জানতে পারলে সমস্যা বাড়বে আপনার। জেনে নিন, ঠিক কোন-কোন নিয়মে পরিবর্তন আসতে চলেছে এবার।

১ গ্যাস সিলিন্ডার ই-KYC এখন বাধ্যতামূলক
ভর্তুকিযুক্ত রান্নার গ্য়াসের সিলিন্ডার পেতে এবার থেকে অবশ্যই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বা যাচাইকরণ করতে হবে আপনাকে। ১ অক্টোবর থেকে এই কাজ সম্পূর্ণ করতে হবে আবেদনকারীকে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ২৭.৪৩ কোটি গার্হস্থ্য LPG গ্রাহক ইতিমধ্যেই এই যাচাইকরণের কাজ শেষ করেছে।

হিসেব অনুযায়ী যা দেশের রান্নার গ্যাস ব্যবহারকারীদের ৮৯.৯ শতাংশ। গত ১৯ সেপ্টেম্বরের তথ্য় দিয়ে এই দাবি করেছে মন্ত্রক। সরকারের তরফে আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যেই এই কাজ করেছে তাদের আর বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ করতে হবে না। 

২ ফিক্সড ডিপোজিট নিয়ে RBI-এর নতুন নিয়ম
বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে বিপুল টাকা বিনিয়োগের ক্ষেত্রে নিয়মে পরিবর্তন করেছে। ৩ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ডিপোজিটের ক্ষেত্রেই এই নিয়ম করা হয়েছে। আসলে ব্যাঙ্কগুলিকে বিপুল অঙ্কের এফডিতে সুদ নির্ধারণে এই সুবিধা দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নিয়ম অনুসারে, ১ অক্টোবর থেকে ব্যাঙ্কের ওয়েবসাইটে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আবশ্যিকভাবে রাখতেই হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। এর মধ্য়ে যেন বিপুল অঙ্কের টাকার এফডি ইন্টারেস্ট রেটও রাখা হয়, তার বিষয়েও উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

নতুন, নিয়ম অনুসারে, প্রতি 'ওয়ার্কিং ডে' বা কাজের দিনের সকাল ১০টার মধ্য়ে বাল্ক ডিপোজিট বা বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার প্রকাশ করতে হবে। বলা হয়েছে, কোনও কারণে এই বিষয়ে দেরি হলেও, এই ইন্টারেস্ট রেট যেন ১০টা ১০ মিনিটের মধ্য়ে প্রকাশ করা হয়। 

৩ জন্ম ও মৃত্যুর শংসাপত্রের ক্ষেত্রে নতুন নিয়ম
যারা জন্ম ও মৃত্যুর পর শংসাপত্রের রেজিস্ট্রেশন করাননি, তাদের ক্ষেত্রে এবার করতেই হবে এই কাজ। 'দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্য়ান্ড ডেথ অ্য়ামেন্ডমেন্ট অ্য়াক্ট ২০২৬' আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে। নতুন আইন অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ১ বছর পরে (২ বছরের মধ্যে) রেজিস্ট্রেশেনের জন্য আবেদন করে, তবে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপের আগে তার আবেদন যাচাই করে দেখতে পারে। 
কোনও কারণে জন্ম ও মৃত্যুর শংসাপত্রের রেজিস্ট্রেশন করাতে ২ বছরের বেশি সময় কেটে গেলে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমোদন প্রযোজন হবে।    

আরও পড়ুন : ১ অক্টোবর থেকে ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, সুদের হারে প্রভাব পড়বে ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget