এক্সপ্লোর

New Money Rules : ১ নভেম্বর থেকে এই ৫ আর্থিক নিয়মে বদল, আপনার পকেটে চাপ বাড়বে ?

Financial Rule Changes In November : ইনকাম ট্যাক্স রিটার্ন, লাইফ সার্টিফিকেট জমা ছাড়াও কিছু তারিখের দিকে নজর রাখতেই হবে আপনাকে।

Financial Rule Changes In November : আপনিও পেনশনার , ট্যাক্সপেয়ার, সাধারণ গৃহস্থ হলে নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ, আগামী মাসেই একাধিক আর্থিক নিয়মের আপডেট ছাড়াও কিছু বিষয়ের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। একবার এই ডেডলাইনে পেরিয়ে গেলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ইনকাম ট্যাক্স রিটার্ন, লাইফ সার্টিফিকেট জমা ছাড়াও কিছু তারিখের দিকে নজর রাখতেই হবে আপনাকে। এখানে রয়েছে ব্যাঙ্ক FD ছাড়াও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত একাধিক বিষয়।

১ আপনি কি পেনশনার ?
আপনি সরকারি পেনশন হোল্ডার হলে, সাধারণত আপনাকে নভেম্বরের ১ তারিখ থেকে ৩০-এর মধ্য়ে 'লাইফ সার্টিফিকেট' জমা দিতে হয়। তবেই আপনার পেনশন যথা সময়ে আগামী দিনে অ্য়াকাউন্টে জমা পড়বে। মূলত, পেনশনার বেঁচে আছে কিনা তার প্রামাণ্য নথি এই 'জীবন প্রমাণপত্র'। কারও বয়স যদি ৮০ বছর বা তার বেশি হয়, তাহলে অক্টোবর থেকেই জমা দেওয়া যায় এই 'লাইফ সার্টিফিকেট' । কেউ চাইলে 'ডোরস্টেপ সার্ভিস' ছাড়াও ব্যাঙ্কে গিয়ে এই কাজ করতে পারেন। 

২ ট্যাক্সপেয়ার হলে কবে সময়সীমা ?
আপনি যদি যোগ্য করদাতা হন, যার হিসেব অডিট করার প্রয়োজন রয়েছে-তাহলে ২০২৫-২৬ সালের আইটি ফাইল করার অতিরিক্ত সময় পাচ্ছেন আপনি। এই ক্ষেত্রে অতিরিক্ত সময় বাড়িয়ে অক্টোবর ৩১ থেকে নভেম্বর ২১ পর্যন্ত করা হয়েছে। তবে এটা সব ট্যাক্সপেয়ারজদের জন্য নয়, যোগ্য ব্যবসা ও পেশাদারদের জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে।

৩ রান্নার গ্যাসের দাম বাড়বে ?
নিয়ম অনুসারে, প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্য়াসের দাম ঘোষণা করে দেশের তেল বিপণন সংস্থাগুলি। সেই কারণে ১ নভেম্বর, ২০২৬ তারিখে গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডারের দামে বদল হতে পারে। রান্নার গ্যাসের উপর নির্ভর করে এমন পরিবার ও ব্যবসায়ীদের সাম্প্রতিক রেটগুলি দেখতে হবে।

৪ ফিক্সড ডিপোজিট রেটে বদল
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করার পরই ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলেছে অনেক ব্য়াঙ্ক। তাই আপনিও যদি ব্যাঙ্কে FD করতে চান, তাহলে আগে ফিক্সড ডিপোজিটের সুদের হার সম্পর্কে জেনে নিন। এই ক্ষেত্রে ব্যাঙ্কের মেয়াদও তুলনা করে নেবেন। ICICI Bank নির্দিষ্ট কিছু ফিক্সড ডিপোজিট স্কিমে সুদের হার ০.১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি করেছে।

৫ ইন্ডিয়ান ব্যাঙ্কে FD করলে কত পাবেন ?

সম্প্রতি ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের ৫৫৫ দিন ও ৭৭৭ দিন মেয়াদি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিমগুলোর সুদের হারে বদল করেছে। যারা এই স্কিমগুলিতে বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে সাম্প্রতিক সুদের হার ও শর্তাবলী দেখে নিন। আপনার প্রয়োজন অনুযায়ী, সঠিক স্কিমাটি বেছে নিন। 

আরও পড়ুন : ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের

  

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget