এক্সপ্লোর

Flight Ticket Refund New Rule: দু'দিনের মধ্যে বিমানের টিকিট বাতিলে দিতে হবে না চার্জ! নিয়মে বড় পরিবর্তন আনল DGCA

Plane Ticket Refund Rule: নয়া নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাগুলিকে ১৪ কর্মদিবসের মধ্যেই টিকিট রিফান্ড করতে হবে অর্থাৎ ১৪ দিনের মধ্যেই বাতিল টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হবে।

Flight Ticket Refund New Rule: এবার বিমানের টিকিট বুকিং (Flight Ticket Booking) সংক্রান্ত নতুন নিয়ম নিয়ে এল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (Directorate General of Civil Aviation)। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টিকিট রিফান্ডের (Ticket Refund) নয়া নিয়ম চালু করল কর্তৃপক্ষ। নতুন নিয়ম (New Rule) অনুসারে, যাত্রীরা বিমানের টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে যদি তা বাতিল করতে চান, সেক্ষেত্রে তাঁদের আর অতিরিক্ত টাকা (Extra Charge) দিতে হবে না। টিকিটে কোনও ভ্রম সংশোধনের ক্ষেত্রেও একই নিয়ম বহাল রাখছে অসামরিক বিমান চলাচল অধিদফতর (DGCA)। 

নয়া নিয়ম অনুযায়ী, বিমান সংস্থাগুলিকে ১৪ কর্মদিবসের (14 Working Days) মধ্যেই টিকিট রিফান্ড করতে হবে অর্থাৎ ১৪ দিনের মধ্যেই বাতিল টিকিটের টাকা ফেরত দিয়ে দিতে হবে। যদি টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে টিকিটে থাকা নাম বদল করতে হয়, সেক্ষেত্রে কোনও বাড়তি টাকা নিতে পারবে না বিমানসংস্থাগুলি (Airlines) - এমনটাই জানানো হয়েছে DGCA এর তরফে।  

অনেক সময় যাত্রীরা টিকিট কেটে ফেলার পর পরিকল্পনায় পরিবর্তন করেন। এছাড়াও কোনও অপ্রত্যাশিত ঘটনা ঘটলে জরুরি ভিত্তিতে টিকিট বাতিল করতে হয়। আগের নিয়ম অনুসারে সেক্ষেত্রে টিকিট বাতিলে অতিরিক্ত ফি দিতে হত। যাত্রীদের সুবিধাকে মান্যতা দিয়ে এবার DGCA জানিয়ে দিল যে টিকিট কাটার দুই দিনের মধ্যে বাতিলে থাকছে না কোনও অতিরিক্ত টাকা দেওয়ার বিষয়। এর ফলে যাত্রীদের আর্থিক ক্ষতির সম্ভাবনা কমে গেল বলে মনে করছে ওয়াকিবহলমহল। 

নতুন নিয়মে কী বলা হয়েছে? 

নতুন নিয়মে বলা হয়েছে যে যাত্রীরা টিকিট বুক করার ৪৮ ঘণ্টার মধ্যে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই বিমান টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারবেন। ২ দিন পেরিয়ে গেলে কোনওভাবেই এই নিয়ম আর লাগু হবে না। 

বিমানসংস্থাগুলি থেকে সরাসরি যারা টিকিট বুক করবেন, তাদের ক্ষেত্রে যেমন এই নিয়ম প্রযোজ্য। তেমনই যারা বিভিন্ন ট্রাভেলিং ওয়েবসাইট ও থার্ড পার্টি পোর্টাল থেকে টিকিট বুক করবেন, তারাও এই সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে বিমান সংস্থাগুলিকে টাকা রিফান্ডের দায়িত্ব নিতে হবে। ১৪ কর্মদিবসের মধ্যে টাকা ফেরতের বিষয়টি নিশ্চিত করতে হবে।   

আবার এদিকে, টিকিট বুক করে ফেলার পর যদি কেউ দেখেন তাঁদের নামের বানানে কোনও ত্রুটি রয়েছে, তা সংশোধন করতে যাত্রীরা ২৪ ঘণ্টা সময় পাবেন।

সেরা শিরোনাম

Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget