এক্সপ্লোর

LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের

Gas Cylinder : কেউ যদি সরকারি নিয়ম না মানে, তাহলে ৩ মাস পর বন্ধ হতে পারে এলপিজি (LPG) সরবরাহ।

Gas Cylinder : ফের দেশের রান্নার গ্যাস সরবরাহ (LPG Crisis) স্বাভাবিক রাখতে নতুন নির্দেশিকা প্রকাশ করল সরকার। এবার থেকে নির্দিষ্ট গ্রাহকদের জন্য পিএনজি (PNG) বাধ্যতামূলক করা হয়েছে। কেউ যদি সরকারি নিয়ম না মানে, তাহলে ৩ মাস পর বন্ধ হতে পারে এলপিজি (LPG) সরবরাহ।

কী নির্দেশিকা প্রকাশ করেছে সরকার
দেশের জ্বালানি ব্যবস্থায় এক আমূল পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ার চলমান সংকটের জেরে তরল পেট্রোলিয়াম গ্যাসের (LPG) সরবরাহে যে ঘাটতি দেখা দিয়েছে, তা মোকাবিলা করতে ও দেশজুড়ে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস (PNG) পৌঁছে দিতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্র সরকার 'ন্যাচারাল গ্যাস অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস ডিস্ট্রিবিউশন অর্ডার ২০২৬ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অত্যাবশ্যকীয় পণ্য আইনের (Essential Commodities Act, 1955) আওতায় এই নির্দেশিকা জারি করা হয়েছে।

নির্দেশিকায় কী বলা হয়েছে
পিএনজি সংযোগ বাধ্যতামূলক: নির্দিষ্ট গ্রাহকদের জন্য এখন থেকে পাইপলাইনের গ্যাস বা PNG নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এলপিজি সংযোগ বিচ্ছিন্ন: যদি কোনও গ্রাহক নির্ধারিত এলাকায় থেকেও পিএনজি সংযোগ না নেন অথবা সংযোগে বাধা দেন, তবে ৩ মাস পর ওই ঠিকানায় এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

আবাসনের জন্য কড়া নিয়ম: হাউজিং সোসাইটি বা আরডব্লিউএ (RWA)-কে পাইপলাইন পাতার জন্য আবেদন পাওয়ার ৩ কার্যদিবসের মধ্যে অনুমতি দিতে হবে। অনুমতি দিতে দেরি করলে সংশ্লিষ্ট আবাসনগুলোর এলপিজি পরিষেবা বন্ধ হওয়ার ঝুঁকি থাকবে।

দ্রুত ছাড়পত্র: পাইপলাইন পাতার কাজে সরকারি বা স্থানীয় পুরসভাগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে (১০ থেকে ৬০ দিন) অনুমতি দিতে হবে। অন্যথায় সেটিকে 'স্বয়ংক্রিয় অনুমোদন' বা 'Deemed Clearance' হিসেবে গণ্য করা হবে।

কেন এই কড়া সিদ্ধান্ত নিচ্ছে মোদি সরকার ?
ইরান-ইজরায়েল য়ুদ্ধের অস্থিরতার কারণে রান্নার গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ নিশ্চিত করলে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং সিলিন্ডারের ওপর নির্ভরতা কমবে। এছাড়া, এই নতুন নিয়মের ফলে পাইপলাইন পাতার কাজে প্রশাসনিক জটিলতা কমবে ও পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।

LPG Crisis : সোমবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) মুখেই শোনা গিয়েছিল আশঙ্কার কথা। খোদ মোদি (Narendra Modi) জানিয়েছিলেন, ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War) কারণে বড় জ্বালানি সংকট (Crude Oil Crisis) দেখা দিয়েছে বিশ্বে। যে কারণে কঠিন সময়ের মুখে পড়তে পারে দেশ। এই সময়ে সবাইকে একজোট হয়ে থাকতে হবে। এবার সেই একই কথা শোনা গেল RTI আবেদনের পর। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের থেকে আরটিআই (RTI)-এর উত্তরে এই তথ্য় পেয়েছে ‘ইন্ডিয়া টুডে’। 

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget