এক্সপ্লোর

Gold Purity Check : কেবল হলমার্ক দেখলেই কাজ হবে না ! ধনতেরাসে সোনা কিনতে অবশ্যই দেখতে হবে এই বিষয়গুলি

Gold Buying Tips : এখন কেবল হলমার্ক দেখে সোনা কিনবেন না। সোনার বিশুদ্ধতা বুঝতে দেখে নিতে হবে আরও বেশকিছু বিষয়।

Gold Buying Tips : আপনিও যদি ধনতেরাসে সোনা কেনার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবেন। এখন কেবল হলমার্ক দেখে সোনা কিনবেন না। সোনার বিশুদ্ধতা বুঝতে দেখে নিতে হবে আরও বেশকিছু বিষয়। জেনে নিন, এই মানদণ্ডগুলি আপনি যাচাই করছেন কিনা। 

কবে আসছে ধনতেরাস ?
চলতি বছরে ৬ নভেম্বর পড়েছে ধনতেরাসের দিন। আপনিও যদি ওইদিন সোনা কিনে ঘরে আর্থিক সমৃদ্ধি আনতে চান, তবে মাথায় রাখতে হবে কিছু বিষয়। আপনি সোনার কয়েন বা গয়নাও কিনতে পারেন ওই শুভ দিনে। সেই ক্ষেত্রে সোনার বিশুদ্ধতা যাচাই একটা বড় বিষয়। সবথেকে বড় বিষয়, আপনি যদি কোনও ছোট দোকান থেকে সোনা কেনেন, তাহলে এই যাচাই পদ্ধতিগুলি আপনার অবশ্য় কর্তব্যের মধ্যে পড়ে।

কেন কেবল হলমার্ক সোনার বিশুদ্ধতার চাবিকাঠি নয়
সোনার বিশুদ্ধতা যাচাইয়ের বিষয় উঠলেই সবাই আগে হলমার্কিংয়ের কথা ভাবেন। হলমার্ক মানেই সেই সোনার বিশুদ্ধতা সরকারের তরফে যাচাই করা হয়েছে। দেশে সোনার বিশুদ্ধতার শংসাপত্র দেয় 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড' (BIS)। তবে, একমাত্র হলমার্ক আপনার সোনার বিশুদ্ধতা যাচাইয়ের মানদণ্ড হতে পারে না। কারণ, নকল হলমার্কও ব্যবহার করতে পারে দোকানি।  

এই কারণেই ‘হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন’ (HUID) কোড খুবই গুরুত্বপূর্ণ। সোনার গয়না কেনার আগে BIS-এর হলমার্ক গয়নায় খোদাই করা থাকে। এখানেই পাবেন ছয় অঙ্কের আলফানিউমেরিক কোড। এই সংখ্যাই ক্রেতাদের ‘বিআইএস কেয়ার’ (BIS Care) মোবাইল অ্যাপ বা এর অনলাইন পোর্টালের মাধ্যমে গয়নার বিষয়ে বিস্তারিত তথ্য ও বিশুদ্ধতা যাচাইয়ের সুযোগ করে দেয়। 

HUID কোডের মাধ্যমে কীভাবে সেনার বিশুদ্ধতা যাচাই করবেন ?
আপনি সহজেই অনলাইনে HUID কোড যাচাই করতে পারবেন। নীচে সেই ধাপগুলি দেওয়া হল।
১ : প্রথমেই HUID কোড খুঁজুন : প্রথমেই আপনার গয়নার আইটেমে স্ট্যাম্প করা 6-সংখ্যার কোড খুঁজুন। এটি আসলে BIS লোগো। যা 22K, 18K এর মতো বিশুদ্ধতার স্ট্যাম্প ও কোন জুয়েলার্স এটি বানিয়েছে তা সেখানে খোদাই করা পাবেন।

২ BIS কেয়ার অ্যাপ : গুগল প্লে স্টোর অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS Care App ডাউনলোড করুন। এই অ্য়াপে আপনি হলমার্ক গয়না যাচাই করতে পারবেন। 
৩ HUID কোড যাচাই করুন : এবার অ্যাপটি খুলে হোম স্ক্রিনে "Verify HUID" অপশনে প্রেস করুন। তারপর ছয়-সংখ্যার HUID কোডটি টাইপ করুন। এটি আপনার গহনাতে দেখতে পাবেন।
৪ রেজাল্ট দেখে নিন : এই পর্বে এসে অ্যাপে জুয়েলারের রেজিস্ট্রেশনের বিবরণ, হলমার্কিংয়ের তারিখ, হলমার্কিং সেন্টার ও সোনার বিশুদ্ধতার মাত্রা দেখতে পারবেন।

৫ সোনা কেনার আগে দেখে নিন: শেষে স্ক্রিনে দেখানো তথ্যের সঙ্গে কেনা গয়না ও জুয়েলারের দেওয়া রসিদের তথ্য হুবহু মিলছে কি না, তা দেখে নিন।

এর পাশাপাশি আপনি যদি হলমার্ক ছাড়া সোনার গয়নার বিশুদ্ধতা যাচাই করতে চান, তবে বিআইএস-স্বীকৃত যেকোনও ‘অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে’ গিয়ে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে তা পরীক্ষা করাতে পরাবেন। 

আরও পড়ুন : নভেম্বরে ১৩ দিন ব্যাঙ্কে গেলে কাজ হবে না! SBI,HDFC ছাড়াও ছুটি থাকবে বেশিরভাগ ব্রাঞ্চ, রইল পুরো লিস্ট

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget