এক্সপ্লোর

UPI Payment: ইন্টারনেট ছাড়াই UPI থেকে পাঠাতে পারবেন টাকা, এই সহজ ধাপে পাবেন সমাধান

UPI Payment:কোনও নেট কানেকশন ছাড়াই UPI থেকে পাঠাতে পারবেন টাকা। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)আপনাকে দিচ্ছে এই সুযোগ। কীভাবে সম্ভব এই কাজ ?

Digital Payment: ডিজিটাল পেমেন্ট সেগমেন্টে বড় বিপ্লব। এবার থেকে কোনও নেট কানেকশন ছাড়াই UPI থেকে পাঠাতে পারবেন টাকা। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)আপনাকে দিচ্ছে এই সুযোগ।

UPI Payment: নগদ টাকা দেওয়ার থেকে অনেক সহজ এই অনলাইনে লেনদেন। UPI পেমেন্টস সিস্টেম আসার ফলে আরও সহজ হয়েছে এই কাজ। তবে আগে এই ক্ষেত্রে পেমেন্ট করার জন্য সক্রিয় ইন্টারনেট সংযোগ ছিল বাধ্যতামূলক। তবে গ্রাহকের প্রয়োজনের কথা চিন্তা করেই বদলেছে পরিস্থিতি। মনে করুন, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানে ইন্টারনেট সংযোগ নেই। কাউকে টাকা দেওয়ার থাকলেও সেই পরিমাণ নগদ নেই আপনার কাছে। এবার থেকে আর এই নিয়ে চিন্তা করতে হবে না। কম নেটওয়ার্কেও সমস্যা ছাড়াই টাকা দিতে পারবেন আপনি।

Digital Payment: এই ক্ষেত্রে কেবল আপনার ফোনের USSD কোড দিয়ে অফলাইন মোডে UPI ব্যবহার করতে পারবেন আপনি। এই কাজ করতে আলাদা করে স্মার্ট ফোনের প্রয়োজন হবে না। মডেল নির্বিশেষে সব মোবাইল গ্রাহকদের জন্যই *99# পরিষেবা চালু করা হয়েছে। স্মার্টফানে ছাড়াও ফিচার ফোনের গ্রাহকরাও করতে পারবেন এই কাজ। কেবল UPI পেমেন্ট করার জন্য ফোন নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রাখতে হবে।

UPI Payment: এই পদ্ধতিতে টাকা পাঠাতে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অফলাইন UPI আবশ্যক নয়। যারা PhonePe, Google Pay ইত্যাদির মতো UPI অ্যাপ ব্যবহার করেন , তারাও এই সুবিধা পাবেন। ফিচার ফোন ব্যবহারকারীরা UPI ব্যবহার করতে *99# USSD কোড পেতে পারেন। ইন্টারনেট সমস্যার মুখোমুখি হলেই ব্যবহার করা যাবে এই ফিচার।

How To Make UPI Payments Without Internet

প্রথমে আপনার ফোনের কিপ্যাড থেকে *99# টাইপ করে একটি কল করুন।

এখন আপনার সামনে অনেক অপশন দেখাবে। প্রথম অপশনে "Send Money"তারপর ডায়াল করুন 1।

এই পর্যায়ে সিস্টেম আপনাকে জিজ্ঞাসা করবে, কোথায় ও কীভাবে অর্থ পাঠাতে চান আপনি। যেমন মোবাইল নম্বর, UPI আইডি, IFSC কোড বা ইতিমধ্যে সংরক্ষিত কোনও সুবিধাভোগীর বিষয়ে।

এবার এই বিকল্পগুলির যেকোনও একটি নির্বাচন করে বিশদে সব পূরণ করুন। এখানে টাকার অঙ্ক লিখুন ও পাঠান।

এই পর্বে রিমার্ক লিখতে হবে আপনাকে।

এখন আপনাকে UPI পিন জিজ্ঞাসা করা হবে। এবার তা লিখে সেন্ড অপশনে ক্লিক করুন। দেখবেন পেমেন্ট হয়ে গেছে।

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget