এক্সপ্লোর

How To Merge PF Accounts : চাকরি বদলের পর কীভাবে জুড়বেন আপনার পুরনো পিএফ অ্যাকাউন্ট ? রইল সব ধাপ

Provident Fund : জেনে নিন, পুরনো প্রভিডেন্ড ফান্ড অ্য়াকাউন্ট (PF Accounts) জোড়ার ক্ষেত্রে কী করা উচিত কর্মীদের। এখানে রইল সব ধাপ। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • চাকরি বদলের পর পুরোনো PF অ্যাকাউন্ট যুক্ত করা জরুরি।
  • EPFO পোর্টালে গিয়ে UAN ও আধার লিঙ্ক করে আবেদন করুন।
  • ভুলবশত দুটি UAN তৈরি হলে ইমেল করে একটি ব্লক করুন।
  • ভবিষ্যতে UPI-এর মাধ্যমে PF টাকা তোলার সুবিধা আসতে চলেছে।

Provident Fund : অনেক সময় চাকরি বদলের পর আমরা এই ভুল করি। অবহেলার কারণে পরে এরজন্য সমস্যা হয় আমাদের। জেনে নিন, পুরনো প্রভিডেন্ড ফান্ড অ্য়াকাউন্ট (PF Accounts) জোড়ার ক্ষেত্রে কী করা উচিত কর্মীদের। এখানে রইল সব ধাপ। 

কোম্পানির টাকা নতুন অ্যাকাউন্টে নিজে থেকে যোগ হয় না
অনেক সময় দেখা যায়, নতুন কোম্পানিতে যোগ দেওয়ার পর আমাদের একটি নতুন PF (Provident Fund) অ্যাকাউন্ট তৈরি হয়। যদিও আপনার UAN (Universal Account Number) একই থাকে, কিন্তু আগের কোম্পানির টাকা নতুন অ্যাকাউন্টে নিজে থেকে যোগ হয় না।

আপনার জমানো অবসরকালীন পুঁজি এক জায়গায় রাখতে এবং ভবিষ্যতে টাকা তোলার জটিলতা এড়াতে পুরোনো অ্যাকাউন্টগুলো বর্তমান অ্যাকাউন্টের সঙ্গে মার্জ বা যুক্ত করা অত্যন্ত জরুরি। নিচে এর সহজ ধাপগুলো আলোচনা করা হলো।

কেন PF অ্যাকাউন্ট মার্জ করা প্রয়োজন ?
১ সব সঞ্চয় এক জায়গায় থাকলে ট্র্যাক করা সহজ হয়।

২ অ্যাকাউন্ট 'ইনঅ্যাক্টিভ' হওয়ার ভয় থাকে না।

৩ অবসর বা প্রয়োজনে টাকা তোলার সময় কোনো ঝক্কি পোহাতে হয় না।

৪ ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য EPF-এ সুদের হার ৮.২৫%, যা চক্রবৃদ্ধি হারে আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করে।

ধাপে ধাপে মার্জ করার অনলাইন পদ্ধতি
EPFO পোর্টালের মাধ্যমে এখন ঘরে বসেই আপনি এই কাজ করতে পারেন। তবে মনে রাখবেন, আপনার UAN-এর সঙ্গে আধার লিঙ্ক থাকা এবং UAN অ্যাক্টিভেট থাকা বাধ্যতামূলক।

লগ-ইন: প্রথমে EPFO-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার UAN এবং পাসওয়ার্ড দিয়ে সাইন-ইন করুন।

সার্ভিস নির্বাচন: মেনু বার থেকে 'Online Services' ট্যাবে যান এবং সেখান থেকে 'One Member – One EPF Account (Transfer Request)' অপশনটি ক্লিক করুন।

ব্যক্তিগত তথ্য যাচাই: নতুন উইন্ডোতে আপনার বর্তমান কর্মসংস্থান এবং ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন। সেগুলো মিলিয়ে নিন।

পুরোনো অ্যাকাউন্টের তথ্য: এবার আপনার আগের PF অ্যাকাউন্টের বিবরণ দিন। আপনি বর্তমান বা আগের নিয়োগকর্তার (Employer) মাধ্যমে এই ভেরিফিকেশন করাতে পারেন।

OTP ভেরিফিকেশন: 'Get OTP' বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে ভেরিফাই করুন।

আবেদন জমা: সবশেষে ডিক্লারেশন বক্সে টিক দিয়ে 'Submit' করুন। আপনার বর্তমান নিয়োগকর্তা এটি অনুমোদন করলেই EPFO আপনার পুরোনো ব্যালেন্স নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে।

আপনার কি দুটি আলাদা UAN আছে ?
যদি ভুলবশত আপনার দুটি আলাদা UAN নম্বর তৈরি হয়ে থাকে, তবে ঘাবড়ানোর কিছু নেই। আপনি uanepf@epfindia.gov.in ঠিকানায় ইমেল করে আগের UAN-টি ব্লক করার অনুরোধ জানাতে পারেন। ইমেলে আপনার বর্তমান ও পুরোনো দুটি UAN-ই উল্লেখ করতে হবে। ভেরিফিকেশন শেষ হলে আগের অ্যাকাউন্টটি বন্ধ করে টাকাটি বর্তমানে সচল অ্যাকাউন্টে সরিয়ে আনা হবে।

এবার UPI-তেও তোলা যাবে PF-এর টাকা
শোনা যাচ্ছে, শ্রম মন্ত্রক একটি নতুন সিস্টেম তৈরি করছে যার মাধ্যমে আগামী ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে পিএফ গ্রাহকরা সরাসরি UPI-এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। এটি চালু হলে টাকা তোলার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

Frequently Asked Questions

চাকরি বদলের পর পুরানো PF অ্যাকাউন্ট কি নতুন অ্যাকাউন্টের সাথে নিজে থেকেই যুক্ত হয়ে যায়?

না, আপনার UAN একই থাকলেও পুরানো কোম্পানির টাকা নতুন PF অ্যাকাউন্টে নিজে থেকে যোগ হয় না। এটি ম্যানুয়ালি যুক্ত করতে হয়।

PF অ্যাকাউন্ট মার্জ করা কেন জরুরি?

PF অ্যাকাউন্ট মার্জ করলে সমস্ত সঞ্চয় এক জায়গায় থাকে, যা ট্র্যাক করা সহজ করে। এছাড়াও অ্যাকাউন্ট 'ইনঅ্যাক্টিভ' হওয়ার ভয় থাকে না এবং টাকা তোলার সময় ঝক্কি পোহাতে হয় না।

PF অ্যাকাউন্ট মার্জ করার জন্য কী কী প্রয়োজন?

PF অ্যাকাউন্ট মার্জ করার জন্য আপনার UAN-এর সাথে আধার লিঙ্ক থাকা এবং UAN অ্যাক্টিভেট থাকা বাধ্যতামূলক। EPFO পোর্টালে লগ-ইন করে এই প্রক্রিয়া করা যায়।

যদি ভুলবশত দুটি আলাদা UAN তৈরি হয়ে থাকে, তাহলে কী করতে হবে?

দুটি আলাদা UAN থাকলে, uanepf@epfindia.gov.in ঠিকানায় ইমেল করে আগের UAN ব্লক করার অনুরোধ করতে পারেন। ইমেলে উভয় UAN উল্লেখ করতে হবে।

সেরা শিরোনাম

Bank Amalgamation News: অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
অনুমতি দিল রিজার্ভ ব্যাঙ্ক, এবার মিশে যাচ্ছে এই দুই ব্যাঙ্ক, কী হবে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের?
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget