এক্সপ্লোর

Post Office News Update : এই মহিলাদের জন্য দারুণ খবর ! জিরো ব্য়ালেন্সে অ্য়াকাউন্ট, ব্যাঙ্ক নেবে না ফি ! 

India Post Payment Bank : এখানে জিরো ব্যালেন্সে অ্য়াকাউন্ট (Zero Balance Account) খুলতে পারবেন মহিলারা। বিভিন্ন সুবিধার পাশাপাশি ব্যাঙ্ক কাটবে না কোনও চার্জ। রয়েছে আরও সুবিধা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মহিলাদের জন্য বিশেষ জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলল ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক।
  • স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করাই এই উদ্যোগের লক্ষ্য।
  • এই অ্যাকাউন্টে কোনও ন্যূনতম জমা বা লেনদেন ফি নেওয়া হবে না।
  • আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে এটি একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ব্যাঙ্কিং সমাধান।

India Post Payment Bank : এবার মহিলাদের সুবিধার্থে বিশেষ অ্য়াকাউন্ট শুরু করল এই ব্যাঙ্ক। এখানে জিরো ব্যালেন্সে অ্য়াকাউন্ট (Zero Balance Account) খুলতে পারবেন মহিলারা। বিভিন্ন সুবিধার পাশাপাশি ব্যাঙ্ক কাটবে না কোনও চার্জ। তবে কেবল স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের (Self Help Group) জন্যই এই অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে। সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank) এই সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে। 

কী কারণে এই উদ্যোগ
ব্য়াঙ্কের তরফে বলা হয়েছে, তৃণমূল স্তরের মহিলাদের আর্থিকভাবে স্বচ্ছল করতেই এই উদ্য়োগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ মহিলারা টাকা রাখার পাশাপাশি নিজেদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে নাবার্ড।

ব্যাঙ্কের তরফে কী বলা হচ্ছে
এই নতুন পরিষেবার উদ্বোধন প্রসঙ্গে আইপিপিবি (IPPB)-এর ম্যানেজমেন্ট ডিরেক্টর ও CEO আর. বিশ্বেশ্বরন বলেন, “আইপিপিবি-তে আমাদের মূল লক্ষ্য হল, প্রতিটি ভারতীয় নাগরিকের জন্য ব্যাঙ্কিং ব্যবস্থাকে সহজ, সহজলভ্য করে তোলা। এই কারণেই ‘এসএইচজি (SHG) সেভিংস অ্যাকাউন্ট’ খোলা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলোকে (SHG) একটি নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ব্যাঙ্কিং সলিউশন দেওয়ার মাধ্যমে তাদের ক্ষমতায়নের পথ দেখানোই ব্যাঙ্কের উদ্দেশ্য। ব্যাঙ্ক এখন  ‘দোরগোড়ায় ব্যাঙ্কিং’ (doorstep banking) মডেল ও ডিজিটাল পরিকাঠামোকে কাজে লাগিয়ে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণে সক্রিয় করছে। আগামী দিনে এই মডেল আমাদের আর্থিক বৃদ্ধিতে সহায়ক হবে।”

স্বনির্ভর গোষ্ঠীর সেভিংস অ্য়াকাউন্টে কী কী সুবিধা
এই সেভিংস অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খোলা যাবে। এতে জিরো চার্জ দিতে হবে মহিলাদের ।
পোস্ট অফিস ও গ্রামীণ ডাক সেবক বা পোস্ট ম্যানদের সহায়তায় এই পরিষেবা ডিজিটালি কার্যকর করা হবে।
এই অ্য়াকাউন্টে কোনও ন্যূনতম জমা রাখতে হবে না। এই মিনিমাম ব্য়ালেন্স না রাখার জন্য ব্যাঙ্ক কোনও জরিমানা করবে না। উপরন্তু নগদে লেনদেন ও মাসের শেষে ফ্রি স্টেটমেন্ট পাবেন গ্রাহক। 
তবে এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ২,০০,০০০ টাকার বেশি রাখতে পারবেন না। 
এখানেও সেভিংস রেট অনুযায়ী তিন মাস পর পর সুদ পাবেন গ্রাহকরা।
নগদ জমা বা টাকা তোলার জন্য কোনও ফি নেবে না ব্যাঙ্ক।
এখানে আপনি ফ্রিতে মাসে শেষে ফিজিক্যাল অ্য়াকাউন্ট স্টেটমেন্ট পাবেন। QR কার্ড ইস্যু ও অ্যাকাউ্ট বন্ধ করার জন্য়ও আপনার থেকে কোনও চার্জ নেওয়া হবে না।    

  আরও পড়ুন : ১০০০ থেকে ৭৫০০ টাকা হবে ন্যূনতম পেনশন ? শীঘ্রই পাবেন সুখবর !

Frequently Asked Questions

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক মহিলাদের জন্য কী বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে?

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (IPPB) মহিলাদের জন্য 'এসএইচজি (SHG) সেভিংস অ্যাকাউন্ট' নামে একটি নতুন পরিষেবা চালু করেছে। এটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য প্রযোজ্য।

এই অ্যাকাউন্টের প্রধান সুবিধাগুলি কী কী?

এই অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সে খোলা যাবে এবং এতে কোনো চার্জ লাগবে না। এছাড়া, ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই এবং টাকা জমা বা তোলার জন্য কোনো ফি নেই।

এই অ্যাকাউন্টের মাধ্যমে কত টাকা রাখা যাবে?

এই অ্যাকাউন্টে সর্বোচ্চ ২,০০,০০০ টাকা রাখা যাবে। এছাড়া, সেভিংস রেট অনুযায়ী তিন মাস পর পর সুদ পাওয়া যাবে।

এই অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্য কী?

গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বচ্ছল করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি তাদের আর্থিক ব্যবস্থায় অংশগ্রহণে সক্রিয় করবে।

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
LIC Policy: LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব
সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget