এক্সপ্লোর

Order Food Using Whatsapp: ট্রেনে সফরের মধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা

IRCTC: ভারতীয় রেলে সফর করার সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।

Order Food Online: ভারতীয় রেলের যাত্রীরা এবার থেকে সফর করার সময়েই অনলাইনে হোয়াটসঅ্যাপের (Whatsapp) মাধ্যমে খাবার অর্ডার (Order Food Online) করতে পারবেন। সম্প্রতি এই খবর জানা গিয়েছে। IRCTC-র ফুড ডেলিভারি সার্ভিস Zoop সম্প্রতি with Jio Haptik- এর সঙ্গে যুক্ত হয়েছে। আর এরপরই তারা জানিয়েছে ভারতীয় রেলে সফর করার সময় যাত্রীরা WhatsApp chatbot service- এর মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করলেই যাত্রীরা অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। শুধুমাত্র PNR নম্বর ব্যবহার করলেই খাবার অর্ডার করা সম্ভব হবে। আলাদা করে কোনও সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করতে হবে না। খুব সহজে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে সফর করার সময় খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা।

Zoop- এর হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে যাত্রীরা আসন্ন কোনও স্টেশনে খাবার অর্ডার করতে পারবেন। এর পাশাপাশি যাত্রীদের জন্য থাকতে চলেছে রিয়েল টাইম মিল ট্র্যাকিং ফিচার। যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে কারও অসুবিধা হয় তাহলে সঙ্গে সঙ্গে যাত্রীরা চ্যাটবোটে সাহায্য চাইতে পারবেন এবং সাহায্য পাবেনও।

কীভাবে ট্রেনে সফর করার সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাত্রীরা খাবার অর্ডার করতে পারবেন দেখে নিন

  • Zoop WhatsApp চ্যাটবট নম্বর +91 7042062070 সেভ করে নিন আপনার ফোনে।
  • এবার যাত্রীদের ১০ ডিজিটের PNR নম্বর দিতে হবে। এর মাধ্যমে আপনার ট্রেন, সিট নম্বর, বার্থ সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যাবেন।
  • Zoop যাত্রীদের ভেরিফিকেশন করে নেবে অর্থাৎ বিস্তারিত তথ্য জেনে নেবে এবং আসন্ন কোন স্টেশনে যাত্রী খাবার অর্ডার করতে চান, তা জানতে যাওয়া হবে।
  • এরপর কোন কোন রেস্তোরাঁ থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন সেই ব্যাপারে একটি তালিকা যাত্রীদের দেবে Zoop chatbot।
  • এখানেই শেষ নয়। এই হোয়াটসঅ্যাপ চ্যাটবটেই অর্ডার সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিত ভাবে দেওয়া হবে। এমনকি দেওয়া হবে পেমেন্ট মোডও।
  • খাবার অর্ডার করার পর এবং পেমেন্ট সম্পন্ন করার পর যাত্রী তার খাবার ট্র্যাক করতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাটবটের মাধ্যমে।
  • নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছে গেলে Zoop যাত্রীদের খাবার পৌঁছে দেবে।

ট্রেন সফরের মাঝেই যাত্রীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করার সুযোগ পাবেন। ভারতীয় রেলের এই নতুন পরিষেবার কথা শুনে খুশি সাধারণ মানুষ।

আরও পড়ুন- ইউপিআই পেমেন্ট করার সময় এই ৫টি বিষয়ে অতি অবশ্যই নজর রাখুন

সেরা শিরোনাম

RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget