এক্সপ্লোর

JioHotstar Rs 1 Subscription: মাত্র এক টাকায় পাবেন জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, কীভাবে জানেন ?

JioHotstar Premium Subscription : সেই ক্ষেত্রে আপনি একমাস টানা এর মাধ্যমে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। তবে সবাই কি এই সুবিধা পাবেন ? 

JioHotstar Premium Subscription : শুনলে অনেকেই বিশ্বাস করবেন না, তবে জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন (JioHotstar Subscription) পাবেন মাত্র ১ টাকায়। সেই ক্ষেত্রে আপনি একমাস টানা এর মাধ্যমে প্রিমিয়াম কনটেন্ট দেখতে পাবেন। তবে সবাই কি এই সুবিধা পাবেন ? 

কারা পাবেন এই সুবিধা
আপনিও যদি এই ধরনের সুবিধা পেতে চান, তাহলে আপনার ফোনেই থাকবে এই নোটিফিকেশন। সেই ক্ষেত্রে আলাদা করে আপানাকে কোনও কিছু করতে হবে না। তবে সবাই পাবেন না এই সুবিধা। যারা পাবেন না, তাদের ফোনে ১ টাকায় জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেখার কোনও নোটিফিকেশন আসবে না। তবে অফার এলে কীভাবে আপনি এই ক্লেম করবেন।

কাদের কাছে আসে এই অফার
এই ধরনের জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন সবার জন্য দেয়নি কোম্পানি। কিছু সীমিত সংখ্যক লোকের জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে আপনাকে নিজের জিও নম্বর দিয়ে সাইন করতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এই নম্বরের সঙ্গে যেন আগের জিও হটস্টারের সাবস্ক্রিপশন না থাকে। এই প্ল্যান কেবল একবার ৩০ দিনের জন্যই আপনি পেতে পারেন। একবার এই প্ল্যানের সুবিধা পেলে আপনি একসঙ্গে দুটি ডিভাইসে এটি ব্যবহার করতে পারবেন। ফোন,ল্যাপটপ স্মার্টটিভিতে পাবেন এই সুবিধা।

এই বিষয়টি মাথায় রাখবেন
আপনি যদি এক টাকায় এই সুবিধা নিয়ে থাকেন, তাহলে অবশ্যই মনে করে অটো রিনিউয়ালের বিষয়টি মাথায় রাখবেন। কারণ মাস শেষ হওয়ার আগে যদি আপনি এটি এনাবল করে রাখেন, তাহলে এটি রেগুলার প্ল্যানে অ্যাক্টিভেট হয়ে যাবে। যার ফলে আপনাকেও অন্যান্য ইউজারদের মতো এরজন্য রেগুলার সাবস্ক্রিপশনের টাকা দিতে হবে।

কীভাবে প্ল্যান অ্য়াক্টিভেট করবেন
১ এই প্ল্যানের সুবিধা নিতে আপনাকে প্রথমে জিও হটস্টার অ্যাপে জিও নম্বর দিয়ে সাইন ইন করতে হবে।
২ আপনার প্রোফাইলে গিয়ে জিও সাবস্ক্রিপশন সেকশনে যান
৩ একবার যদি আপনি সেখানে ১ টাকার প্ল্যান পান তাহলে সিলেক্ট করে সেটি অ্য়াক্টিভ করুন
৪ একবার ট্রানজাকশন পুরোপুরি সম্পূর্ণ করলে অটোমেটিক্যালি প্ল্য়ান অ্যাক্টিভ হয়ে যাবে।
৫ আপনি যদি ৩০ দিনের এই প্ল্যান আর না চান, তা হলে অটো রিনিউয়াল অপশন বন্ধ করে রাখুন।

এয়ারটেলের প্ল্য়ান নিলে জিওহটস্টার ফ্রি
আপনি যদি এয়ারটেলের রিচার্জ করে থাকেন, তাহলে তিন মাস আপনি এই প্ল্যান ফ্রিতে পাবেন। ৩৯৯৯ টাকা প্ল্যানেই পাবেন এই সুবিধা। এক বছরের প্ল্য়ান ভ্য়ালিডিটি থাকে এই রিচার্জের। দিনে ২.৫ জিবি ডেটা পাবেন এতে। সঙ্গে থাকছে আনলিমিটেড ৫জি ডেটা, যতখুশি কলিং ও দিনে ১০০টি SMS-এর সুবিধা। আরও থাকছে ১২ মাসের ফ্রি Adobe Express premium plan ।   

আরও পড়ুন : BSNL আনল স্যাটেলাইট ফোন, দাম ১.৩৪ লাখ টাকা, স্মার্টফোনের থেকে কোথায় আলাদা ? সবাই কিনতে পারবে ?

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget