এক্সপ্লোর

LIC Children Plans : সন্তানের শিক্ষায় LIC-র রয়েছে এই তিন প্ল্য়ান, আপনার ছেলে-মেয়েও পাবে সুরক্ষিত ভবিষ্যৎ

LIC Policy : ভবিষ্যতে অভিভাবকরা না থাকলেও এই প্ল্য়ানগুলি দেবে নিশ্চিত সুবিধা।

LIC Policy : আপানার সন্তানের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেখতে পারেন লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের (LIC) এই তিন স্কিম। ভবিষ্যতে অভিভাবকরা না থাকলেও এই প্ল্য়ানগুলি দেবে নিশ্চিত সুবিধা। এই তিন স্কিমের মাধ্যমেই সন্তানের শিক্ষা ছাড়াও তার বিয়ের ব্যবস্থা করতে পারবেন বাবা-মা। জেনে নিন, কেন এই স্কিমের ওপর ভরসা রাখতে পারেন আপনিও। 

কী নাম এই প্ল্যানগুলির
লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের  এই তিন স্কিমের নাম- 'জীবন লক্ষ্য' (Jeevan Lakshya), 'জীবন তরুণ' (Jeevan Tarun) ও 'নিউ চিলড্রেনস মানি ব্যাক প্ল্যান' (New Children's Money Back Plan)। ইতিমধ্য়েই দেশবাসীর কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যানগুলি। জেনে নিন, এই তিন প্ল্যানের বিস্তারিত বিবরণ।

LIC জীবন লক্ষ্য প্ল্যান
এটি একটি সুরক্ষা ও সঞ্চয়মূলক প্ল্যান। পলিসিধারীর অকাল মৃত্যুর ক্ষেত্রে, পরিবার বার্ষিক ভিত্তিতে 'বিমারাশির' (Sum Assured) একটি অংশ পাবে। পাশাপাশি পলিসির মেয়াদ শেষে তারা পূর্ণ বিমারাশি ও বোনাসও পেয়ে যাবেন। যেসব অভিভাবক তাদের সন্তানদের শিক্ষা ও বিবাহের মতো বড় খরচগুলি সুরক্ষিত করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি অত্যন্ত লাভজনক।

LIC জীবন তরুণ প্ল্যান
এটি একটি সঞ্চয় প্রকল্প, যা বিশেষভাবে শিশুদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আপনার সন্তানের বয়স ২০ বছর পূর্ণ হলে এই প্ল্যান থেকে অর্থ পাওয়া শুরু হবে। পরবর্তী ২৫ বছর ধরে এটি বিভিন্নভাবে আর্থিক সহায়তা দিয়ে যাবে এই প্ল্যানটির মূল উদ্দেশ্য হল উচ্চশিক্ষা ও সন্তানের প্রাথমিক কর্মজীবনের বিকাশের জন্য একটি শক্তিশালী তহবিল গড়ে তোলা।

নিউ চিলড্রেনস মানি ব্যাক (LIC New Children's Money Back Plan)
এই প্ল্যানটি নির্দিষ্ট সময় অন্তর টাকা দিয়ে থাকে। এই প্ল্যানের আওতায়, সন্তানের বয়স ১৮, ২০ এবং ২২ বছর পূর্ণ হলে বিমারাশির একটি নির্দিষ্ট অংশ দেওয়া হয়। আর বাকি অংশ ও বোনাস সন্তানের ২৫ বছর বয়সে দেবে LIC। উল্লেখযোগ্য বিষয় হল, এই ক্ষেত্রে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পলিসির পরবর্তী কিস্তি বা প্রিমিয়াম প্রদান থেকে অব্যাহতি (Waiver) পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে আপনার সন্তান প্ল্যানের সব সুবিধা পেতে থাকবে।

আরও পড়ুন : বছরে ৮৪ হাজার টাকা পাবেন মহিলারা, কারা পাবেন LIC-র এই সুযোগ ?

(মনে রাখবেন, কোনও স্কিমে বিনিয়োগের জন্য এবিপি লাইভ কোনও উৎসাহ দেয় না। এই ধরনের বিনিয়োগের আগে আর্থিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন। সেখান থেকেই আসল পরামর্শ পাবেন )

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
আগামী সপ্তাহে ৪দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, ব্রাঞ্চে গিয়ে কাজ হবে না, রইল পুরো লিস্ট
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
LIC Policy: LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?  
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব
সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget