LIC Jeevan Raksha Policy : এবার গ্রাহকদের জন্য নতুন সম্পূর্ণ বিমা প্ল্যান নিয়ে এল লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। রাষ্ট্রায়ত্ত সংস্থার এই নতুন প্ল্যানের নাম জীবন রক্ষা পলিসি (LIC Jeevan Raksha)। এটি একটি পিওর রিস্ক লাইফ ইনস্যুওরেন্স প্ল্যান। যেখালে পলিস হোল্ডোরের মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষাই প্ল্যানের মূল লক্ষ্য়। এখানে ডেথ বেনিফিট ফিক্সড ও গ্যারান্টেড রেখেছে LIC ।

Continues below advertisement

কাদের জন্য এই প্ল্যান এনেছে LICএখানে ১৮-৪৫ বছরের জন্য এন্ট্রির বয়স ঠিক করেছে LIC । তবে মেয়াদকাল পূর্ণ হওয়ার বয়স ৬০ বছর পর্যন্ত রেখেছে রাষ্ট্রায়ত্ত এই কোম্পানি। 

কত রাখা হয়েছে নিশ্চিত বিমা রাশির পরিমাণ এই পলিসিতে বেসিক সাম অ্য়াসিওর্ড বা নিশ্চিত বিমা রাশির পরিমাণ ৫ লাখ টাকা থেকে ২৪ লাখ টাকা পর্য়ন্ত রেখেছে LIC। গ্রাহকরা চাইলেই প্রিমিয়ামের টাকা একসঙ্গে, নিয়মিত বা নির্দিষ্ট মেয়াদের মধ্যে দিতে পারেন। এই ক্ষেত্রে নিশ্চিত বিমা রাশির পরিমাণ ৫-৭ লাখ টাকা পর্যন্ত বাড়ানো য়েতে পারে। সেই ক্ষেত্রে ৫০,০০০ টাকা করে বিমা কভারেজের টাকা বাড়াতে পারবেন আপনি। 

Continues below advertisement

৫ লাখ থেকে ৭ লাখ বিমা কভারেজের ক্ষেত্রে কী করবেন ?উদাহরণ হিসাবে ধরুন, আপনি যদি ৫ লাখ থেকে ৭ লাখ টাকার মধ্য়ে বিমা কভার নিতে চান তাহলে বিমার অঙ্ক ৫০,০০০ টাকার গুণিতকে বাড়াতে হবে। আপনি ৫ লাখা, ৫ লাখ ৫০০০০, ৬ লাখ, ৬ লাখ ৫০ হাজার ও ৭ লাখ টাকা বেছে নিতে পারবেন।

৭ লাখের ওপর বিমা কভারেজের ক্ষেত্রে কী নিয়ম ?তবে ৭ লাখ টাকার ওপরে বিমা কভারেজ নিতে গলে আপনাকে ১ লাখ টাকার গুণিতকে মূল্য বাড়াতে হবে। যেমন ধরুন-৮,০০,০০০, ৯,০০,০০০, ১০,০০,০০০ এভাবে সর্বোচ্চ ২৪,০০,০০০ টাকা পর্যন্ত বিমা কভারেজ নিতে পারবেন আপনি।

কোম্পানির ৭০তম প্রতিষ্ঠাবির্ষিকী উপলক্ষ্যে দুটি নতুন বিমা পলিসি নিয়ে এসেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)। বিমা প্ল্যাটিনাম, জীবন রক্ষা পলিসি নামের এই দুই পলিসি এনেছে রাষ্ট্রায়ত্ত এই বিমা সংস্থা। এর মধ্য়ে বিমা প্ল্যাটিনাম সঞ্চয়ের পাশাপাশি দেবে সুরক্ষা। তবে জীবন রক্ষা পলিসিতে থাকবে পুরো লাইফ কভারেজ। এই দুটি পলিসির সঙ্গে শেয়ার বাজারের কোনও যোগ নেই বলে জানিয়েছে সংস্থা।

LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে কী ?LIC বিমা প্ল্যাটিনাম পলিসি আসলে একটি লিমিটেড প্রিমিয়াম প্ল্যান। এখানে সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা পাবেন আপনি। এখানে প্রিমিয়াম দেওয়ার মেয়াদের মধ্যে প্রতি ১০০০ টাকার প্রিমিয়ামে আপনি নিশ্চিত ৭০ টাকা বোনাস পাচ্ছেন। যার অর্থ, আপনি যদি বছরে ১০০০ টাকা প্রিমিয়াম দেন, তাহলে কোম্পানি আপনাকে অতিরিক্ত বোনাস বাবদ ৭০ টাকা করে দিতে থাকবে। যা আপনি পলিসির মেয়াদ শেষ হওয়ার পর পাবেন।

আরও পড়ুন : LIC নিয়ে এল বিমা প্ল্যাটিনাম পলিসি, কী কী সুবিধা, কত রিটার্ন পাবেন আপনি ?