এক্সপ্লোর

LIC Policy : অবসরের পরে বেতনের মতো আয়, বছরে ১ লাখ টাকা, LIC-র রয়েছে এই পলিসি

LIC Jeevan Utsav Plan : যেখানে আপনি বছরে সাম অ্যাসিওর্ডের ওপর ভিত্তি করে বছরে ১ লাখ টাকা করে পেতে পারেন। সঙ্গে আরও অনেক সুবিধা। এখানে রইল পুরো পলিসির বিস্তারিত বিবরণ। 

LIC Jeevan Utsav Plan : আপনি যদি অবসরের পরেও স্যালারির মতো আয় পেতে চান, তাহলে লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের রয়েছে একটি দারুণ পলিসি (LIC Policy)। যেখানে আপনি বছরে সাম অ্যাসিওর্ডের ওপর ভিত্তি করে বছরে ১ লাখ টাকা করে পেতে পারেন। সঙ্গে আরও অনেক সুবিধা। এখানে রইল পুরো পলিসির বিস্তারিত বিবরণ। 

কী নাম এই পলিসির 
লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের এই পলিসির নাম LIC জীবন উৎসব। এটি শেয়ার বাজারের সঙ্গে লিঙ্ক না থাকায় আপনি নিশ্চিত আয় আশা করতে পারেন। যার অর্থ, পলিসি নেওয়ার আগেই আয় সম্পর্কিত বিস্তারিত তথ্য় আপনার হাতে চলে আসবে।

এই পলিসিতে আপনি কী পাবেন ?
 LIC Jeevan Utsav Plan-এর সবথেকে বড় প্লাস পয়েন্ট এটি আপনাকে গ্যারান্টেড ইনকাম দেবে। দীর্ঘ মেয়াদে এখান থেকে আপনি স্যালারির মতো আয় আশা করতে পারেন। এই ক্ষেত্রে পলিসির প্রিমিয়ামের মেয়াদও আপনি সেট করতে পারেন। 

কত বছর বয়সে জীবন উৎসব পলিসি নেওয়া যেতে পারে ?
LIC Jeevan Utsav Plan-এ পলিসিতে আপনি ৩০ দিনের শিশু থেকে ৬৫ বছরের কোনও ব্যক্তির বিমা করাতে পারেন। তবে দীর্ঘ মেয়াদে এই পলিসি বেশ কার্যকর হওয়ায় আপানার সন্তানের ক্ষেত্রে যত তাড়াতাড়ি নেওয়া যা তত ভাল। কিন্তু আপনি যদি অনেক বেশি বয়সে এই পলিসি নেন, সেই ক্ষেত্রে প্রিমিয়ামের সময় খুব কম হবে। এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ন্যূনতম সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত বিমারাশি পেতে পারেন।

প্রিমিয়াম শেষ হওয়ার পর কীভাবে ইনকাম
এখানে প্রিমিয়ামের মেয়াদ বা সময় শেষ হয়ে গেলেও রেগুলার ইনকামের অপশন থাকে। একবার নির্দিষ্ট কোনও টার্ম শেষ হয়ে গেলে পলিসি হোল্ডার সাম অ্যাসিওর্ডের ১০ শতাংশ প্রতি বছর নিশ্চিত ইনকাম হিসাবে পাবেন। যার অর্থ আপনার সাম অ্যাসিওর্ড যদি ১০ লাখ টাকা হয়, তবে আপনি প্রতি বছর রেগুলার ইনকাম হিসাবে ১ লাখ টাকা পাবেন। আপনি ১০০ বছর পর্যন্ত এই টাকা পেয়ে যেতে পারেন।

১০ লাখের পলিসির জন্য কত প্রিমিয়াম দিতে হবে
আপনি যদি ১০ লাখের পলিসির জন্য ৩৬ বছর বয়সে ১৫ বছরের জন্য প্রিমিয়াম দেওয়া শুরু করতে চান, তাহলে নিজের ইচ্ছে অনুয়ায়ী একাধিক বিকল্প বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার.. 
বার্ষিক প্রিমিয়াম : ৬৬,১৫০
অর্ধবার্ষিক প্রিমিয়াম : ৩৩,৬৫৩
কোয়ার্টারলি প্রিমিয়াম : ১৬,৯৫০
মাসিক প্রিমিয়াম : ৫,৬৯১ 
 
এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি টানা ১৫ বছর প্রিমিয়াম জমা দেন, সেই ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী ২ বছর পর থেকে রেগুলার ইকাম আসতে শুরু করবে। এই ক্ষেত্রে ১দ লাখ টাকার সাম অ্যাসিওর্ড হলে তার ১০ শতাংশ অর্থাৎ ১ লাখ টাকা বছরে পাবেন।  

আরও পড়ুন : দিনে ১২১ টাকা দিয়ে জমাতে পারেন ২৭ লাখ, জানুন LIC কন্যাদান পলিসি কী ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget