LIC Policy: LIC এনেছে দারুণ পলিসি, ১০ লাখ টাকা লাইফ কভার, ৮০,০০০ টাকা বছরে, ১০০ বছর পর্যন্ত কী কী সুবিধা ?
Jeevan Umang LIC Policy : মাসে ৫০০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন ১০০ বছর পর্যন্ত বিমা কভার। লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই পলিসির নাম জীবন উমঙ্গ পলিসি।

Jeevan Umang LIC Policy : দীর্ঘ মেয়াদে বিমা কভারেজ পেতে হলে LIC-র রয়েছে এই দারুণ পলিসি (LIC Policy)। যেখানে মাসে ৫০০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন ১০০ বছর পর্যন্ত বিমা কভার। লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই পলিসির নাম জীবন উমঙ্গ পলিসি। যেখানে নিশ্চিত আয় বাবদ বছরে পাবেন ৮০,০০০ টাকা। রাষ্ট্রায়ত্ত কোম্পানি হওয়ায় এই বিমা পলিসিতে ঝুঁকির মুখ পড়তে হবে না আপনাকে। নেই আর্থিক ক্ষতি হওয়ার বিষয়। জেনে নিন, ঠিক কী কী সুবিধা দিচ্ছে এই পলিসি।
কী কী রয়েছে এই পলিসিতে
অবসরকালে কেউ নিশ্চিত আয় চাইলে এই স্কিম তাদের জন্য় দারুণ বিকল্প হিসাবে কাজ করে। এটা সারা জীবনের একটা বিমা প্ল্যান, যেখানে ১০০ বছর পর্যন্ত কভারেজ পাবেন বিমাকারী। আপনি যদি এই জীবন উমঙ্গ পলিসিতে মাসে ৫০০০ টাকা করে জমা দেন, তাহলে ১০০ বছর পর্যন্ত ফিক্সড ইনকাম পেতে থাকবেন।
কী কী বিশেষত্ব রয়েছে এই পলিসিতে
১ এই পলিসিতে আপনি বিনিয়োগ করলে ১০০ বছর পর্যন্ত বিমা কভার পাবেন। সেই ক্ষেত্রে আপনাকে সারা জীবন ধরে প্রিমিয়ামের টাকা দিতে হবে না। আপনি এই পলিসিতে ১৫,২০,২৫ ও ৩০ বছরের জন্য প্রিমিয়ামের মেয়াদ বেছে নিতে পারেন।
২ একবার প্রিমিয়াম পেমেন্টের সময় ওভার হয়ে গেলেও LIC আপনাকে বছরে সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত জমা রাশির ওপর ৮ শতাংশ করে সুদ দিতে থাকবে। পাশাপাশি আপনি পাবেন সারা জীবনের জন্য 'সারভাইভাল বেনিফিট'।
৩ এই পলিসিতে আপনি ৮০সি ধারা অনুযায়ী আয়করে ছাড় পাবেন। পাশাপাশি রয়েছে ম্যাচুরিটি রিটার্নের ওপর ১০(১০ডি) আয়কর ছাড়ের সুবিধা।
৪ আপনি চাইলে পলিসি করার ২ বছর পর এই পিলিসির ওপর লোন বা ঋণ নিতে পারেন।
এই ক্ষেত্রে বিনিয়োগের গণিতটা বুঝে নিন
ধরুন, কোন ব্যক্তি এই পলিসিতে ৩০ বছর থেকে প্রিমিয়াম জমা দিতে শুরু করলেন। সেই ক্ষেত্রে মাসে ৫০০০ টাকা প্রিমিয়াম দিলে আপনার বছরে মোট পরিমাণ দাঁড়াবে ৬০,০০০ টাকা। এই ক্ষেত্রে আপনি ১০ লাখা টাকার লাইফ কভার পাবেন। যার অর্থ, ২০ বছরের জন্য প্রিমিয়ামের মেয়াদ নিলে আপনার বয়স যখন ৫১ বছর হবে, তখন আপনি ১০ লাখ টাকার ওপর ৮ শতাংশ সুদ অর্থাৎ বছরে ৮০,০০০ টাকা করে পাবেন।
এ ছাড়াও আর কী পাবেন
যদি কোনও পলিসি হোল্ডার ১০০ বছরের বেশি বেঁচে যান, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি সাম অ্য়াসিওর্ডের ওপর ভিত্তি করে এককালীন টাকা পাবেন। এর সঙ্গে থাকছে LIC-র বোনাস ছাড়াও ফাইনাল বোনাস। কোনও কারণে ওই ব্যক্তি যদি ৫০ বছরের পর মারা যান, তাহলে নমিলি পুরো সাম অ্যাসিওর্ড বা নিশ্চিত ধন রাশির ১০ লাখ টাকা পেয়ে যাবেন। সঙ্গে প্রিমিয়াম জমা দেওয়ার নিরিখে ওই ব্যক্তি যা টাকা জমা দিয়েছেন, তা এককালীন পেয়ে যাবেন তার নমিনি।
আরও পড়ুন : সুকন্যা সমৃদ্ধিতে ৫,০০০ টাকা মাসে রেখেও পেতে পারেন ২৮ লাখ, এখানে রইল হিসেব






















