এক্সপ্লোর

Retirement Plan: ১ লাখেরও বেশি মিলবে পেনশন, LIC-র এই প্ল্যান নিশ্চিত করবে অবসর জীবন; বিনিয়োগ করেছেন ?

LIC Retirement Plan: অবসর গ্রহণের পরে আপনি যদি প্রতি বছর ১ লক্ষ টাকারও বেশি পেনশন পেতে চান, তাহলে আপনি এলআইসির এই পলিসিতে বিনিয়োগ করতে পারেন।

LIC Retirement Plan: প্রতিটি মানুষই চাকরি বা ব্যবসা করার সময় নিজেদের অবসরের কথা মাথায় রেখে বিনিয়োগ করেন বা টাকা সঞ্চয় করতে থাকেন। যখন তিনি অবসর নেবেন, তখন সেই সময়কার খরচ কীভাবে চালাবেন, কীভাবে সব কিছু পরিচালনা করবেন তা নিয়ে একটি চিন্তা থাকে সাধারণ মানুষের মধ্যে। কারণ এই পরিকল্পনা (LIC Retirement Plan) করে রাখলে অন্য কারও খরচের উপর তাঁকে নির্ভর করতে হয় না। আপনিও যদি অবসর নেওয়ার পরে পেনশন পাওয়ার পরিকল্পনা করে রাখেন, তাহলে এলআইসির এই স্কিমটি আপনার জন্য উপযুক্ত হতে পারে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই স্কিমটি আপনার জন্য কার্যকর হতে পারে। এই অবসর প্রকল্পে বিনিয়োগ করার পরে আপনি অবসরের পরে বছরে ১ লক্ষ টাকারও বেশি পেনশন পাবেন। কোন স্কিম ? কীভাবে বিনিয়োগ করবেন ? জেনে নিন বিশদে।

এলআইসির নতুন জীবন শান্তি প্ল্যানে বিনিয়োগ করতে হবে

অবসর গ্রহণের পরে আপনি যদি প্রতি বছর ১ লক্ষ টাকারও বেশি পেনশন পেতে চান, তাহলে আপনি এলআইসির জীবন শান্তি পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে দুইভাবে বিনিয়োগ করতে পারেন আপনি। একটি বিকল্প হল এফডি অ্যানুইটি ফর সিঙ্গল লাইফ এবং এফডি অ্যানুইটি ফর জয়েন্ট লাইফ। অর্থাৎ আপনি চাইলে সিঙ্গল অর্থাৎ এককভাবে বিনিয়োগ করতে পারেন এবং যৌথভাবেও বিনিয়োগ করতে পারেন। এতে আপনি কত পেনশন পেতে চান, তাও ঠিক করতে পারবেন। এই স্কিমে নাম নথিভুক্ত করালে অবসর গ্রহণের পরে সারা জীবন এই নির্দিষ্ট অঙ্কের পেনশন পেতে থাকবেন আপনি। এই স্কিমে আপনাকে দারুণ সুদও দেওয়া হবে।

১ লক্ষেরও বেশি পেনশন পাবেন প্রতি বছর

এলআইসির এই নতুন জীবন শান্তি পলিসিটি ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সীদের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার বয়স ৫৫ বছর হয় এবং আপনি এই স্কিমে বিনিয়োগ শুরু করেন তাহলে আপনাকে এককালীন ১১ লক্ষ টাকা জমা করতে হবে। এরপরে আপনার টাকা এই স্কিমে জমা থাকবে ৫ বছরের জন্য। এরপরে ৬০ বছর বয়স হলে আপনি প্রতি বছর ১ লক্ষ ১ হাজার ৮৮০ টাকা পেতে থাকবেন। যদি আপনি ষাণ্মাসিক ভিত্তিতে পেনশন নেন তাহলে আপনাকে প্রতি ৬ মাস অন্তর ৪৯,৯৯১ টাকা দেওয়া হবে। অর্থাৎ মাসিক ভিত্তিতে আপনি ৮১৪৯ টাকা করে পেনশন পাবেন।

কীভাবে নেবেন এই পলিসি

আপনি যদি এলআইসির এই জীবন শান্তি পলিসি নিতে চান তাহলে আপনি আপনার নিকটতম এলআইসির অফিসে যেতে পারেন। অথবা এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট http://licindia.in-এ গিয়ে আবেদন করতে পারেন এই পলিসির জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
IBPS Clerk Recruitment : ব্যাঙ্কে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কী যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ ?
ব্যাঙ্কে প্রচুর পদে হচ্ছে ক্লার্ক নিয়োগ, কী যোগ্যতা, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget