এক্সপ্লোর

Lakshmir Bhandar: ’২৫ বছর থেকে শুরু করে আজীবন পাবেন’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Lakshmir Bhandar: এদিন বীরভূমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, অন্য রাজ্যে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে প্রকল্পের টাকা পাওয়া যায় না।

Govt Scheme: পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক ১০০০ টাকা করে ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। ২০২১ সালে শুরু করা হয়েছিল এই বিশেষ প্রকল্প, তখন যদিও সাধারণ শ্রেণির মহিলাদের জন্য মাসিক ৫০০ টাকা করে ভাতা (Mamata Banerjee) বরাদ্দ করা হয়েছিল। এখন তা বেড়ে হয়েছে ১০০০ টাকা। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar) নিয়েই গতকাল বীরভূমে একাধিক প্রকল্পের শিলান্যাস উপলক্ষ্যে বড় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সমস্ত মা-বোনেদের উদ্দেশ্যে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না। ২৫ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন সকলে।

এদিন বীরভূমে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, অন্য রাজ্যে এই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে প্রকল্পের টাকা পাওয়া যায় না, পাকা বাড়ি হলেও এই প্রকল্পের টাকা মেলে না। একমাত্র বাংলাতেই এই সমস্ত কোনও বাধা রাখা হয়নি। অন্য রাজ্যে যেখানে পরিবারের মাত্র একজন এই টাকা পান, সেখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পরিবারের সমস্ত মহিলারা পান। ইতিমধ্যেই সারা বাংলায় ৯ লক্ষ ২৫ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন।

কী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন।

সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা প্রতি মাসে পাবেন ১০০০ টাকা করে।

তফসিলি জাতি ও জনজাতিভুক্ত হলে প্রতি মাসে ১২০০ টাকা করে পাবেন।

অর্থাৎ, জেনারেল ক্যাটেগরি হলে বছরে পাবেন ১২ হাজার টাকা আর তফসিলি জাতি ও জনজাতিভুক্ত হলে বছরে ১৪ হাজার ৪০০ টাকা।

কী যোগ্যতা

আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

পরিবারের উর্ধ্বতন মহিলার নাম নথিভুক্ত থাকতে হবে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়।

আবেদনকারী মহিলা কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মী হলে হবে না, শিক্ষক বা অশিক্ষক কর্মী হলে হবে না, পৌরসভা বা কর্পোরেশনের কর্মী হলেও হবে না। এমনকী যারা নিয়মিত পেনশন পান, তারাও এই প্রকল্পের সুবিধে পাবেন না।

তবে সরকারি নিয়ম অনুসারে অন্য কোনও সরকারি প্রকল্পের আওতায় টাকা পেয়ে থাকলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Scooty For Girls : ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
ভাল রেজাল্ট করলে ফ্রিতে স্কুটি দেবে সরকার, ছাত্রীরা পাবেন এই সুবিধা, এই রাজ্য়ে বড় ঘোষণা
PM RAHAT Scheme : রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
রাস্তার দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লাখের ক্যাশলেস ট্রিটমেন্ট, সরকার এনেছে পিএম রাহাত স্কিম
JioHotstar Rs 1 Subscription: মাত্র এক টাকায় পাবেন জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, কীভাবে জানেন ?
মাত্র এক টাকায় পাবেন জিও হটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, কীভাবে জানেন ?
8th Pay Commission : দ্বিগুণ হতে পারে বেতন ! অষ্টম বেতন কমিশনের সুবিধা কারা পাবেন ? এখানে রইল লিস্ট
দ্বিগুণ হতে পারে বেতন ! অষ্টম বেতন কমিশনের সুবিধা কারা পাবেন ? এখানে রইল লিস্ট

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget