এক্সপ্লোর

Pan Aadhaar Link : আটকে যাবে ট্যাক্স রিফান্ড ! এখনও আধার-প্যান লিঙ্ক করাননি ? কত জরিমানা, কীভাবে করবেন এই জরুরি কাজ

Pan Card : তা না করলে আপনার প্যান কার্ডটি 'ইনঅপারেটিভ' বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, যার ফলে একাধিক আর্থিক লেনদেন এবং আয়কর সংক্রান্ত কাজে বড়সড় সমস্যা দেখা দিতে পারে।

Pan Card : অবহেলায় এখনও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক (PAN Aadhaar Linking) না করালে আপনার জন্য খারাপ খবর ! এই ক্ষেত্রে আয়কর সংক্রান্ত কাজে বড় সমস্যা দেখা দিতে পারে আপনার। তাই ৩১ জুলাইয়ের আগে দ্রুত করে নিন আধারের সঙ্গে প্যান লিঙ্ক। এই কত টাকা জরিমানা দিতে হবে জানেন ? কীভাবে করবেন এই কাজ , জেনে নিন এখানে।

প্যানের সঙ্গে আধার লিঙ্ক কি বাধ্যতামূলক ?

একটা বিষয় সবাইকে মনে রাখতে হবে, PAN কার্ডের সঙ্গে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করা এখন আর ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক। আয়কর আইন, ১৯৬১-এর ধারা 139AA অনুযায়ী, নির্দিষ্ট সব করদাতার জন্য এই দুটি পরিচয়পত্র লিঙ্ক করা আবশ্যক। তা না করলে আপনার প্যান কার্ডটি 'ইনঅপারেটিভ' বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যার ফলে একাধিক আর্থিক লেনদেন ও আয়কর সংক্রান্ত কাজে বড়সড় সমস্যা দেখা দিতে পারে।

এখন কত টাকা জরিমানা দিলে কাজ হবে

আয়কর সংক্রান্ত কোনও সমস্যা না পড়ার জন্য, যাদের প্যান কার্ড ১ জুলাই, ২০১৭ বা তার আগে ইস্যু করা হয়েছিল, তাদের নিজেদের এই লিঙ্কটি করতে হবে। মনে রাখবেন, এর আসল সময়সীমা পেরিয়ে গেলেও করদাতারা ১,০০০ টাকা ফি দিয়ে আয়কর দপ্তরের ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে এখনও এই কাজ সম্পন্ন করতে পারবেন।

কাদের জন্য প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক ?
১ জুলাই, ২০১৭ বা তার আগে যাদের প্যান কার্ড দেওয়া হয়েছে, তাদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক।

যারা শুরুতে আধার এনরোলমেন্ট আইডি (Enrollment ID) দিয়ে প্যান কার্ড পেয়েছিলেন ও পরবর্তীতে আসল আধার নম্বর আপডেট করতে চান, তাদের জন্যও এটি প্রযোজ্য।

কারা এই নিয়ম থেকে ছাড় পাবেন ?
অসম, জম্মু ও কাশ্মীর ও মেঘালয়ের বাসিন্দা, আয়কর আইন অনুযায়ী অনাবাসী ভারতীয় (NRI) এবং সংশ্লিষ্ট অর্থবর্ষে ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক নয়।

প্যান নিষ্ক্রিয় হলে কী কী সমস্যা হতে পারে ?

১ এই ক্ষেত্রে সবরা আগে যে সমস্যাটা হবে তা হল, আপনার আয়কর রিফান্ড আটকে যাবে। আপনার প্রাপ্য ইনকাম ট্যাক্স রিফান্ড ইস্যু করা হবে না।

২ আপনি সেই ক্ষেত্রে পাবেন না কোনও সুদ। প্যান নিষ্ক্রিয় থাকার সময়কালের জন্য দেরিতে রিফান্ডের ওপর কোনও সুদ দেওয়া হবে না।

৩ এরফলে আপনার বেশি হারে কর যেমন টিডিএস কাটা যাবে। করদাতাদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হারে TDS (Tax Deducted at Source) এবং TCS (Tax Collected at Source) দিতে হবে, যা আপনার পকেট কাটবে।

এই দুই কার্ড লিঙ্ক করার আগে যা যা সঙ্গে রাখবেন
আবেদন শুরু করার আগে এই তথ্যগুলি হাতের কাছে গুছিয়ে রাখুন:

বৈধ প্যান নম্বর (PAN Number)

বৈধ আধার নম্বর (Aadhaar Number)

আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা অ্যাক্টিভ মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য)

কীভাবে ১,০০০ টাকা লেট ফি জমা দেবেন ?
লিঙ্ক করার প্রথম ধাপ হল আয়কর পোর্টালের মাধ্যমে ফি জমা দেওয়া।

১ আয়কর দপ্তরের ই-ফাইলিং ওয়েবসাইটে যান এবং 'Quick Links' সেকশন থেকে 'Link Aadhaar' অপশনে ক্লিক করুন।

২ আপনার প্যান এবং আধার নম্বর দিয়ে ভ্যালিডেশন (Validate) করুন।

৩ এরপর 'Continue to Pay Through e-Pay Tax' অপশনটি বেছে নিন।

৪ আপনার মোবাইলে আসা OTP দিয়ে নম্বরটি ভেরিফাই করুন এবং পেমেন্ট পেজে যান।

৫ সঠিক অ্যাসেসমেন্ট ইয়ার (Assessment Year) বেছে নিন এবং পেমেন্ট টাইপ হিসেবে 'Fee for delay in Linking PAN with Aadhaar' সিলেক্ট করে অনলাইন মোডে ১,০০০ টাকা ফি জমা দিন।

পেমেন্টের পর কীভাবে আধার-প্যান লিঙ্ক করবেন ?
পেমেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর আপনি লগ-ইন না করেও কিংবা অ্যাকাউন্টে লগ-ইন করে— দুইভাবেই রিকোয়েস্ট পাঠাতে পারেন।

লগ-ইন না করে (Pre-login Mode): পোর্টালে গিয়ে 'Link Aadhaar'-এ ক্লিক করুন। প্যান ও আধার নম্বর দিন। পেমেন্টের বিবরণ ভেরিফাই করে মোবাইলে আসা OTP দিয়ে রিকোয়েস্ট সাবমিট করুন।

লগ-ইন করে (Post-login Mode): আপনার অ্যাকাউন্টে লগ-ইন করে 'Profile' সেকশনে যান। সেখানে 'Link Aadhaar' অপশনটি বেছে নিয়ে আধার নম্বরটি বসিয়ে সাবমিট করুন।

আপনার প্যান-আধার লিঙ্ক আছে কিনা কীভাবে জানবেন ?
আপনার লিঙ্ক করার রিকোয়েস্টটি সফল হয়েছে কিনা তা যাচাই করতে আয়কর পোর্টালের 'Link Aadhaar/View Status' অপশনে যান। সেখানে আপনার প্যান ও আধার নম্বর দিয়ে 'View Link Aadhaar Status'-এ ক্লিক করলেই স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন।

আরও পড়ুন : নীল আধার কার্ডে কী সুবিধা, সাধারণ আধারের থেকে কোথায় আলাদা, কারা পাওয়ার যোগ্য ?

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Advertisement

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget