এক্সপ্লোর

PhonePe New Rule : ১০০ টাকা করে কাটবে PhonePe, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম ?

PhonePe New Charge : জেনে নিন, এই বিষয়ে ঠিক কী নতুন নিয়ম (PhonePe New Rule) করেছে কর্তৃপক্ষ।  

PhonePe New Charge :  আপনিও ফোনপে অ্যাপ (PhonePe) ব্যবহার করলে এই খবর জানা অবশ্যই দরকার। অনলাইন পেমেন্ট অ্যাপের (Online Payment App) এই নতুন নিয়মের বিষয়ে অবহেলা করলে ১০০ টাকা করে যাবে আপনার। জেনে নিন, এই বিষয়ে ঠিক কী নতুন নিয়ম (PhonePe New Rule) করেছে কর্তৃপক্ষ।  

কাদের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে
সম্প্রতি ফোনপে গ্রাহকদের জন্য নতুন নিয়ম করেছে সংস্থা। যেখানে বলা হয়েছে, এবার থেকে PhonePe-এর ওয়ালেট ব্যবহার না করে ফেলে রাখলে চার্জ কাটা হবে। সারা বছর যারা ওয়ালেট ইনঅ্যাক্টিভ রাখবেন, তাদের ওপর ত্রৈমাসিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ফি বা 'ইনঅ্যাক্টিভেশন মেইনটেন্যান্স চার্জ' কেটে নেবে ফোনপে।

কতদিন ইন্যাক্টিভ রাখলে এই টাকা কাটা হবে
ফোনপের নতুন নিয়মে বলা হয়েছে কোনও গ্রাহক যদি টানা ১ বছর বা ৩৬৫ দিন তাঁর PhonePe ওয়ালেট থেকে কোনও আর্থিক লেনদেন না করেন, তবে সেই ওয়ালেটটিকে 'নিষ্ক্রিয়' বা ইনঅ্যাক্টিভ বলে গণ্য করা হবে। আর এই ধরনের ওয়ালেটের ক্ষেত্রে প্রতি তিন মাসে ১০০ টাকা (জিএসটি সহ) জরিমানা বা ফি কাটা হবে। সংস্থার দাবি, প্ল্যাটফর্মের নিয়মিত আপডেট, নিরাপত্তা ও গ্রাহক পরিষেবা আরও উন্নত করার খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লগ-ইন করলেই ওয়ালেট অ্যাক্টিভ থাকবে ?
নতুন নিয়ম অনুযায়ী কোম্পানি বলেছে, আপনি যদি নিয়মিত PhonePe অ্যাপ খুলে লগ-ইন করেন বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাধারণ UPI পেমেন্ট করেন, রিচার্জ করেন কিংবা বিল মেটান-সেটিকে ওয়ালেটের সক্রিয় অবস্থা বা অ্যাক্টিভ অ্যাপ হিসেবে ধরা হবে না। ওয়ালেট চালু রাখতে হলে সরাসরি PhonePe Wallet ব্যবহার করে টাকা যোগ করা বা খরচ করার মতো আর্থিক লেনদেন করতে হবে।

কীভাবে ও কোথা থেকে কাটা হবে এই টাকা ?
এই বিষয়ে আপনাকে ১৫ দিনের নোটিস: একটা বিষয় মনে রাখতে হবে। আপনার ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে টাকা কাটার আগে PhonePe-এর তরফ থেকে আপনাকে ১৫ দিনের একটি গ্রেস পিরিয়ড বা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কোম্পানি আপনাকে একাধিকবার মেসেজ পাঠিয়ে সতর্ক করবে ও ওয়ালেটটি পুনরায় চালু করার উপায়ও জানাবে।

ওয়ালেট ব্যালেন্স থেকেই কাটবে টাকা: এই ১৫ দিনের মধ্যে যদি আপনি কোনও ওয়ালেট লেনদেন না করেন, তবে আপনার ওয়ালেটে থাকা ব্যালেন্স থেকেই এই ১০০ টাকা কেটে নেওয়া হবে।

ব্যালেন্স ১০০ টাকার কম হলে কী হবে ?

যদি আপনার ওয়ালেটে ১০০ টাকার কম (যেমন ২০ বা ৫০ টাকা) থাকে, তবে পুরো টাকাটাই কেটে নেওয়া হবে এবং ওয়ালেট ব্যালেন্স শূন্য (Zero) হয়ে যাবে। তবে স্বস্তির বিষয় এটাই যে, ওয়ালেট ব্যালেন্স কখনও মাইনাস বা নেগেটিভ (-) হবে না। অর্থাৎ, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত কোনও টাকা কাটা যাবে না।

এই চার্জ বা জরিমানা এড়ানোর উপায় কী ?
আপনাকে এই পরিস্থিতি থেকে বাঁচতে বা জরিমানা থেকে বাঁচতে সহজ একটি কাজ করতে হবে। ৩৬৫ দিন পূর্ণ হওয়ার আগে বা কোম্পানির থেকে সতর্কবার্তা পাওয়ার ১৫ দিনের মধ্যে আপনার PhonePe ওয়ালেট ব্যবহার করে অন্তত একটি আর্থিক লেনদেন (যেমন ওয়ালেটে টাকা অ্যাড করা বা ওয়ালেটের টাকা দিয়ে কোনও পেমেন্ট করা) সেরে ফেলুন। তাহলেই আপনার ওয়ালেটের স্ট্যাটাস আবার 'অ্যাক্টিভ' হয়ে যাবে এবং কোনও টাকা কাটা যাবে না।

আরও পড়ুন : শীঘ্রই পিএফের টাকা তোলা যাবে UPI, ATM দিয়ে, কবে থেকে সুবিধা, কত তুলতে পারবেন আপনি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Advertisement

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget