এক্সপ্লোর

PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি

Free Ration Service : আপনিও যদি এই যোজনার সুবিধা নিতে চান, তবে কোন-কোন নথি প্রয়োজন ও কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

Free Ration Service : আপনিও যদি বিনামূল্যে রেশন (Free Ration) পেতে চান, তাহলে সরকারের রয়েছে এই যোজনা। মোদি সরকার দীর্ঘদিন ধরে চালাচ্ছে এই স্কিম। এখানে দেশের কোটি কোটি দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে রেশন দেয় সরকার। 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' (PMGKAY)-র আওতায় দেশজুড়ে বিনামূল্যে রেশন দেয় সরকার। সরকারের দাবি, এখনও পর্যন্ত প্রায় ৮০ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

আপনিও যদি এই যোজনার সুবিধা নিতে চান, তবে কোন-কোন নথি প্রয়োজন ও কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY) কী ?
এর আগে কোভিড-১৯ অতিমারির সময় দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এর আওতায় রেশন কার্ড হোল্ডারদের সম্পূর্ণ বিনামূল্যে গম ও চাল দেওয়া শুরু হয়। পরবর্তীতে সংকটের দিন কেটে গেলেও সাধারণ মানুষের সুবিধার্থে সরকার এই প্রকল্প চালু রাখার সিদ্ধান্ত নেয় মোদি সরকার।

কারা পাবেন এই সুবিধা ?
এই স্কিমের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতাভুক্ত হতে হবে। মূলত দুই ধরনের রেশন কার্ড হোল্ডাররা এই সুবিধা পান:
AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) কার্ড হোল্ডার।
PHH (প্রায়োরিটি হাউসহোল্ড বা অগ্রাধিকার প্রাপ্ত) রেশন কার্ড হোল্ডার।

এই স্কিমে কত রেশন পাবেন আপনি ?
এই যোজনার নিয়ম অনুযায়ী, নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য (চাল অথবা গম) দেওয়া হয়।

আবেদনের জন্য কী কী ডকুমেন্ট বা নথি প্রয়োজন ?
বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আবেদন করার আগে নীচে দেওয়া নথিগুলি গুছিয়ে রাখুন:

রেশন কার্ড (যদি থাকে)

আধার কার্ড (Aadhaar Card)

অ্যাক্টিভ মোবাইল নম্বর

বাসস্থানের প্রমাণপত্র (Address Proof)

পাসপোর্ট সাইজ ছবি

কীভাবে করবেন অনলাইন রেজিস্ট্রেশন ?
আপনার যদি কোনও রেশন কার্ড না থাকে, তবে বিনামূল্যে রেশন পেতে হলে সবার আগে একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।

ধাপ ১ : প্রথমে আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে যান। (যেমন পশ্চিমবঙ্গের বাসিন্দারা food.wb.gov.in পোর্টালে যেতে পারেন)। অথবা আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্রে (CSC) যোগাযোগ করতে পারেন।

ধাপ ২ : ওয়েবসাইটে গিয়ে 'New Ration Card Application' ফর্মে ক্লিক করুন ও নির্ভুলভাবে ফর্মটি ফিলাপ করুন।

ধাপ ৩ : আপনার আধার কার্ড, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ভেরিফাই করুন।

ধাপ ৪ : ফর্মটি সাবমিট করার পর সরকারি আধিকারিকদের দ্বারা ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন সফল হলেই আপনার নতুন রেশন কার্ড ইস্যু হয়ে যাবে এবং আপনি বিনামূল্যে রেশন পাওয়া শুরু করবেন।

অফলাইনে আবেদনের পদ্ধতি
যারা অনলাইনে আবেদন করতে পারছেন না, তাদের চিন্তার কিছু নেই। আপনারা অফলাইনেও খুব সহজে আবেদন করতে পারেন:

আপনার নিকটবর্তী জনসেবা কেন্দ্র (Common Service Center), ব্লক অফিস (Block Office) অথবা রেশন অফিসে যান।

সেখান থেকে অফলাইন ফর্ম নিয়ে তা পূরণ করুন এবং প্রয়োজনীয় নথির জেরক্স কপি জমা দিন। সংশ্লিষ্ট দপ্তর থেকে আপনার আবেদনটি প্রসেস করা হবে।

মনে রাখবেন, সরকার বর্তমানে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) করা বাধ্যতামূলক করেছে। যদি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নম্বরের e-KYC করা না থাকে, তবে অবিলম্বে তা সম্পন্ন করুন। অন্যথায় আগামী দিনে বিনামূল্যে রেশন পেতে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন।

আরও পড়়ুন : রেলের এই ৫টি চাকরি পেলেই কেল্লাফতে ! দারুণ বেতনের সঙ্গে পাবেন রাজকীয় সুযোগ-সুবিধা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
FD Interest Rates : ৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
৩ বছরের এফডিতে আপনি পাবেন ৮.৩ শতাংশ পর্যন্ত সুদ, এই ব্য়াঙ্কগুলিতে বাম্পার ইন্টারেস্ট
Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget