এক্সপ্লোর

Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

Small Saving Schemes : আপনি যদি সরকারি স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিস আপনাকে দিচ্ছে ভাল সুযোগ। জেনে নিন, এই বিষয়ে বিস্তারিত আর্থিক সুবিধার বিষয়গুলি।

Small Saving Schemes : একটা বয়সের পর বিনিয়োগকারীরা ঝুঁকির পরিবর্তে নিশ্চিত রিটার্নের দিকে ঝোঁকেন। সেই ক্ষেত্রে প্রতি মাসে ফিক্সড ইনকাম চান ইনভেস্টাররা। বাজারে আপনার-আমার জন্য রয়েছে এরকম অনেক বিনিয়োগের স্কিম। আপনি যদি সরকারি স্কিমে বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিস আপনাকে দিচ্ছে ভাল সুযোগ। জেনে নিন, এই বিষয়ে বিস্তারিত আর্থিক সুবিধার বিষয়গুলি।

পোস্ট অফিসে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে কী হবে ?
কোনও একটি স্কিমে বিনিয়োগ করার আগে মৃত্যুর পর টাকার কী হবে তা জেনে নেওয়া উচিত। কোনওভাবে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে, তার পরিবার সেই টাকা কীভাবে পাবে, তা জানা অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে। পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে থাকলে এই বিষয়ে আপনার সচেতন হওয়া উচিত। 

প্রতি মাসে টাকা আসবে ?
যদি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্য হয়, তাহলে নিয়ম অনুসারে তার আইনত উত্তরাধিকারী এই টাকা পাবেন। যদি এই টাকার কোনও নমিনি না থাকে তাহলে ক্লেমের সম্পূর্ণ প্রক্রিয়াটি অবশ্যই নিয়ম মেনে সম্পন্ন করতে হবে। যদি অ্যাকাউন্টহোল্ডার মারা যান কিন্তু কাউকে নমিনি হিসেবে মনোনীত না করে থাকেন, সেক্ষেত্রে আইনি উত্তরাধিকারী নিয়ম অনুযায়ী ওই অর্থ দাবি করতে পারেন।  যদি পোস্ট অফিসের MIS-এর অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে মাসিক সুদ বাবদ তার অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে। কারণ আইনি নিয়ম মেনে তার উত্তরাধিকারী সেই টাকা পাবেন।  

MIS-এ কত টাকা রাখা যায়, কত সুদ পাবেন ?
আপনি পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে ৯ লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। সেই ক্ষেত্রে জয়েন্ট অ্য়াকাউন্ট হলে এই টাকার পরিমাণ বেড়ে হতে পারে ১৫ লাখ টাকা। এই স্কিমে সরকার বর্তমানে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেই অনুযায়ী, আপনি একসঙ্গে ১৫ লাখ টাকা রাখলে প্রতি মাসে ইন্টারেস্ট হিসেবে ৯২৫০ টাকা পাবেন। যার অর্থ আপনি পুরো বছরে ১.১১ লাখ টাকা সুদ হিসেবে পাবেন। এই সংখ্যাটাই ৫ বছরে সুদ হিসাবে দাঁড়াচ্ছে ৫.৫৫ লাখ টাকা। মনে রাখবেন, এই ডিপোজিট অ্য়ামাউন্ট ৫ বছর পর আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। 

অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগবে
আপনি এখানে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম চালু করতে পারেন। এখানে প্রতি মাসে ইন্টারেস্ট নেওয়ার সুবিধা পান আমানতকারীরা। ফিক্সড ডিপোজিটের সুবিধার মতোই এখানে পাওয়া যায় মান্থলি ইনকাম। আপনি চাইলে এখানে যৌথভাবে অ্য়াকাউন্ট খুলতে পারবেন। তবে আপনার বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। 

মেয়াদ শেষ হওয়ার আগে অ্য়াকাউন্ট বন্ধ করলে..
পোস্ট অফিস MIS স্কিমের পুরো মেয়াদ ৫ বছর। তবে কিছু ক্ষেত্রে এই মেয়াদের আগেও টাকা তোলা যেতে পারে। সেই ক্ষেত্রে স্কিমের রুল মেনে আপনার টাকা কাটা হবে। তাই পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের আগে পুরো স্কিমের বিষয়ে জেনে নিন। এখন সরকারি এই স্কিমে ৭.৪ শতাংশ ইন্টারেস্ট রেট দিচ্ছে। তবে আগামী দিনে এই রেট বদলাতেও পারে। 

আরও পড়ুন : এক বছরে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এই ৫ মিউচুয়াল ফান্ডের নাম জানেন ?


 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget