এক্সপ্লোর

Retirement Fund: কেন কম বয়সেই করা উচিত অবসর পরিকল্পনা? কি বলছেন বিশেষজ্ঞরা?

Investment: কম বয়স থেকে টাকা জমানো প্রয়োজন। যাঁরা ছোট থেকেই টাকা জমনোর কথা বলেন, তাঁদের কথা আমাদের খারাপ লাগলেও এটি কিন্তু সত্যি যে টাকা জমানোর কোনও বিকল্প আজও নেই।

কলকাতা: বড়রা সব সময় বলেন টাকা জমানোর কথা। আর বাড়ির যে ছেলেটা সদ্য চাকরি পেয়েছে, তার মনে হয়, এখনই কেন জমাব? চাকরি পেয়েছি, এটাই তো স্বপ্ন পূরণের সময়। আর বর্তমানে অনেক মানুষ এমন রয়েছেন, যাঁরা উপার্জন করতে শুরু করার পর বহুদিনের অনেক শখ, সাধ মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেউ গাড়ি কেনেন, কেউ বাড়ি আবার কারও ফোন। অনেকেই আবার ঘুরতে যান দূরের বিভিন্ন জায়গায়। ফলে, সব মিলিয়ে চাকরি পাওয়ার পর সব থেকে বেশি যেটা প্রয়োজন, সেই দিকেই নজর দেয় না অনেকে। সেটা হল টাকা জমানো।

আরও পড়ুন: Maruti Suzuki Wagon R-এর ফ্লেক্স ফুয়েল মডেল নাকি সাধারণ E20 মডেল? অতিরিক্ত ৮৬ হাজার টাকা খরচ করা কতটা যুক্তিযুক্ত?

কম বয়স থেকে টাকা জমানো প্রয়োজন। যাঁরা ছোট থেকেই টাকা জমনোর কথা বলেন, তাঁদের কথা আমাদের খারাপ লাগলেও এটি কিন্তু সত্যি যে টাকা জমানোর কোনও বিকল্প আজও নেই। একমাত্র যদি না লটারি লাগে। কারণ, মাত্র ১০ বছরের এদিক ওদিকে বিনিয়োগ শুরু করলে রিটার্নে বিরাট পার্থক্য হয়ে যায়।

আচ্ছা, বিষয়টা দু'জনের উদাহরণ দিয়েই বোঝা যাক। ধরা যাক, যদু আর মধু দুই ভাই। দু'জনেই প্রায় একই মাইনের চাকরি করে। দু'জনেই ২৫ বছর বয়সে চাকরি পেয়েছে। অর্থাৎ, দু'জনের সবই এক। এবার চাকরি পেয়েই যদু মাসিক ৫ হাজার টাকার SIP শুরু করল, নিফটি ৫০ ইনডেক্স ফান্ডে। যার ঐতিহাসিক রিটার্ন বছরে ১২ শতাংশ। অন্যদিকে, মধু ভাবল এখন একটু মজা করে নিই। ১০ বছর পর বিনিয়োগ শুরু করব।

আরও পড়ুন: শোকজের পর এবার 'কালীঘাট-তৃণমূল' থেকে বহিষ্কৃত ফিরহাদ হাকিম সহ একাধিক নেতা-নেত্রী

১০ বছর পর কী অবস্থা? ১০ বছরে যদু জমিয়ে ফেলেছে ৬ লক্ষ টাকা। যে টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ লক্ষ ২০ হাজার টাকার মতো। মধু তখনও কোনও বিনিয়োগ শুরু করেনি। মধু সেই সময় প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করবে বলে সিদ্ধান্ত নিল। তাহলে আগামী ১০ বছরে সে ১২ লক্ষ টাকা জমিয়ে ফেলবে। অন্যদিকে, যদু তার বিনিয়োগে কোনও বদল করল না।

আরও ১০ বছর পর যদু ও মধু, দু'জনেরই ১২ লক্ষ টাকা বিনিয়োগ হয়ে গিয়েছে যদুর মোট টাকার অঙ্ক পৌঁছে গিয়েছে ৪৫ লক্ষ টাকায়। অন্যদিকে, মধুর মোট টাকা পৌঁছে গিয়েছে ২২ লক্ষ ৪০ হাজারে। বর্তমানে তাঁদের বয়স ৪৫ বছর। যদি তাঁরা আরও ১৫ বছর, এই একই ভাবে চলতে থাকেন, তাহলে কী হবে?

আরও ১৫ বছর পর, যদু জমিয়ে ফেলেছে ২১ লক্ষ টাকা। যে টাকা সুদে আসলে দাঁড়িয়েছে ২ কোটি ৭৫ লক্ষ টাকায়। অন্যদিকে, মধু প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমিয়ে মোট জমিয়েছে ৩০ লক্ষ টাকা। টার সুদে আসলে মোট টাকা হয়েছে ১ কোটি ৭০ লক্ষ টাকা।

অর্থাৎ, মধু প্রতি বছর যদুর দ্বিগুণ টাকা দিয়েও তার থেকে ১ কোটি টাকার মতো কম রিটার্ন পাচ্ছে। যদু কোন জায়গায় মধুর থেকে এগিয়ে? সেটা হল বিনিয়োগের সময়। যদু মধুর থেকে ১০ বছর বেশি সময় ধরে বিনিয়োগ করছে। আর সেই জায়গাতেই কম্পাউন্ডিংয়ের বিরাট সুবিধা পেয়েছে সে। মধুকে যদুর সময় পরিমাণ টাকা জমাতে হলে প্রতি মাসে জমাতে হত ১৬ হাজার টাকার থেকেও বেশি।

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
BSNL আনল ৭২ দিনের ভ্যালিডিটি প্ল্যান, কী কী সুবিধা পাবেন জানেন ?
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
8th Pay Commission : সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
সরকারি কর্মীদের কবে থেকে বাড়বে বেতন ? সংসদে এই জানাল সরকার ?
Advertisement

ভিডিও

TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা
R G Kar Case:
Jalpaiguri News: জলপাইগুড়িতে ডিম বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান | TMC News | ABP Ananda
SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget