এক্সপ্লোর

Rice Prices: অর্থনীতিতে বড় ধাক্কা ! বাড়তে পারে চালের দাম

Price Hike: দেশের মূল্যবৃদ্ধির দৌড়ে নয়া সংযোজন। এবার বাড়তে পারে চালের দাম। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার।

Price Hike: দেশের মূল্যবৃদ্ধির দৌড়ে নয়া সংযোজন। এবার বাড়তে পারে চালের দাম। খরিফ মরশুমে ধানের বপন কম হওয়ার কারণেই ধাক্কা খেতে পারে দেশের অর্থনীতি। প্রায় ৬০-৭০ লাখ টন ধান উৎপাদন কম হওয়ার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Rice Prices: কেন এই পরিস্থিতি ?
এমনিতেই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার। রিজার্ভ ব্যাঙ্কের নীতি মেনে বৃদ্ধি করা হয়েছে রেপো রেট। যদিও ধানের ফলন নিয়ে প্রশ্ন ওঠায় ফের বাড়তে পারে চালের দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও দেশে মূদ্রাস্ফীতির হার বৃদ্ধি পাবে। মনে করা হচ্ছে, জুন-সেপ্টেম্বরে অনিয়মিত বৃষ্টিপাত ও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এখনও বিদায় না নেওয়ায় ধানের ফলন নিয়ে উদ্বেগ বেড়েছে।

Price Hike: খুচরো ও পাইকারি মূদ্রাস্ফীতির ওপর চাপ
দেশে খাদ্যশস্য-সহ সব খাদ্যদ্রব্যের দাম বেড়েছে। যে কারণে খুচরো মূদ্যাস্ফীতি গত তিন মাস ধরে হ্রাস হলেও ফের বাড়তে শুরু করেছে। অগস্ট মাসে তা ৭ শতাংশে পৌঁছেছে। এর পাশাপাশি পাইকারি মূল্যবৃদ্ধির হারে খাদ্যশস্যসহ অন্যান্য খাদ্যদ্রব্যের দামের ওপর চাপ বেড়েছে। যে কারণে চালের দাম নতুন করে চিন্তা বাড়াবে দেশের আর্থিক নীতি নির্ধারক কমিটির।

Rice Prices: এ বছর ধানের উৎপাদন কমবে

ভারতের ধান উৎপাদন 2021-22 শস্য বছরে 132.29 মিলিয়ন টন হয়েছে, যা এক বছর আগের 1243.7 মিলিয়ন টন থেকে বেড়েছে। খাদ্য মন্ত্রক অনুমান করছে, এই বছরের খরিফ শস্যের মরশুমে চাল উৎপাদন 60-70 লক্ষ টন কম হবে।মনে রাখতে হবে, দেশের মোট ধান উৎপাদনে খরিফ মরশুমের অবদান প্রায় ৮৫ শতাংশ।

Price Hike: ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা
এদিকে সরকার ভাঙা চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।বিশেষজ্ঞদের একাংশ বলছে, এই মুহূর্তে চালের উৎপাদন হ্রাস উদ্বেগের কারণ হতে পারে না। ভারতের ইতিমধ্যে মজুদ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) চালের চাহিদা মেটাতে যথেষ্ট। এছাড়া ভাঙা চাল রফতানি নিষিদ্ধ ও বাসমতি নয় এমন চাল রফতানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সরকারি সিদ্ধান্ত পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে।

আরবিআই কী বলছে ? 
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক বুলেটিনে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, জ্বালানি ও মৌলিক উপাদানগুলির দামে স্বস্তি সত্ত্বেও খাদ্যের দাম বৃদ্ধির কারণে আর্থিক নীতিতে চাপ বাড়ছে।

অর্থমন্ত্রক ও নীতি আয়োগের বক্তব্য

শনিবার অর্থ মন্ত্রকের একটি প্রতিবেদন খরিফ মরশুমে কম ফসলের বপনের ক্ষেত্রে কৃষিপণ্য মজুদের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য রমেশ চন্দ বলেন, "চালের কারণে অভ্যন্তরীণ মুদ্রাস্ফীতির কোনও তাৎক্ষণিক হুমকি রয়েছে বলে মনে হচ্ছে না। MSP বৃদ্ধি, সার ও জ্বালানির মতো অন্যান্য পণ্যের দাম বৃদ্ধির ফলে দাম বেড়েছে।''

সেরা শিরোনাম

Pension Rules: সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
সরকারি কর্মীর মৃত্যু হলে কে পাবে ফ্যামিলি পেনশন ? কী কী রয়েছে নিয়ম
Post Office TD : পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
পোস্ট অফিসে ১ লাখ টাকার FD করলে ৫ বছরে কত পাবেন ?
ICICI Credit Card Rules: ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
ICICI এই ক্রেডিট কার্ডে ফ্রি সুবিধা বন্ধ, ১৫ ডিসেম্বর থেকে নতুন নিয়ম, আরও লাগবে চার্জ
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget