SBI Apprentice Recruitment 2026 : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দেরি হয়ে থাকলে এবারও পাবেন সুযোগ। নতুন করে চাকরির রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। সেই ক্ষেত্রে এসবিআই শিক্ষানবীশ (Apprentice) পদে আপনিও আবেদন করতে পারেন।

Continues below advertisement

কত পদে হবে নিয়োগ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে,SBI Apprentice শূন্যপদ ২০২৬-এর নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। মোট ৭,১৫০টি শূন্যপদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থী এখনও আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।

Continues below advertisement

আবেদনের শেষ তারিখস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ১৫ জুন, ২০২৬ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিবরণএই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৭,১৫০ জন শিক্ষানবীশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সসীমাশিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিভাগে স্নাতক (Graduate) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: ১ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ২ এপ্রিল, ১৯৯৮ থেকে ১ এপ্রিল, ২০০৬ সালের মধ্যে হতে হবে (উভয় দিনই অন্তর্ভুক্ত)।

বয়সের ছাড়: ২৮ বছরের এই সর্বোচ্চ বয়সসীমা সাধারণ (UR) এবং আর্থিক অনগ্রসর (EWS) শ্রেণীর প্রার্থীদের জন্য প্রযোজ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), ওবিসি (OBC) এবং বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

কীভাবে হবে প্রার্থী বাছাই যোগ্য প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে

১. অনলাইন লিখিত পরীক্ষা : এই পরীক্ষায় জেনারেল ও ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপ্টিটিউড-এর ওপর প্রার্থীদের যাচাই করা হবে।

২. স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা (Local Language Test) দিতে হবে। তবে যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক (Class 10) বা উচ্চমাধ্যমিক (Class 12) স্তরে স্থানীয় ভাষা নিয়ে পড়াশোনা করেছেন এবং তার নথিপত্র দেখাতে পারবেন, তাঁদের এই ভাষা পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হবে।

স্টাইপেন্ড ও ট্রেনিং পিরিয়ড:চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের SBI-এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট মেয়াদের জন্য শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড (Stipend) পাবেন। তবে মনে রাখবেন, এটি কোনো স্থায়ী চাকরি নয়। প্রশিক্ষণ শেষে স্টেট ব্যাঙ্কে স্থায়ী নিয়োগের কোনো নিশ্চয়তা দেওয়া হবে না। এছাড়া শিক্ষানবিশরা স্থায়ী কর্মীদের মতো মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), পিএফ বা মেডিকেল সুবিধার মতো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।

আরও পড়ুন : ১৫ জুনের মধ্যে চাকরি যাবে ৩০,০০০ কর্মীর, এই কোম্পানি করছে ছাঁটাই 

 


Education Loan Information:

Calculate Education Loan EMI