এক্সপ্লোর

SBI Fixed Deposit : শেয়ার বাজারে ঝুঁকি ! স্টেট ব্যাঙ্কের এই স্কিমে ১ লক্ষ রাখলেই পাবেন ৬৪,২২৭ টাকা পর্যন্ত সুদ 

SBI FD Interest Rates : আপনিও যদি শেয়ার বাজারের অস্থিরতার ঝুঁকি না নিতে পারেন, তাহলে স্টেট ব্যাঙ্কের এই স্থায়ী আমানতের স্কিম আপনার জন্য সেরা হতে পারে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • শেয়ার বাজারের অস্থিরতা এড়াতে এসবিআই-তে টাকা রাখুন।
  • এক লক্ষ টাকা জমা রাখলে ৬৪,০০০ টাকা বেশি সুদ।
  • সাত বছরের মেয়াদে সাধারণ নাগরিকরা সুদ পাবেন ৫২,২৪৬ টাকা।
  • প্রবীণ নাগরিকরা ৭.০৫% সুদে পাবেন ৬৩,১০১ টাকা সুদ।

SBI FD Interest Rates : পশ্চিম এশিয়ায় উত্তেজনার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market)। লাভ তো দূর, লোকসানের বহর দেখে টাকা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা (Investment)। সেই কারণে নিশ্চিত রিটার্নের দিকে ঝুঁকছেন অনেকে। সেই ক্ষেত্রে আপনিও দেখেতে পারেন স্টেট ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটের (SBI Fixed Deposit) দিকে। এখানে ১ লাখ রাখলে, ৬৪,০০০ টাকার বেশি সুদ পাবেন আপনি। 

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাবেন ঝুঁকিহীন ভাল রিটার্ন
আপনিও যদি শেয়ার বাজারের অস্থিরতার ঝুঁকি না নিতে পারেন, তাহলে স্টেট ব্যাঙ্কের এই স্থায়ী আমানতের স্কিম আপনার জন্য সেরা হতে পারে। এখানে নিরাপদ বিকল্প হিসাব স্টেট ব্যাঙ্কের এফডি দেখতে পারেন আপনি। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এমন এক বিশেষ FD স্কিম, যেখানে মাত্র ১ লক্ষ টাকা জমা রাখলেই সুদে-আসলে ফেরত পেতে পারেন ১,৬৪,২২৭ টাকা।

মেয়াদ শেষে অ্যাকাউন্টে পাবেন ১,৬৪,২২৭ টাকা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে সর্বোচ্চ ৬৪,২২৭ টাকা পর্যন্ত নিশ্চিত সুদ পাওয়া সম্ভব। অর্থাৎ, স্কিমের মেয়াদ শেষে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ১,৬৪,২২৭ টাকা জমা হবে। উল্লেখ্য, SBI-তে সর্বনিম্ন ৭ দিন থেকে শুরু করে সর্বোচ্চ ১০ বছর মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট করা যায়। বর্তমানে ব্যাঙ্কটি সাধারণ গ্রাহকদের ৩.০৫ শতাংশ থেকে শুরু করে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে।

প্রবীণ নাগরিকরা এখানে কত পাচ্ছেন
স্টেট ব্যাঙ্কে দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে, ৫ থেকে ১০ বছরের মেয়াদে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.০৫ শতাংশ রাখা হয়েছে। পাশাপাশি সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৭.০৫ শতাংশ। তবে সুপার সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সর্বোচ্চ ৭.১৫ শতাংশ সুদের হার।

৭ বছরের বিশেষ FD স্কিমের হিসেব : কার পকেটে কত টাকা আসবে ?
এই স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কোন বয়সের গ্রাহক কত টাকা রিটার্ন পাবেন, তা নিচে দেওয়া হল:

১ সাধারণ নাগরিকদের জন্য : এই ক্ষেত্রে কোনও সাধারণ নাগরিক যদি ৭ বছরের জন্য ১ লক্ষ টাকা জমা রাখেন, তবে ৬.০৫% সুদের হারে মেয়াদ শেষে তিনি মোট ১,৫২,২৪৬ টাকা পাবেন। এর মধ্যে শুধুমাত্র সুদের পরিমাণই হল ৫২,২৪৬ টাকা।

২ প্রবীণ নাগরিকদের জন্য: সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হলে এই ৭ বছরের স্কিমে ১ লক্ষ টাকা রাখলে ৭.০৫% সুদ পাবেন মেয়াদ শেষে। সেই ক্ষেত্রে মোট ১,৬৩,১০১ টাকা পাবেন প্রবীণ নাগরিকরা (যার মধ্যে সুদের অংশ ৬৩,১০১ টাকা)।

৩ অতি-প্রবীণ নাগরিকদের জন্য : এই স্কিমের আসল চমক রয়েছে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। তারা ১ লক্ষ টাকা জমা রাখলে ৭.১৫% সুদের হারে মেয়াদ শেষে পেয়ে যাবেন মোট ১,৬৪,২২৭ টাকা। অর্থাৎ, কোনও ঝুঁকি ছাড়াই ঘরে বসেই নিশ্চিত আয় হবে ৬৪,২২৭ টাকা।

আরও পড়ুন : পিপিএফে ৫ এপ্রিলের পরে টাকা জমা দিচ্ছেন ? হবে ২৩,১৮৮ টাকা ক্ষতি !

Frequently Asked Questions

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে কত টাকা রাখলে সর্বোচ্চ কত সুদ পাওয়া যায়?

মাত্র ১ লক্ষ টাকা জমা রাখলে আপনি সর্বোচ্চ ৬৪,২২৭ টাকা পর্যন্ত নিশ্চিত সুদ পেতে পারেন। মেয়াদ শেষে আপনার মোট ১,৬৪,২২৭ টাকা জমা হবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণ গ্রাহকদের কত শতাংশ সুদ দিচ্ছে?

বর্তমানে স্টেট ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৩.০৫ শতাংশ থেকে শুরু করে ৭.১৫ শতাংশ পর্যন্ত সুদের সুবিধা দিচ্ছে।

প্রবীণ নাগরিকরা স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে কত শতাংশ সুদ পাচ্ছেন?

প্রবীণ নাগরিকরা স্টেট ব্যাঙ্কের দীর্ঘমেয়াদি (৫-১০ বছর) ফিক্সড ডিপোজিটে ৭.০৫ শতাংশ সুদ পাচ্ছেন।

৭ বছরের জন্য ১ লক্ষ টাকা সাধারণ নাগরিক ফিক্সড ডিপোজিট করলে কত টাকা ফেরত পাবেন?

সাধারণ নাগরিক ৭ বছরের জন্য ১ লক্ষ টাকা ৬.০৫% সুদের হারে জমা রাখলে মেয়াদ শেষে মোট ১,৫২,২৪৬ টাকা পাবেন, যার মধ্যে সুদের পরিমাণ ৫২,২৪৬ টাকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Advertisement

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget