SBI Cash Withdrawal Charges: আপনারও যদি স্টেট ব্যাঙ্কে (SBI New Charges) বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে । কারণ, আগামী দিনে এই অ্যাকাউন্ট থেকে বার-বার টাকা নগদ তুললে কাটা যাবে বেশি চার্জ। সেই ক্ষেত্রে, নির্দিষ্ট সীমার বাইরে নগদ তুললে কত নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। জেনে নিন, কবে থেকে চালু হবে এই নতুন নিয়ম।
কী নতুন নিয়ম করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষআগামী ১ অক্টোবর থেকে স্টেট ব্যাঙ্কে বেসিক সেভিংস অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা তোলার সীমার বাইরে নগদ তুললে আরও বেশি চার্জ কাটবে। তাই যারা বার-বার ব্যাঙ্ক বা ATM থেকে নগদ তোলেন তাদের সতর্ক হতে হবে। অন্যথায় বেশি চার্জ দিতে হবে এই ব্যক্তিদের। এই নতুন নিয়ম অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা মাসে ৪টি ফ্রি টাকা তোলার সুযোগ পাবেন। এই সীমা অতিক্রম হলেই ১৫ টাকার সঙ্গে GST দিতে হবে গ্রাহককে।
উদাহরণ দিয়ে বুঝে নিনযদি কোনও গ্রাহক মাসে ৫ বার টাকা তোলেন, সেই ক্ষেত্রে শেষ ও অতিরিক্ত ১ বার টাকা তোলার জন্য তাঁকে ১৫ টাকা প্লাস জিএসটি ফি দিতে হবে। ৬ বার টাকা তুললেও একই নিয়ম প্রযোজ্য হবে গ্রাহকদের ওপর। এর অর্থ গ্রাহকদের এখন থেকে কতবার টাকা তুলছেন, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যথায় অতিরিক্ত চার্জের মুখে পড়তে হবে তাদের।
ডিজিটাল লেনদেন বা অনলাইন ট্রানজাকশনে টাকা লাগবে ?মনে রাখবেন, নগদ টাকা তোলার জন্য চার্জ দিতে হলেও ডিজিটাল লেনদেন বা অনলাইন ট্রানজাকশনে স্টেট ব্যাঙ্ক কোনও চার্জ কাটবে না। একটা বিষয় স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মাথায় রাখতে হবে, সব সেভিংস ব্যাঙ্ক অ্য়াকাউন্ট হোল্ডারদের জন্য এই নিয়ম প্রয়োজ্য নয়। কেবল যাদের ব্যাঙ্কে বেসিক সেভিংস অ্যাকাউন্ট থাকবে তাদেরকেই নতুন নিয়মের আওতায় আনা হবে। আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে এই নিয়ম।
আপনি যদি স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (SBI FD Rates) বিপুল টাকা রাখার পরিকল্পনা করে থাকেন, তাহলে সামান্য সুদের হারে পরিবর্তন আপনার তহবিলে বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি স্থায়ী আমানতে সুদের হারে পরিবর্তন করেছে স্টেট ব্যাঙ্ক (SBI)। তবে মনে রাখবেন, বিপুল পরিমাণ টাকা ফিক্সড ডিপোজিটেই (Fixed Deposit) কম মেয়াদের জন্য এই ইন্টারেস্ট রেট পরিবর্তন করা হয়েছে।
কত ইন্টারেস্ট রেট রাখা হয়েছে ?স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এবার ৩ কোটি টাকা বা তার বেশি স্থায়ী আমানতের ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট (bps) কমানো হয়েছে। ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে গত ১৫ অগাস্ট থেকে এই ইন্টারেস্ট রেট চালু হয়েছে। বর্তমানে স্টেট ব্যাঙ্কে কেউ ৭দিন থেকে ১৭৯ দিন মেয়াদে টাকা রাখলে তিনি ২৫ bps কম সুদ পাবেন। তবে ১৮০-২১০ দিনের মেয়াদে টাকা রাখলে ১০ বিপিএস কম ইন্টারেস্ট রেট পাবেন তিনি।
আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
