এক্সপ্লোর

UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না

SBI UPI Service Shut Down : বৃহস্পতিবার ১৯ নভেম্বর ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা (SBI UPI Service)।

SBI UPI Service Shut Down : কাউকে টাকা পাঠানোর হলে আগেই কাজ সেরে নিতে হবে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের ইউপিআই পরিষেবা (SBI UPI Service)। গ্রাহকদের যাতে সমস্যা না হয়, তাই আগেই সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (SBI)।

১৯ নভেম্বর কখন বন্ধ থাকবে পরিষেবা ?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১.১৫ থেকে ২ টো পর্যন্ত UPI পরিষেবা বন্ধ থাকবে। যার অর্থ, বুধবার শেষ হওয়ার পর ১২ টার পর থেকে যে রাত শুরু হচ্ছে সেই হিসেবে এই সার্ভিস বন্ধ থাকবে। গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে এই সময় রক্ষণাবেক্ষণের কাজ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, এই কাজ আরও তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এই সময় UPI পরিষেবা পেতে গ্রাহকদের UPI Lite ব্যাবহার করার কথা বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

UPI Lite-এ কী সুবিধা পাওয়া যায় ?
আপনি যদি UPI পরিষেবা না পান, তাহলে এই সময় সহজেই UPI Lite পরিষেবার সুবিধা নিতে পারেন। তবে এতে কম পরিমাণে লেনদেন সম্ভব। এতে ইউজাররা যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে তা অন্য় কোনও সাপোর্টেড অ্যাপের ওয়ালেটে পাঠাতে পারেন। একবার টাকা ওয়ালেটে চলে এলে ইউজাররা UPI পিন না ব্যবহার করেই সেই টাকা যেকোনও কেনাকাটায় ব্যবহার করতে পারেন।

UPI Lite-এ কিছু সীমাবদ্ধতা রয়েছে
একটা বিষয় মাথায় রাখবেন, রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে-কোনও ব্য়ক্তি একবারে ১০০০ টাকা সর্বোচ্চ কোথাও পাঠাতে পারবেন। একটি ওয়ালেটে আপনি সর্বোচ্চ ৫০০০ টাকা রাখতে পারবেন। আগে এই সীমা ৫০০ টাকা ও ওয়ালেটে সর্বোচ্চ ২০০০ টাকা রাখে যেত। ২০২৪ সালে যা বাড়ানো হয়েছে। মনে রাখবেন, ৪৫ মিনিট অতিক্রম হলে আপনি ফের সহজেই SBI UPI পরিষেবার সুবিধা নিতে পারবেন। 

 

আরও পড়ুন : প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
FD Interest Rates : সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget