এক্সপ্লোর

SBI WhatsApp Banking : আপনার হোয়াটসঅ্য়াপেই পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা, কীভাবে রেজিস্টার করবেন জানেন ? 

State Bank Of India : অনেকেই জানেন না এই বিষয়ে। কীভাবে রেজিস্টার করতে হবে জানেন ? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • স্টেট ব্যাঙ্ক এখন হোয়াটসঅ্যাপে দিচ্ছে ১৮টি পরিষেবা।
  • ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্টের মতো সুবিধা পাওয়া যায়।
  • ওয়েবসাইট বা SMS-এর মাধ্যমে করা যায় রেজিস্টার।
  • রেজিস্ট্রেশনের পর 'Hi SBI' লিখে পরিষেবা নিন।

State Bank Of India : ব্যাঙ্কে ছোটাছুটির দিন শেষ হয়েছে আগেই। স্টেট ব্যাঙ্কের পরিষেবা (SBI) পেতে নামাতে হয় না অনেক অ্য়াপ। এবার হোয়াটসঅ্য়াপেই (WhatsApp) পাবেন স্টেট ব্যাঙ্কের ১৮টি পরিষেবা (SBI WhatsApp Banking)। অনেকেই জানেন না এই বিষয়ে। কীভাবে রেজিস্টার করতে হবে জানেন ? 

পুরো বদলে গেছে স্টেট ব্যাঙ্কের এই পরিষেবা
২০২২ সালে অনলাইন ব্যাঙ্কিং পরিষেবায় আরও সুবিধা দিতে স্টেট ব্যাঙ্ক শুরু করে হোয়াটসঅ্য়াপ ব্যাঙ্কিং। যদিও সেই সময় বেশি সুবিধা পাওয়া যেত না হোয়াটসঅ্য়াপে। কেবল, ব্য়ালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পরিষেবা পাওয়া যেতে সেখানে। যদিও দিন বদলের সঙ্গে সঙ্গে স্টেট ব্যাঙ্ক দিচ্ছে এই হোয়াটসঅ্যাপেই অনেক সুবিধা। এখন এই এক জায়গায় ২০টি পরিষেবা পাবেন গ্রাহকরা। লোনের ইন্টারেস্ট রেট থেকে আরও অনেক প্রয়োজনীয় সার্ভিস পাবেন এখানে। সেই ক্ষেত্রে আপানার ব্য়াঙ্কের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে হোয়াটসঅ্য়াপ ব্যাঙ্কিংয়ে।

এই ধাপগুলি অতিক্রম করলেই কাজ হবে
স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা SBI অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই রেজিস্ট্রেশনের কাজ করতে পারেন। প্রথমে https://bank.sbi ওয়েবসাইটে যান। এখানে WhatsApp Banking-এর ধাপগুলি বিস্তারিতভাবে বলা আছে। আপনি আপনার মোবাইল ব্যবহার করে সহজেই QR কোডটি স্ক্যান করতে পারেন ও SBI-এর পরিষেবাগুলি এখানে পেতে পারেন। 
এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে “WAREG ACCOUNTNUMBER” এই নিয়ম মেনে SMS পাঠাতে পারেন +917208933148 নম্বরে । উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্ট নম্বর 123456789 হয়, তবে ব্যবহারকারী +917208933148 নম্বরে WAREG 123456789 হিসেবে SMS পাঠাবেন। 

কীভাবে এখান থেকে পরিষেবা নেবেন
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর, +919022690226 নম্বরে ‘Hi SBI’ লিখে পাঠান।  অথবা WhatsApp-এ আপনি যে বার্তাটি পেয়েছেন, যাতে লেখা আছে “Dear Customer, You are successfully registered for SBI WhatsApp Banking services.”তার উত্তরে বার্তাটি পাঠান।

বার্তাটি পাঠানোর পর, আপনি নীচের উত্তর পাবেন
“Dear Customer, Welcome to SBI WhatsApp Banking Services! Please choose from any of the options below.”

এখানে এসে আপনি আপনার প্রয়োজনীয় পরিষেবাটি বেছে নিতে পারবেন। SBI WhatsApp Banking ব্যবহার করে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স যাচাই করতে পারবেন। আপনার সর্বশেষ ১০টি লেনদেনের ‘মিনি স্টেটমেন্ট’ বা সংক্ষিপ্ত বিবরণী পাবেন। পূর্ণাঙ্গ অ্যাকাউন্টের বিবরণী (Account Statement) দেখতে পারবেন ও আরও অনেক কিছু করতে পারবেন।

SBI WhatsApp Banking-এ আপনি কী কী পরিষেবা পাবেন ?

১ ব্যালেন্স চেক করতে পারবেন এখানে
২ মিনি স্টেটমেন্ট (সর্বোচ্চ ১০টি লেনদেনের বিবরণ) পাওয়া যাবে
৩ আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট (সর্বোচ্চ ২৫০টি লেনদেনের বিবরণ) থাকবে এখানে
৪ অন্যান্য স্টেটমেন্ট পরিষেবা (গৃহঋণ ও শিক্ষাঋণের সুদের সার্টিফিকেট)
৫ এখান থাকছে পেনশন স্লিপ পরিষেবা
৬ ঋণ সংক্রান্ত তথ্যাবলি (গৃহঋণ, গাড়ি ঋণ, সোনার ঋণ, ব্যক্তিগত ঋণ, শিক্ষাঋণ)
৭ বেশিরভাগ প্রশ্নাবলী বা (FAQ) ও সুদের হার থাকবে এখানে
জমা সংক্রান্ত তথ্যাবলি (সেভিংস হিসাব, ​​রেকারিং ডিপোজিট, টার্ম ডিপোজিট – বৈশিষ্ট্য ও সুদের হার)
৭ NRI পরিষেবা (NRE হিসাব, ​​NRO হিসেব) – বৈশিষ্ট্য ও সুদের হার জানতে পারবেন
৮ Insta অ্যাকাউন্ট খোলা (ফিচার/যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র ও FAQ)
৯ যোগাযোগের তথ্য/অভিযোগ সমাধানের হেল্পলাইন পাবেন হোয়াটসঅ্যাপে
১০ পূর্ব-অনুমোদিত ঋণ সংক্রান্ত খোঁজ (ব্যক্তিগত ঋণ, গাড়ি ঋণ, দু-চাকার ঋণ)
১১  ডিজিটাল ব্যাঙ্কিং বিষয়ক তথ্যও পাওয়া যাবে এখানে
১২ প্রচারমূলক অফার দেখা যাবে 
১৩ ব্যাঙ্কিং ফর্ম ডাউনলোড করতে পারবেন
১৪ ব্যাঙ্কের ছুটির তালিকা 
১৫ আপনার ডেবিট কার্ড ব্যবহারের নিয়মাবলী
১৬ হারানো/চুরি যাওয়া কার্ড সংক্রান্ত তথ্য
১৭ কাছের ATM/শাখা খোঁজার সুবিধা থাকবে এতে

SBI WhatsApp Banking পরিষেবাগুলি আপনাকে তাৎক্ষণিকভাবে মৌলিক ব্যাঙ্কিং কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করে। এই পরিষেবাগুলোর মাধ্যমে আপনি অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনার ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় প্রশ্নের সমাধান পেতে পারেন, যা আপনার বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবাকে অত্যন্ত সহজ করে তোলে।
  

 

Frequently Asked Questions

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা কীভাবে চালু করব?

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চালু করার পর পরিষেবাগুলি কীভাবে ব্যবহার করব?

+919022690226 নম্বরে 'Hi SBI' লিখে পাঠান। এরপর প্রাপ্ত মেসেজের উত্তরে আপনার পছন্দের পরিষেবা বেছে নিতে পারেন।

SBI হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কী কী পরিষেবা পাওয়া যায়?

আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোনের তথ্য, পেনশন স্লিপ এবং ব্যাঙ্কের ছুটির তালিকা সহ ১৮টি পরিষেবা পেতে পারেন।

হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের জন্য কোন মোবাইল নম্বর ব্যবহার করতে হবে?

আপনার স্টেট ব্যাঙ্কের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। এই নম্বর থেকেই SMS পাঠাতে হবে এবং পরিষেবা গ্রহণ করতে হবে।

সেরা শিরোনাম

SEBI Alert : PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
PNB-তে অ্যাকাউন্ট থাকলে বড় খবব ! এই দিন থেকে বন্ধ হয়ে যাবে এদের অ্যাকাউন্ট
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget