এক্সপ্লোর

SIP VS STP : SIP না STP ? কীভাবে বিনিয়োগ করলে আসবে বেশি রিটার্ন, পার্থক্য ও সুবিধা কী রয়েছে ?

SIP VS STP Investment Plan : কাদের জন্য কোনটা বিনিয়োগের হাতিয়ার, তা বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। এখানে দেওয়া হল সেই বিষয়ে যাবতীয় তথ্য়।

SIP VS STP Investment Plan : বাজারে বিনিয়োগের ক্ষেত্রে SIP-র বিষয়ে জানলেও অনেকেই জানেন না STP-র বিষয়ে। সেই ক্ষেত্রে কাদের জন্য কোনটা বিনিয়োগের হাতিয়ার, তা বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। এখানে দেওয়া হল সেই বিষয়ে যাবতীয় তথ্য়। জেনে নিন, আপনার বিনিয়োগের জন্য কোনটা কাজে লাগতে পারে।

কাদের জন্য কোনটা সেরা
সাধারণত চাকরিজীবীরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মাসে মাসে SIP করে থাকেন। অন্যদিকে, যাদের কাছে বিশাল অঙ্কের তহবিল রয়েছে, তারা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্য়মে তহবিল বাড়ানোর চেষ্টা করতে পারেন। বর্তমানে SIP ও STP-র মতো বিনিয়োগের অপশনগুলি বড় বিনিয়োগকারীরাও ব্যবহার করছেন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস (PMS)-এর আওতায় এমন অনেক গ্রাহক রয়েছেন, যারা প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে শুরু করে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করেন। তাই, আপনি যদি প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান, তবে এসআইপি (SIP) ও এসটিপি (STP) সম্পর্কে ধারণা থাকা জরুরি। 

SIP ও STP আসলে কী ?
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা মাসে মাসে SIP-র ক্ষেত্রে ইনভেস্টাররা মাসে মাসে আয়ের একটা অংশ নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। সাধারণত মাসে মাত্র ৫০০ টাকা থেকে শুরু করা যায় SIP। সাধারণ মানুষের কাছে এই বিনিয়োগ পদ্ধতি অনকেই বেছে নেন। যারা দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে বড় ফান্ড গড়তে চান, তাদের জন্য এই পদ্ধতি সুবিধাজনক।

STP কাদের জন্য ?
অন্যদিকে, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্য়মে আপনি আগে বিনিয়োগ করা বড় ফান্ড ট্রান্সফার করতে পারেন। এটি আপনি ধীরে ধীরে বিনিয়োগ করতে পারেন। এই ক্ষেত্রে আপনার পুরো তহবিল এককালীন বাজারে ইনভেস্ট করতে হবে না। আপনি সহজেই এখানে কিস্তিতে বিনিয়োগ করতে পারেন। উদাহরণ হিসেবে আপনি আপনার টাকা একটি লিকুইড ফান্ডে রেখে প্রতি মাসে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ইকুইটি ফান্ডে ট্রান্সফার করতে পারেন। 

আপনি PMS-এ প্রতি মাসে ৫০,০০০ টাকা রাখতে পারেন 
মনে রাখবেন, যেকোনও পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে ইনভেস্টারদের অর্থ পেশাদার পোর্টফোলিও ম্যানেজাররা পরিচালনা করেন। সেই ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট বিনিয়োগ কৌশল নিয়ে শেয়ার বা অন্য়ান্য অ্যাসেটে টাকা বিনিয়োগ করেন। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, PMS-এ সাধারণত ন্যূনতম বিনিয়োগের সীমা ৫০ লক্ষ টাকা। তাই, মাত্র ৫০,০০০ টাকা দিয়ে এখানে বিনিয়োগ শুরু করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চাইলেও, এর জন্য প্রয়োজনীয় প্রাথমিক শর্তাবলী পূরণ করতে হয়।

আপানার টাকা কোথায় রাখবেন ? 
বিনিয়োগের আগে থেকেই একটা বিষয় বুঝে নিতে হবে, আপনি যদি বেতন থেকে ৫,০০০ বা ৫০,০০০ টাকা বিনিয়োগ করতে চান, তবে মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP) একটি ভালো বিকল্প হতে পারে। অন্যদিকে, যদি আপনার কাছে আগে থেকেই বড় অঙ্কের বিপুল অর্থ থাকে, তবে আপনি এসটিপি (STP)-এর কথা ভাবতে পারেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনার বিনিয়োগের সিদ্ধান্তটি যেন আপনার আর্থিক অবস্থা, লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতার ওপর নেওয়া হয়। 

 

আরও পড়ুন : চাকরি ছাড়াই মাসে পাবেন ২০,৫০০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই স্কিম

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
Advertisement

ভিডিও

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
Adhir Ranjan Chowdhury |
Durga Puja 2026 : 'ষষ্ঠী বোধনের এক প্রতিরূপ', ABP আনন্দ 'দুর্গা কথা'য় Exclusive নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
Abhishek Banerjee: যত বুলডোজারই পাঠাও, কেউ আমায় চুপ করাতে পারবে না, পোস্ট অভিষেকের
Durga Puja 2026: মহাসপ্তমীর চার কর্মের বিস্তার 'দুর্গা কথা'য়,'উজ্জীবিত হোন, উদ্বোধিত হোন'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget