এক্সপ্লোর

Aadhaar Card: ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে কেন্দ্র, কাদের আধার ব্লক করা হচ্ছে ? কেন এই পদক্ষেপ ?

UIDAI: পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে হবে এবার থেকে।

Aadhaar Card: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI এখনও পর্যন্ত ১.১৭ কোটি ১২ অঙ্কের আধার নম্বর নিষ্ক্রিয় করেছে। এই পদক্ষেপ করা হচ্ছে মূলত মৃত ব্যক্তিদের আধার নম্বরের (Aadhaar Number) অপব্যবহার রোধ করার জন্য। এই উদ্যোগের অধীনে UIDAI একটি নতুন পরিষেবা চালু করেছে, ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিবন্ধীত মৃত্যুর জন্য ‘মাই আধার’ পোর্টালে পরিবারের সদস্যের মৃত্যুর রিপোর্টিং করা যাবে এবার থেকে।

যাতে পরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে সেই ব্যক্তি পোর্টালে এসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটিকে তা জানাতে পারেন। বুধবার জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে (Aadhaar Number) বলা হয়েছে, আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য ইউআইডিএআই বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ এবং যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য সক্রিয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করেছে।

আধার ডেটাবেসের নির্ভুলতা বজায় রাখার জন্য UIDAI বিভিন্ন উৎস থেকে মৃত্যুর রেকর্ড সংগ্রহ ও যথাযথ যাচাইয়ের পরে আধার নম্বর নিষ্ক্রিয় করার জন্য এই পদক্ষেপ করেছে। UIDAI জানিয়েছে যে তারা ভারতের রেজিস্ট্রার জেনারেলকে আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মৃত্যুর রেকর্ড শেয়ার করতে বলেছে এবং সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম ব্যবহার করে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল (Aadhaar Number) থেকে প্রায় ১.৫৫ কোটি মৃত্যুর রেকর্ড পাওয়া গিয়েছে। যথাযথ যাচাইয়ের পরে প্রায় ১.১৭ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে। প্রায় ৬.৭ লক্ষ মৃত্যুর রেকর্ডের ভিত্তিতে এখনও নম্বরগুলি নিষ্ক্রিয় করার কাজ চলছে।

রিপোর্টিং অফ ডেথ অফ ফ্যামিলি মেম্বার-এর অধীনে পরিবারের কোনও সদস্যের মৃত্যুর ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের কোনও সদস্যকে মৃত ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্কের প্রমাণ দিতে হবে। সেই পোর্টালে আপনাকে মৃত ব্যক্তির আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর সহ অন্যান্য আরও অনেক তথ্য দিতে হবে। আপনার দেওয়া তথ্য প্রথমে যাচাই করা হবে এবং তারপরে আধার নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই কাজের জন্য UIDAI রাজ্য সরকারগুলিরও সহায়তা করছে।

একটি পাইলট প্রকল্প হিসেবে ১০০ বছরের বেশি বয়সী আধার কার্ডধারকদের তথ্য রাজ্য সরকারগুলির সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে যাতে তারা জীবিত কিনা তা জানা যায় সহজেই। যাচাইকরণ রিপোর্ট পাওয়ার পরেই এই আধার নম্বর স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে তোলা হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget