এক্সপ্লোর

UPI Fraud : ইউপিআই জালিয়াতি থেকে বাঁচতে এখনই মানুন এই ৫ পরামর্শ, না হলে খালি হবে অ্যাকাউন্ট

Digital Fraud : ইউপিআই (UPI) লেনদেন নিয়ে বেড়েই চলেছে জালিয়াতির সংখ্যা। একটু অসাবধান হলেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কীভাবে বাঁচবেন ?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • টাকা পাঠানোর সময়েই কেবল UPI পিন ব্যবহার করুন।
  • অপরিচিতের কথায় স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করবেন না।
  • অজানা QR কোড স্ক্যান করবেন না, এটি ফাঁদ।
  • UPI আইডি, পিন, OTP গোপন রাখুন, পরিবর্তন করুন।
  • সন্দেহজনক পেমেন্ট রিকোয়েস্ট ও লিঙ্কে ক্লিক করবেন না।

Digital Fraud :  ডিজিটাল যুগে অনেক কাজ সহজ হয়ে গেলেও বেড়েছে সমস্যা। বিশেষ করে ইউপিআই(UPI) লেনদেনে প্রতারণার সংখ্য়া কয়েক গুণ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে সর্বস্বান্ত হতে হচ্ছে গ্রাহকদের। তবে এই পাঁচ বিষয় জানা থাকলে বিপদে পড়বেন না আপনি।

সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে ও নিজের টাকাকে সুরক্ষিত রাখতে আজই জেনে নিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি টিপস, যা সাধারণত কেউ আপনাকে বলবে না।

১ ইউপিআই পিন (UPI PIN) শুধুমাত্র টাকা পাঠানোর জন্য
একটা বিষয় মাথায় রাখতেই হবে, নিজের অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানোর সময়ই শুধুমাত্র ইউপিআই পিন এন্টার করতে হয়। কারও কাছ থেকে টাকা নেওয়ার বা রিসিভ করার জন্য কখনোই পিন দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনাকে টাকা পাঠানোর অজুহাতে ইউপিআই পিন দিতে বলে, তবে নিশ্চিত জানবেন সে আপনাকে ঠকানোর চেষ্টা করছে।

২ স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করবেন না
এখন জালিয়াতরা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পরিচয় দিয়ে আপনার সঙ্গে ফোনে কথা বলে। তারা বিশ্বাস করায় নির্দিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ফোন করেছে তারা।  এরপর নানা অজুহাতে ‘AnyDesk’ বা ‘TeamViewer’-এর মতো স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতে বলে। এই অ্যাপগুলির মাধ্যমে তারা আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং ওটিপি ও পিন চুরি করে সহজেই আপনার অ্যাকাউন্ট খালি করে দেয়। তাই অপরিচিত কারও কথায় এই ধরনের অ্যাপ ভুলেও ইন্সটল করবেন না।

৩ অজানা কিউআর কোড (QR Code) স্ক্যান করবেন না
আজকাল সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে প্রায়শই লটারি জেতা বা আকর্ষণীয় অফারের টোপ দেওয়া হচ্ছে। সেখানে আপনাকে কিউআর কোড পাঠিয়ে তা স্ক্যান করলেই টাকা পাওয়া যাবে বলা হয়। এটি সম্পূর্ণ একটি ফাঁদ। এই ধরনের কোনও কোড স্ক্যান করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তাই যেকোনও অজানা কিউআর কোড স্ক্যান করবেন না।

৪ ইউপিআই আইডি ও পিন গোপন রাখুন
কেউ বললেই আপনার ইউপিআই আইডি, পিন ও ফোনে আসা ওটিপি (OTP) দেবেন না। এটি অত্যন্ত গোপনীয় একটি তথ্য। ভুল করেও এগুলি কারও সঙ্গে শেয়ার করবেন না। পাশপাশি, সুরক্ষার খাতিরে কিছুদিন অন্তর অন্তর নিজের ইউপিআই পিন পরিবর্তন করুন।

৫ 'স্প্যাম ওয়ার্নিং' ও সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন
কোনও সন্দেহজনক পেমেন্ট রিকোয়েস্ট এলে ইউপিআই অ্যাপগুলি সাধারণত একটি 'Spam Warning' বা সতর্কবার্তা দেখায়। এই ধরনের ওয়ার্নিং কখনোই অবহেলা করবেন না। এছাড়াও, এসএমএস-এর মাধ্যমে আসা যেকোনো অজানা বা আনভেরিফাইড লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

কোনও কারণে আপনার সঙ্গে জালিয়াতি হলে কী করবেন ?
যদি কোনো কারণে আপনি সাইবার জালিয়াতির শিকার হন, তবে একদম প্যানিক বা আতঙ্কিত হবেন না। দ্রুত নিচের পদক্ষেপগুলি নিন:

১ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাইবার হেল্পলাইন নম্বর 1930-এ কল করে অভিযোগ জানান।

২ অথবা www.cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার অভিযোগটি রেজিস্টার করুন।

৩ যত দ্রুত সম্ভব আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে ইউপিআই অ্যাকাউন্টটি ব্লক করান।

৪ নিকটবর্তী থানায় বা সাইবার সেলে একটি FIR দায়ের করতে ভুলবেন না।

আরও পড়ুন : প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন? জেনে নিন কীভাবে সাজাবেন আপনার বিনিয়োগের সঠিক ব্লুপ্রিন্ট

Frequently Asked Questions

টাকা গ্রহণ করার জন্য কি UPI পিন দেওয়ার প্রয়োজন আছে?

না, টাকা গ্রহণ করার জন্য আপনার UPI পিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র টাকা পাঠানোর সময় UPI পিন ব্যবহার করতে হয়।

স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করা কি নিরাপদ?

অপরিচিত কারো কথায় স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করা নিরাপদ নয়। এই অ্যাপগুলির মাধ্যমে প্রতারকরা আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ওটিপি ও পিন চুরি করতে পারে।

অজানা QR কোড স্ক্যান করা কি উচিত?

অজানা QR কোড স্ক্যান করা উচিত নয়। এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হতে পারে। আকর্ষণীয় অফারের লোভে পড়ে এটি করবেন না।

UPI আইডি এবং পিন গোপন রাখা কেন জরুরি?

UPI আইডি এবং পিন অত্যন্ত গোপনীয় তথ্য। এটি কারও সাথে শেয়ার করলে আপনার অ্যাকাউন্ট থেকে প্রতারকরা টাকা তুলে নিতে পারে।

সাইবার প্রতারণার শিকার হলে কী করা উচিত?

প্রতারণার শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত 1930 নম্বরে কল করুন বা cybercrime.gov.in ওয়েবসাইটে অভিযোগ জানান। এছাড়াও, আপনার ব্যাঙ্ক ও পুলিশের সাথে যোগাযোগ করুন।

সেরা শিরোনাম

Bank Saturday Closing : এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
এবার থেকে প্রতি শনিবার বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ? বিজ্ঞপ্তি নিয়ে মুখ খুলল সরকার
8th Pay Commission : এবার পাবেন 'এক পদ-এক পেনশন' ? অষ্টম বেতন কমিশনে কী উঠল দাবি ?
এবার পাবেন 'এক পদ-এক পেনশন' ? অষ্টম বেতন কমিশনে কী উঠল দাবি ?
LPG Subsidy: আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
আজ থেকে এই গ্রাহকরা আর পাবেন না রান্নার গ্যাসে ভর্তুকি ! কারণ কী ? টাকা পেতে কী করতে হবে ?
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget