এক্সপ্লোর

UPI New Update: এবার QR কোড স্ক্যান না করেই পাঠাতে পারবেন টাকা, UPI নিয়ে এল 'ট্যাপ অ্য়ান্ড পে', কীভাবে কাজ করবে নতুন ফিচার ?

UPI Tap And Pay : সামান্য 'ট্যাপ অ্য়ান্ড পে' ফিচারের মাধ্যমে সহজেই টাকা পাঠাতে পারবেন আপনি। জানেন, কীভাবে কাজ করবে এই নতুন ফিচার।  


UPI Tap And Pay : ডিজিটাল ইন্ডিয়ায় UPI পরিষেবায় এবার যোগ হল নতুন ফিচার। কোনও জায়গায় ইন্টারনেটের স্পিড কম হলে এবার আর গুগল পে (Google Pay) , ফোনপে (PhonePe) খুলতে সমস্যা হবে না। সামান্য 'ট্যাপ অ্য়ান্ড পে' ফিচারের মাধ্যমে সহজেই টাকা পাঠাতে পারবেন আপনি। জানেন, কীভাবে কাজ করবে এই নতুন ফিচার।  

বড় উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ও NCPI
সম্প্রতি মুম্বাইতে শুরু হয়েছে গ্লোবাল ফিনটেক ফেস্ট। সেখানেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NCPI) যৌথ উদ্য়োগে 'UPI Tap & Pay' ও 'MyUPI' চালু করেছে। মূলত, UPI-কে আরও শক্তিশালী করতে এই উদ্য়োগ নেওয়া হয়েছে।

UPI 'ট্যাপ অ্য়ান্ড পে' কীভাবে কাজ করে ?
এই নতুন ফিচারের মাধ্যমে আপনি UPI অ্যাপ না খুলেই বা QR কোড স্ক্যান না করেই টাকা পাঠাতে পারবেন। এটি অনেকটা WiFi সুবিধার মতো ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো কাজ করে। এখানেও আপনাকে পেমেন্টের জন্য সোয়াইপ মেশিন স্পর্শ করাতে হয়। এই ক্ষেত্রে আপনাকে কেবল , আপনার NFC এনাবল স্মার্টফোনটি আনলক করে ব্যবসায়ীর পয়েন্ট অফ সেল POS মেশিন বা স্মার্টট্যাগের কাছে নিয়ে যেতে হবে।  

এরপর ওই মেশিনের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে নেলদেন সম্পন্ন করা যায়। যার অর্থ হল এবার টাকা পাঠানোর ক্ষেতেরে আপনাকে গুগল পে ,ফোন পে, বা পেটিএম-এর মতো অ্য়াপগুলো খোলার প্রয়োজন হবে না। আপনি যেখানে ইন্টারনেট কানেকশন দুর্বল যেমন বেসমেন্ট, মেট্রো স্টেশন বা পাহারি এলাকায় এই ফিচার ব্যবহার করতে পারবেন।   

৫০০০ টাকা পর্যন্ত পিন ছাড়াই পেমেন্ট
এবার NCPI আপনাকে দিচ্ছে আরও একটি সুবিধা। এখন ৫০০০ টাকা পর্যন্ত লেনদেনে আপনি পিন ছাড়াই টাকা পাঠাতে পারবেন। এমনকী যেখানে ইন্টারনেটের স্পিড অনেকটাই কম, সেখানেও কাজ করবে এই নতুন ফিচার। এই নতুন ফিচার গ্রাহকদের UPI ব্যবহার আরও সহজ করে তুলবে। 

MyUPI কী , এটি কীভাবে কাজ করে ?
এবার UPI-তেও ঢুকে গেল AI চালিত পরিষেবা। আপনি এখানে পাবেন AI-চালিত গ্রাহক সহায়তা ও নিয়ন্ত্রণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সিঙ্গল প্লাটফর্মে দাঁড়িয়ে আপনি একাধিক ব্যাঙ্ক বা UPI অ্যাপে লেনদেন করার সুবিধা পাবেন। 

এই বৈশিষ্ট্যটি একটি 'সেফটি সুইচ'-এর পাশাপাশি চালু করা হয়েছে৷ আপনি যদি কখনও সন্দেহ করেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বা প্রতারণার শিকার হয়েছে, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত UPI ডেবিটকে তাত্ক্ষণিকভাবে ব্লক করতে এক ক্লিকে 'সেফটি সুইচ' সক্রিয় করতে পারেন।

আরও পড়ুন : ভারতের জিডিপির সংখ্যাতেই সায় দিল IMF, মোদির বক্তব্যেই সিলমোহর

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?
ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?
Best Flexi Cap Funds : ৩ বছরের হিসেবে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ ফ্লেক্সিক্যাপ ফান্ড, দেখে নিন নামগুলি
৩ বছরের হিসেবে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ ফ্লেক্সিক্যাপ ফান্ড, দেখে নিন নামগুলি
Advertisement

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget