এক্সপ্লোর

UPI Down: সেপ্টেম্বরের এই তারিখে কাজ করবে না UPI, আবার কবে চালু হবে ? জেনে নিন

UPI Transaction: কথায় কথায় ইউপিআই ব্যবহার করে প্রতিদিনের লেনদেন করেন ? তবে সেপ্টেম্বর মাসের এই দিনে রাতে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ কী ?

কলকাতা: নগদ টাকার থেকে ইউপিআই বেশি ব্যবহার করেন ? তবে এই খবরটি আপনার জন্য খুব গুরুত্তপূর্ণ। যারা কথায় কথায় ইউপিআই ব্যবহার করে প্রতিদিনের লেনদেন করে থাকেন, তবে ৪ঠা সেপ্টেম্বর রাতে আপনাকে সতর্ক থাকতে হবে। একটি ব্যাংক জানিয়েছে যে রক্ষণাবেক্ষণের কারণে ইউপিআই পেমেন্ট সাময়িকভাবে বন্ধ থাকবে। সুতরাং আপনি যদি সেই সময়ে UPI ব্যবহার করেন তবে বড় সমস্যায় পড়তে পারেন। 

এসবিআই-এর (SBI) তথ্য অনুযায়ী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ১২:১৫ থেকে রাত ১টা পর্যন্ত ইউপিআই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। অর্থাৎ, অনলাইন এই পরিষেবাটি প্রায় ৪৫ মিনিটের জন্য প্রভাবিত হবে। ব্যাংক আরও জানিয়েছে যে, রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়ে যেতে পারে। তবে,এই সময়ে ইউপিআই লাইট চালু থাকবে। ফলে গ্রাহকরা ছোট অঙ্কের পেমেন্টের জন্য এটি বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন।

ইউপিআই লাইট - 

ইউপিআই লাইটের মাধ্যমে টাকা পাঠানোর সময় ইউপিআই পিন-এর প্রয়োজন ছাড়াই ১,০০০ টাকা পর্যন্ত ছোট লেনদেন করা যায়। এতে সর্বোচ্চ ৫,০০০ ব্যালেন্স ওয়ালেটে রাখা যাবে। একটা দিনে আপনি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।  

আরও পড়ুন - ফের চাকরি হারাবেন ৩,০০০ কর্মী ! একের পর এক ছাঁটাই -এর সিদ্ধান্ত এই সংস্থার, আতঙ্কের প্রহর গুনছেন অনেকে

এসবিআই ইউপিআই (SBI UPI) লেনদেনের সীমা

ইউপিআই-এর মাধ্যমে একদিনে মোট ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) পেমেন্টের ক্ষেত্রে দিনে ২০টি পর্যন্ত লেনদেন করা যায়। তবে কিছু নির্দিষ্ট যাচাইকৃত মার্চেন্ট ক্যাটাগরির জন্য এর চেয়ে বেশি সীমা রয়েছে। বীমা এবং শেয়ারবাজার-এর লেনদেনের জন্য এই সীমা ২ লক্ষ টাকা পর্যন্ত। এবং আইপিও, কর প্রদান, হাসপাতাল, স্কুল ও কলেজের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট যুক্ত হবে ?

সরকার নির্দিষ্ট কিছু ইউপিআই মার্চেন্ট লেনদেনের উপর এমডিআর (মার্চেন্ট ডিসকাউন্ট রেট) চালু করার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে একটি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে। তবে, এমডিআর-এর হার, লেনদেনের সীমা এবং অন্যান্য নিয়মকানুন এখনও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে জনসাধারণের থেকে কোনও ফি আরোপ করা হবে না। পি২পি লেনদেনও বিনামূল্যে থাকবে। যদি এমডিআর চালু করা হয়, তবে তা শুধুমাত্র নির্দিষ্ট মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমানে ইউপিআই-এর উপর এমডিআর আরোপ করা হয়নি। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
FD Interest Rates : সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
সাধারণের জন্য ৮.২৫ শতাংশ সুদ দিচ্ছে স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলি, প্রবীণদের জন্য আরও বেশি ? বড় ব্যাঙ্কে কত পাবেন
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Advertisement

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
MS Dhoni Retirement: আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
আইপিএলেও আর দেখা যাবে না ধোনিকে, ভক্তদের কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা স্ত্রী সাক্ষীর
Embed widget