এক্সপ্লোর

Voter Card :  দু'টি ভোটার কার্ড থাকলে সাজা, ঘরে বসেই বাতিল করুন একটি, জেনে নিন পদ্ধতি

Voter ID : জেনে নিন, কোন কোন পদক্ষেপ নিলে এই কাজ করতে পারবেন আপনি।

 

Voter ID : এখনই এই বিষয়ে পদক্ষেপ না নিলে বিপদে পড়তে পারেন আপনি। আপনার কাছেও কি দুটি ভোটার আইডি আছে ! তাহলে সর্বোচ্চ সাজা ৫ বছর। এখন ঘরে বসেই বাতিল করতে পারবেন একটি ভোটার কার্ড (Voter Card) । জেনে নিন, কোন কোন পদক্ষেপ নিলে এই কাজ করতে পারবেন আপনি।

এই নথিগুলি খুবই প্রয়োজনীয় 
বর্তমানে ভারতে বসবাসকারীদের জন্য কিছু নথি থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই নথিগুলি প্রতিদিন কোনও না কোনও কাজের জন্য প্রয়োজন হয়। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ও ভোটার কার্ডের মতো অনেক গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন ব্যক্তির চাহিদা অনুসারে এগুলি প্রয়োজন। যদি কেউ ভারতে ভোট দেওয়ার অধিকার চান, তাহলে তার জন্য একটি ভোটার কার্ড থাকা আবশ্যক।

১৮ বছরের বেশি বয়সী যে কোনও নাগরিক ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। তবে ভারতে ভোটার কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, আমাদের যা অনুসরণ করতে হবে। নিয়ম অনুসারে, যে কোনও নাগরিকের কেবল একটি ভোটার কার্ড থাকতে পারে। একাধিক ভোটার কার্ড থাকা অবৈধ। যদি আপনারও দুটি ভোটার কার্ড থাকে, তাহলে আপনি এইভাবে একটি বাতিল করতে পারেন। জেনে নিন, পুরো প্রক্রিয়া।

এইভাবে বাতিল করুন একটি ভোটার কার্ড
যদি আপনার দুটি ভোটার কার্ড থাকে, তাহলে অবশ্যই একটি বাতিল করতে হবে। 
১ এর জন্য আপনাকে প্রথমে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in/ যেতে হবে। 
২ যদি আপনার ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে লগইন করতে হবে। 
৩ যদি না থাকে, তাহলে আপনাকে আপনার মোবাইল নম্বর ও ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে।
৪ এর পরে আপনাকে হোমপেজে 'ফর্ম' বিভাগে যেতে হবে এবং ফর্ম 7 (নাম অন্তর্ভুক্তি/নাম বাদ দেওয়ার আপত্তির বিষয়ে) ক্লিক করতে হবে। যেখানে আপনাকে আপনার বিবরণ পূরণ করতে হবে। 
৫ যার মধ্যে নাম, ঠিকানা, জন্ম তারিখ, ভোটার আইডি নম্বরের মতো তথ্য থাকবে।
৬ এর পরে আপনাকে জানাতে হবে, কেন আপনি কার্ডটি বাতিল করতে চান। এর জন্য 'মুছে ফেলার কারণ' বিভাগে আপনাকে ডুপ্লিকেট কার্ড বা ডাবল রেজিস্ট্রেশন নির্বাচন করতে হবে। 
৭ এর পরে আপনাকে আপনার ভোটার আইডির একটি কপি আপলোড করতে হবে।
৮ ভোটার কার্ডের একটি কপি আপলোড করার পরে আপনি ফর্মটি জমা দিতে পারেন। 
৯ ফর্মটি জমা দেওয়ার পরে আপনি একটি রেফারেন্স নম্বর পাবেন, যার মাধ্যমে আপনি আপনার রিকোয়োস্টের স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন। 
১০ আপনার অনুরোধের ভিত্তিতে যাচাইয়ের জন্য আপনার বাড়িতেও আসতে পারে প্রতিনিধি। 
১১ পুরো প্রক্রিয়াটি ১৫ থেকে ৩০ দিন সময় নিতে পারে।

ভোটার কার্ড বাতিল না হলে কী হবে ?
যদি আপনার দুটি ভোটার কার্ড থাকে ও আপনি তার মধ্যে একটিও বাতিল না করে থাকেন, তাহলে পরে আপনার সমস্যার সম্মুখীন হতে পারেন। নির্বাচন কমিশন এটিকে অবৈধ বলে মনে করে, কারণ একজন ব্যক্তির নাম একাধিক স্থানে নিবন্ধিত করা উচিত নয়। যদি দেখা যায় যে আপনার দুটি ভোটার আইডি আছে, তাহলে উভয় স্থান থেকে আপনার নাম বাদ দেওয়া যেতে পারে।

সেরা শিরোনাম

Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
Gold Price Prediction : ১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?
১ লাখে নেমে আসবে সোনার দাম ? রুপো কততে আসবে, কী বলছেন বাজার বিশেষজ্ঞরা ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget