এক্সপ্লোর

Zero Based Budgeting: জিরো-বেসড বাজেটিং কী? এই কৌশল কাজে লাগিয়ে কীভাবে নিজের সংসারের খরচ কমাবেন?

Budget: এই বাজেট পদ্ধতিতে প্রতিটি নতুন আর্থিক চক্র শূন্য থেকে শুরু হয়। অর্থাৎ আগের বছরের কোনও খরচ স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয় না। সব খরচ নতুন করে হিসাব করতে হয়।

কলকাতা: কোনও ব্যবসা প্রতিষ্ঠান বাজেট তৈরির সময় সাধারণত আগের বছরের খরচকে ভিত্তি হিসেবে ধরে কিছু পরিবর্তন করে নতুন বাজেট তৈরি করে। কিন্তু যদি প্রতি বছর প্রতিটি খরচকে নতুন করে মূল্যায়ন করতে হয় এবং তার যৌক্তিকতা প্রমাণ করতে হয়, তাহলে সেই পদ্ধতিকে বলা হয় জিরো-বেসড বাজেটিং (Zero-Based Budgeting বা ZBB)।

আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ মিস করলে কী হবে জানেন কি?

এই বাজেট পদ্ধতিতে প্রতিটি নতুন আর্থিক চক্র শূন্য থেকে শুরু হয়। অর্থাৎ আগের বছরের কোনও খরচ স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয় না। প্রতিটি বিভাগ, প্রকল্প বা কার্যক্রমকে ব্যাখ্যা করতে হয় কেন সেই খরচ প্রয়োজন এবং কীভাবে তা ব্যবসার লক্ষ্যে সহায়তা করবে।

প্রচলিত বাজেট ব্যবস্থার সঙ্গে ZBB-এর মূল পার্থক্য এখানেই। যেখানে প্রচলিত বাজেট অতীতের খরচের উপর নির্ভর করে, সেখানে জিরো-বেসড বাজেটিং বর্তমান প্রয়োজন, সম্ভাব্য ফলাফল এবং খরচের ক্ষেত্রে অগ্রাধিকারের উপর গুরুত্ব দেয়।

আরও পড়ুন: নতুন নিয়মে PF তোলা আরও সহজ, UPI পরিষেবা সহ বদলাচ্ছে একাধিক নিয়ম

এই পদ্ধতিতে প্রথমে বিভিন্ন খরচের ক্ষেত্র চিহ্নিত করা হয়। এরপর প্রতিটি ক্ষেত্রে কত খরক হবে, সেটা হিসাব করা হয়, যেখানে সম্ভাব্য ব্যয়, উদ্দেশ্য এবং কারণ হিসাব করতে হয়। এরপর গুরুত্বের উপর ভিত্তি করে এই সব খরচকে মূল্যায়ন করা হয় ও সেই অনুযায়ী অর্থ বরাদ্দ করা হয়।

একই ভাবে আপনি আপনার নিজের বাজে খরচ কমানোর চেষ্টা করতে পারেন। প্রথমেই আপনাকে হিসাব করতে হবে আপনার মাসে কোন খাতে কত খরচ। এর মধ্যে আপনি যদি ভাড়া থাকেন তাহলে অবশ্যই আপনার বাড়ি ভাড়া আসবে। এ ছাড়াও আপনার খাওয়ার খরচ, পরিবারের বাকি সদস্যদের খরচ, জামা কাপড় কেন ইত্যাদিকে ধরতে হয়। আবার একাধিক বাজে খরচকে বাদও দিতে হয় এই ক্ষেত্রে।

যেমন ধরা যাক, প্রতি মাসে কোনও সাবস্ক্রিপশনে টাকা কেটে যায়, অথচ সেই সাবস্ক্রিপশন আপনার তেমন ভাবে কাজে লাগে না। সাধারণত OTT প্ল্যাটফর্মের পিছনে এই ভাবে খরচ হয় আমাদের। প্রথমেই সেগুলোকে বাজে খরচের মধ্যে ঢোকাতে হবে। আর এই ভাবে বাজেট করলে পরবর্তীতে যে কোনও সিদ্ধান্ত নেওয়াও বেশ সুবিধাজনক হয়ে যায়।

তবে এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিটি খরচ বিস্তারিতভাবে পর্যালোচনা করার কারণে এটা করতে বেশ সময় লাগে। এর ফলে, ব্যস্ত জীবনে অনেকেই কোনও বাজেটের চেষ্টাও করে না। আর দক্ষ ব্যবস্থাপনা আর বিশ্লেষণ যদি ভুল হয়, তাহলে সমস্যা তৈরি হতে পারে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
Advertisement

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget